ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ


লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে মাদক জব্দ

লালমনিরহাট, ১৮ সেপ্টেম্বর ২০২৬ : কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্ত অঞ্চলে পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শুক্রবার, বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার বালারহাট, ঝাউরানী ও গংগারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রামের ফুলবাড়ী এবং লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চোরাকারবারিরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। অভিযানকালে বালারহাট বিওপি এলাকা থেকে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ঝাউরানী বিওপি এলাকা থেকে ৯৯ বোতল ইস্কাপ সিরাপ এবং গংগারহাট বিওপি এলাকা থেকে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট সরকারি সিজার মূল্য আনুমানিক একলাখ ২৬ হাজার ২৫০ টাকা।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, তদন্ত চলছে

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ের পরের ঘটনা। তবে, পুলিশ নিশ্চিতভাবে জানাতে পারেনি কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। যাত্রাবাড়ী থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর এই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ককটেল বিস্ফোরণ হতে পারে। তবে বর্তমানে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তারা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াইট হাউসে ট্রাম্পের বড় ধাক্কা, আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


হোয়াইট হাউসে ট্রাম্পের বড় ধাক্কা, আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) প্রধান পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মনোনীত রিচার্ড শ্রোয়ারের নাম আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে।

হোয়াইট হাউস বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) একটি সংক্ষিপ্ত স্মারকলিপির মাধ্যমে এই সিদ্ধান্ত চূড়ান্ত করে, যখন রিপাবলিকান পার্টির প্রভাবশালী সিনেটর র‍্যান্ড পল বিরোধী দল ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রক্রিয়া আটকে দেন।

রিপোর্টে বলা হয়েছে, গত জুনে ট্রাম্প শ্রোয়ারকে আইসিই প্রধান হিসেবে মনোনয়ন দেন, যিনি বর্তমানে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির জ্যেষ্ঠ সহকারী হিসেবে কর্মরত। তবে বিশাল একটি কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে ট্রাম্পঘনিষ্ঠ শ্রোয়ারের নিয়োগ নিয়ে মিত্রদের মধ্যে অসন্তোষ ও সমালোচনা শুরু থেকেই ছিল।

সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির প্রধান র‍্যান্ড পল মিনেসোটার মিনিয়াপোলিসে আইসিই এবং বর্ডার প্যাট্রোলের গুলিতে দুই ফিলিস্তিনি-আমেরিকানসহ মার্কিন নাগরিক নিহতের তদন্ত রিপোর্ট হোয়াইট হাউসের কাছে দাবি করেছিলেন। মিনিয়াপোলিসে রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নামের দুই বিক্ষোভকারী নিহতের ঘটনায় হোয়াইট হাউস পর্যাপ্ত তথ্য না দেওয়ায় তিনি পুরো কমিটির সামনে শ্রোয়ারের নিয়োগ চূড়ান্ত ভোটাভুটির বিষয়টি ঝুলিয়ে রাখেন।

২০১৭ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই অভিবাসন সংস্থায় সিনেট অনুমোদিত কোনো স্থায়ী প্রধান নেই; ডেভিড ভেনচুরেলার মতো বিভিন্ন ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে এতদিন সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

অবৈধ অভিবাসীদের বের করে দিতে ট্রাম্প প্রশাসন যখন ইতিহাসের সবচেয়ে বড় নির্বাসন অভিযানের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তার এই কঠোর নীতি নিজ দলের অভ্যন্তরেই প্রবল প্রতিরোধের মুখে পড়ছে। ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি মারিয়া এলভিরা সালাজার প্রকাশ্যে সতর্ক করেছেন যে ট্রাম্পের বিতর্কিত এই নীতি ২০২৪ সালের নির্বাচনে সমর্থন দেওয়া বিপুল পরিমাণ ভোটারকে রিপাবলিকানদের থেকে দূরে ঠেলে দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই বিতরণে ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই বিতরণে ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটি উপহার দেওয়ার ঘটনায় ক্যাম্পাসে ক্ষোভ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বইটি ফুলের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এই বইটি বিতরণ করা হয়। এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতারা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলের পাশাপাশি গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটিও উপহার দেওয়া হয়।

গোলাম আযম ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ৯০ বছরের কারাদণ্ড প্রদান করে। ২০১৪ সালের অক্টোবরে তিনি মৃত্যুবরণ করেন।

নবীনবরণ অনুষ্ঠানে তার লেখা বই বিতরণের ঘটনায় শিক্ষার্থীদের একাংশ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নবীন শিক্ষার্থীদের বরণ করার মতো অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির লেখা বই বিতরণের মাধ্যমে তার মতাদর্শকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।

শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন, "নবীন শিক্ষার্থীদের আবেগ ও সরলতাকে ব্যবহার করে কোনো বিতর্কিত রাজনৈতিক মতাদর্শকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য করার চেষ্টা হলে তার প্রতিবাদ করা হবে।"

তিনি আরও বলেন, "ক্যাম্পাস রাজনৈতিক কর্মকাণ্ড যেন মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থের প্রতি দায়িত্বশীল থাকে।"

ঘটনার নিন্দা জানিয়ে শেকৃবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক রাফিউর রহমান রুহান বলেন, "গোলাম আযমের মতো একজন ব্যক্তিকে সাংগঠনিকভাবে উদযাপন বা তার মতাদর্শকে প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।"

তবে বইটি উপহার দেওয়ার বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান নাঈম। তিনি বলেন, "গোলাম আযম একজন সম্মানীয় ব্যক্তি। তার লেখনী সহজ-সরল। বইটির বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করেই নবীন শিক্ষার্থীদের এটি উপহার দেওয়া হয়েছে।"

‘মনটাকে কাজ দিন’ বইটি বর্তমানে বিভিন্ন প্রকাশনা ও বিক্রয় প্ল্যাটফর্মে ইসলামি আত্মোন্নয়নমূলক বই হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে গ্রেফতার চারজন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৬ পি.এম


গুলশানে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ঝটিকা মিছিলে গ্রেফতার চারজন কারাগারে

ঢাকা, ১৮ সেপ্টেম্বর , ২০২৬ : রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গ্রেফতারকৃত চারজন হলেন- সহিম উদ্দীন (৩০), তুষার (২৭), সাদমান সাকিব (৩৬) এবং আল আমিন মৃধা (৪৫)।

আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন নেতাকর্মী পাকা রাস্তায় জড়ো হয়ে বিস্ফোরক দ্রব্য বহন করে মিছিল করে। মিছিলটি পুলিশ প্লাজার দিকে যাওয়ার সময় তারা সরকারের ভাবমূর্তি নস্যাৎ ও এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%