০৫:২৬ পি.এম
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ধান কেনাবেচার সময় পরিমাপে কম দেওয়ার অভিযোগের কারণে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার শেখরনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, ধান কেনাবেচার সময় পরিমাপে অনিয়ম করা হচ্ছিল, যার কারণে প্রতি লেনদেনে প্রায় ১০ থেকে ১২ কেজি পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলেই একজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৮ ধারায় তাকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
ভ্রাম্যমাণ আদালত জানায়, বাজারে ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন