ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

লালপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ১৮ বছরের তরুণীর মরদেহ


লালপুরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ১৮ বছরের তরুণীর মরদেহ

নাটোরের লালপুরে নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ১৮ বছর বয়সী শামসুন্নাহার সুমনার মৃত্যু ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পুরাতন ঈশ্বরদী পূর্বপাড়া গ্রামে তার বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘরের জানালা দিয়ে মেয়েকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা। এরপর দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনি মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহত শামসুন্নাহার সুমনা ওই গ্রামের এস এম ইব্রাহিম হোসেনের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বাবা ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে দেখতে পান। পরে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: চটের বস্তায় শুরু, মহাপরিচালকের উদ্যোগে ‘সঞ্জীবন পাঠশালা’ নির্মাণ হচ্ছে

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার: হুইপ দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


চিনিশিল্পকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চায় সরকার: হুইপ দুলু

নাটোর, ১৩ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য হলো দেশের চিনিশিল্পকে লোকসানের বোঝা থেকে লাভজনক অবস্থানে নিয়ে আসা। এই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জাতীয় সংসদের হুইপ আজ শুক্রবার নাটোর চিনিকলের আখমাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব মন্তব্য করেন।

হুইপ আরও বলেন, বর্তমান সরকার চিনিশিল্পকে লাভজনক করার জন্য আখ চাষে কৃষকদের উৎসাহিত করছে। এর পাশাপাশি সরকার আখের ক্রয় মূল্য বৃদ্ধি, আখচাষীদের জন্য প্রণোদনা প্রদান, নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষক পর্যায়ে সরবরাহের উদ্যোগ নিয়েছে।

দুলু উল্লেখ করেন, চিনিকলগুলোকে বেসরকারি মালিকানায় ছেড়ে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই উদ্যোগ এখন বন্ধ করা হয়েছে। বর্তমান সরকার চিনিকলগুলোকে বহুমুখীকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর ফলে চিনিকলের কারখানা সারা বছর ধরে চালু থাকবে এবং মৌসুমী শ্রমিকদের জন্য সারা বছর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৫শ ৮০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ২ শতাংশ। ৬৫ মাড়াই দিবস কার্যক্রম চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%