০১:০০ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ আবাসিক হলের এক ছাত্রী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ ওঠা ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ১১৫ নম্বর কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার, সদস্যসচিব অধ্যাপক ড. কামরুজ্জামান এবং সদস্য অধ্যাপক ড. খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম
বৈঠক শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আরিফা আক্তার বলেন, আজ (৮ আগস্ট) প্রথম মিটিংয়ে আমরা কর্মপরিকল্পনা করেছি। আগামী ১১ আগস্ট অভিযুক্ত ও ভুক্তভোগী উভয় পক্ষের মৌখিক বক্তব্য শুনব। এরপর নিয়ম অনুযায়ী সব কার্যক্রম শেষে প্রতিবেদন জমা দেব।
প্রসঙ্গত, ৬ আগস্ট রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ আবাসিক হলে তুবাউল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটদের ব্যক্তিগত ছবি লন্ডনপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর বিষয়টি প্রকাশ্যে আসলে ছাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরদিন বেলা ১১টায় জরুরি সভা করে কর্তৃপক্ষ তাকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় হল প্রশাসন।
তবে তদন্ত কমিটির কার্যক্রম চলমান থাকায় এ ঘটনায় এখনো চূড়ান্ত প্রতিবেদন বা পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়নি।
আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন