ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব, যা জানা গেল


তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব, যা জানা গেল

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকে ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব ধরনের পোস্ট ও খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

কিন্তু অভিনেত্রীর মৃত্যুর খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে, তানিয়া বৃষ্টি জীবিত রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

বিষয়টি নিয়ে নির্মাতা সকাল আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, “খবরটি সম্পূর্ণ গুজব। তিনি ভালো আছেন।”

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

জানা গেছে যে, ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির একাধিক সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বিশ্রাম নিচ্ছেন।

অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা গুজব যাচাই-বাছাই ছাড়া শেয়ার না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এই অভিনেত্রী নিয়মিত একক নাটকে অভিনয় করে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। সম্প্রতি তার অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পেয়েছে।

এই নাটকগুলো মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জামাই বউ বাটপার’, ‘পানু হেটস রানু’, ‘দাদীর দাদাগিরি’, ‘সুইট প্রেমিক’, ‘কাবিনের বোঝা’ এবং ‘রেগে গেলাম তো হেরে গেলাম’।

আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে গত মে মাসে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

যা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, গত ২১ ও ২৯ মে দুই দফায় আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেটড থেকে পাইপলাইনের মাধ্যমে এ পরিমাণ পরিশোধিত ডিজেল দেশে আনা হয়েছে। একইভাবে চলতি জুন মাসেও আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

জানতে চাইলে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডেপুটি ম্যানেজার (অপারেশনস) মো. হাবিবুর রহমান বাসস’কে বলেন, মে মাসে দুই দফায় ৪ হাজার করে মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আমন মৌসুমকে সামনে রেখে জুন মাসেও সমপরিমাণ ডিজেল আমদানি করা হবে।

তিনি আরও বলেন, সেচ মৌসুমে উত্তরাঞ্চলে ডিজেলের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে থাকে। প্রতি সপ্তাহে প্রায় ২ হাজার মেট্রিক টন হিসেবে মাসে প্রায় ৮ হাজার মেট্রিক টন ডিজেলের প্রয়োজন হবে। এ চাহিদা বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

হাবিবুর রহমান আরও জানান, পাইপলাইনের পাশাপাশি রেলওয়ে ওয়াগনের মাধ্যমেও নিয়মিত জ্বালানি তেল সরবরাহ অব্যাহত রয়েছে। ফলে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই।

এদিকে বিপিসি সূত্রে জানা গেছে, চলতি জুন মাসেও ভারত থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হবে।

উল্লেখ্য, এর আগে গত এপ্রিল মাসে ভারত থেকে ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল আমদানি করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


রাত ১টার মধ্যে ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের ২০টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে এই মৌসুমীবায়ু আরও অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বর্ষার আগমন ঘটলেও দেশের কিছু অঞ্চলে এখনও ভ্যাপসা গরম ও তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে— রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। এর ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানের বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


পাকিস্তান ও লেবাননের সেনাপ্রধানের বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার পাকিস্তানে বৈঠক করেছেন পাকিস্তান এবং লেবাননের সেনাপ্রধান।

এই সময় দুই দেশ একসঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে সম্মত হয়েছে। তবে, জানা গেছে, এই সফরের সাথে বৃহত্তর শান্তি আলোচনার সম্বন্ধ রয়েছে।

কয়েক মাস ধরে চলতে থাকা সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান। কিন্তু তেহরান বলছে, যেকোনো চুক্তির অন্তর্ভুক্ত লেবাননের বিষয়ও থাকতে হবে। যেখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরাইল।

লেবাননের সেনাপ্রধান রোদলফ হাইকাল গত শনিবার পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের সঙ্গে সাক্ষাতে উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। লেবাননভিত্তিক একটি সূত্র এএফপি-কে জানায়, এই সফরের সঙ্গে বৃহত্তর শান্তি আলোচনার যোগসূত্র রয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, দুই সামরিক প্রধান ‘পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, পরিবর্তনশীল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা’ নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, রাওয়ালপিন্ডিতে বৈঠকের আগে হাইকালকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বৈঠকে মুনির পুনর্ব্যক্ত করেন যে, পাকিস্তান সেনাবাহিনী লেবাননের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে প্রতিজ্ঞাবদ্ধ।

গত কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে চলা যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে লেবানন পরিস্থিতি পরিণত হয়েছে। হাইকালের সফরের সময় সংঘাত নতুন করে তীব্র হয়ে ওঠে। তবে সোমবার ইরান ও ইসরাইল উভয়েই লড়াই বন্ধ করার ইঙ্গিত দিয়েছে।

শান্তি আলোচনার ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, আলোচনা চালনাকারীরা একটি চুক্তির ‘চূড়ান্ত পর্যায়ে’ পৌঁছেছেন।

গত ২ মার্চ ইরানের সর্বোচ্চ নেতাকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হত্যার প্রতিশোধ নিতে লেবানন এ যুদ্ধে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে। তার জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহর সঙ্গে গোলাগুলি ও হামলা-পাল্টা হামলা পুরোপুরি বন্ধ হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে ছিল। কিন্তু রোববার ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

অন্যদিকে, গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি সেনাবাহিনী লেবাননের অভ্যন্তরে তাদের উত্তর সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কল্পিত একটি ‘ইয়েলো লাইন’ ঘোষণা করে। ওই এলাকায় তাদের স্থলবাহিনী হিজবুল্লাহর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। একই সময়ে হিজবুল্লাহও ইসরাইলের দিকে রকেট হামলা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি ভরি স্বর্ণে ভ্যাট কত বসছে?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


প্রতি ভরি স্বর্ণে ভ্যাট কত বসছে?

দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেট মানের এক ভরি সোনার দাম প্রায় ২ লাখ ২৯ হাজার টাকায় অবস্থান করছে। এই দামে সোনা কিনতে গেলে ক্রেতাকে প্রতি ভরিতে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হচ্ছে, যা প্রায় সাড়ে ১১ হাজার টাকার সমান।

তবে অর্থমন্ত্রণালয় সূত্রে জানানো হচ্ছে, আগামী বাজেটে এই ভ্যাট নির্দিষ্ট করা হবে। স্বর্ণের প্রতি ভরিতে ভ্যাট হবে ২৫০০ টাকা। এর ফলে ক্রেতাদের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ব্যবসায়ীদের বক্তব্য হলো, সোনার দাম অধিক হওয়ায় বর্তমানে বেচাবিক্রি কমে গেছে। এই পরিস্থিতিতে ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা গ্রাহকের ওপর অতিরিক্ত চাপের সৃষ্টি করছে। ফলে যথাযথভাবে ভ্যাট সংগ্রহ করা হচ্ছে না।

তবে নির্ধারিত হারে ভ্যাট আরোপ করা হলে তা দ্বারা আদায় বৃদ্ধি পাবে এবং ক্রেতাদেরও খরচ হ্রাস পাবে, বলছেন ব্যবসায়ী ও রাজস্ব খাতে সংশ্লিষ্ট ব্যক্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%