১২:৩৪ এম
ঢাকা, ২৩ আগস্ট, ২০২৬ : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান এমপি কেরানীগঞ্জের হজরতপুর উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন।
এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা ও দিকনির্দেশনা পৌঁছে দেন যে, নিয়মানুবর্তিতা রক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ।
আজ রোববার বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন।
আরও পড়ুন: ৪৫ বছর পর বাংলাদেশে ফিরে এসে মা-বাবাকে খুঁজছেন সেলিনা গোমেজ
বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতি ও শৃঙ্খলার ঘাটতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান। দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতা ঘাটতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ধরে যে জবাবদিহিতার অভাব ছিল, তা আর চলতে দেওয়া হবে না।’
অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে নবম শ্রেণির সংশ্লিষ্ট ক্লাস টিচার পরিবর্তনের নির্দেশ দেন। অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে তার নির্দেশনা হলো, প্রতিদিন পাঠদান শেষে অভিভাবকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনা দেওয়ার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমান উল্লাহ আমান বলেন, ‘তোমাদের জীবনে অনেক বড় হতে হবে, বড় কর্মকর্তা বা ব্যবসায়ী হয়ে দেশে ও দেশের বাহিরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।’
এ সময় তিনি শিক্ষার্থীদের সময়মতো স্কুলে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করা এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করান।
আরও পড়ুন: মঠবাড়িয়ায় ইয়াবা ও নগদ টাকা সহ দুইজন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন