০৫:১১ পি.এম
তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার (২২ আগস্ট) বিকেলে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত করেন, ফাতেহা পাঠ করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) মহাসচিব আব্দুল মতিন সউদসহ দলের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতা।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
এর আগে, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় মন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান। এরপর মধ্যরাতে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
একইসঙ্গে, এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে অন্য কোথাও পদায়ন করার বিষয়ে এখনও প্রজ্ঞাপন জারি করা হয়নি। তবে শোনা যাচ্ছে, তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। শনিবার দুপুর ২টা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ এই বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন