০৯:১৯ পি.এম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ৬০ শতাংশের কম উপস্থিতি থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না নিয়মিত শ্রেণী কার্যক্রমে।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফারহানা তাবাসমুমের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
রেজিস্টার অফিসের পক্ষ থেকে শ্রেণি কার্যক্রমে শিক্ষার্থীদের উপস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীর জন্য জানানো হচ্ছে যে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা অত্যাবশ্যক। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি কোর্সে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে।
আরও পড়ুন: এনএসইউর বিজনেস স্কুল দক্ষিণ এশিয়ার কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম স্বীকৃতি অর্জন করেছে
যেসব শিক্ষার্থীর শ্রেণি উপস্থিতি ৬০ শতাংশ বা তার বেশি, কিন্তু ৭৫ শতাংশের কম (অর্থাৎ ৬০ থেকে ৭৪ শতাংশ), তাদের ‘নন-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ‘নন-কলেজিয়েট’ ফি পরিশোধ সাপেক্ষে তারা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে যেসব শিক্ষার্থীর শ্রেণি উপস্থিতি ৬০ শতাংশের কম, তারা ‘ডিস-কলেজিয়েট’ শিক্ষার্থী হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থেকে অ্যাকাডেমিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন