ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ভারতে নতুন করে আলোচনায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান


ভারতে নতুন করে আলোচনায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ-বিদ্রূপ থেকে জন্ম নেওয়া তরুণদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) বিক্ষোভ সমাবেশ করেছে। আন্দোলনকারীরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দেশের মধ্যে এই স্লোগান নিয়ে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে।

শনিবার তীব্র গরমের মাঝে রাজধানীর জন্তর মন্তর এলাকায় বিক্ষোভের স্থলে তরুণদের উপস্থিতি ছিল চমকপ্রদ। কেউ তেলাপোকা মুখোশ পরে, কেউ ফুলের তোড়া, কেউ বই হাতে নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে আগত ৩০ বছর বয়সি অভিজিৎ দিপকে।

অভিজিৎ দিপকে ভারতের রাজনৈতিক যোগাযোগ কৌশলবিদ এবং বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি গত ১৬ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ককরোচ আন্দোলন’-এর সূচনা করেন। এর আগে, ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আদালতে শুনানির সময় বেকার তরুণদের ‘পরজীবী’ এবং ‘তেলাপোকা’ হিসেবে তুলনা করেন। এই ঘটনার মধ্য দিয়েই উন্মোচন হয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নবীন বিসিএস কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান

গঠিত হওয়ার পর থেকেই ‘সিজেপি’কে মোদির দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যরা তীব্র সমালোচনার রোষে ফেলেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরণের রিজিজু মন্তব্য করেছেন যে, ককরোচ জনতা পার্টির ২ কোটি ২০ লাখ ফলোয়ার মূলত চিরশত্রু পাকিস্তান এবং ‘ভারতবিরোধী গ্যাং’ থেকে উদ্ভূত। কিন্তু মন্ত্রী কিরেণের এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন অভিজিৎ দিপকে।

এ প্রসঙ্গে বিজেপির নেতারা ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান আদান-প্রদানকে উস্কানিমূলক হিসেবে আখ্যা দিয়েছেন।

সমাবেশে অভিজিৎ দিপকে অভিযোগ করেন যে, ভারতে সরকারবিরোধী মত প্রকাশের ক্ষেত্রে মানুষের মধ্যে ভয় কাজ করছে। তিনি বলেন, “আমার মা ভেবেছিলেন, দেশে ফিরলেই আমাকে গ্রেপ্তার করা হতে পারে। শুধু আমার মা নয়, এই দেশের অনেক মায়েরই আশঙ্কা থাকে যে রাজনীতি নিয়ে কথা বললে অথবা সরকারের সমালোচনা করলে তাদের সন্তানেরা গ্রেপ্তার হতে পারে।”

আরও পড়ুন: তথ্য ফাঁসের অভিযোগে সুজি ওয়াইলস চাকরি হারালেন

যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এবং বিজেপি বিরোধীদের এই সমস্ত অভিযোগগুলো অস্বীকার করে আসছে। তাদের দাবি, সরকার সবসময় আইন ও সংবিধান মেনেই কাজ করছে।

এতকিছুর পরেও ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে উস্কানি দিতে পিছপা হয়নি বিজেপির কর্মীরা। তারা বিক্ষোভে অনুপ্রবেশের চেষ্টা করে সিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘দিল্লি পুলিশ লাঠি চালাও, আমরা তোমাদের সঙ্গে আছি’ স্লোগান দেন। সেই সঙ্গে জোরপূর্বক সমাবেশস্থল জন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করেছিল। এমতাবস্থায় তাদের কয়েকজনকে আটক করে দিল্লি পুলিশ।

উল্লেখ্য, বিক্ষোভকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসস্থানের বাইরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

ককরোচ জনতা পার্টি নিয়ে ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো রনজয় সেন বলেন, ‘আমি মনে করি না যে ভারত কোনো রাজনৈতিক উত্থানের ঝুঁকিতে রয়েছে, কারণ ভারত একটি বিশাল ও জটিল দেশ যেখানে যেকোনো রাজনৈতিক সংগঠনের প্রভাব বিস্তার করতে হলে শক্তিশালী বাস্তব উপস্থিতি এবং মাঠপর্যায়ের জনসমাবেশের প্রয়োজন হয়। শুধুমাত্র অনলাইন উপস্থিতি দিয়ে এটি সম্ভব নয়।’

আরও পড়ুন: এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী টুকু

বিশ্বের বৃহত্তম জেন জেড জনগোষ্ঠীর একটি বড় অংশ নিয়ে গঠিত ভারতের তরুণ সমাজের মধ্যে এই আন্দোলন কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৯২১ সালে মাওলানা হাসরাত মোহানি (১৮৭৫-১৯৫১) প্রথম ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি ব্যবহার করেন। পরে এ স্লোগানটি উপনিবেশবিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগত সিংয়ের কণ্ঠেও স্থান করে নেয়।

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানটি সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে দিয়েছিলেন হাসরাত মোহানি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক জাফর আহমেদ ভূঁইয়া মতে, ইনকিলাব অর্থ বিপ্লব। অন্যদিকে জিন্দাবাদ মানে অভিনন্দন জানানো। ফলে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের মানে হলো বিপ্লবকে অভিনন্দন জানানো।

আরও পড়ুন: জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ নোটিশ, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে হবে

অবশ্য ইতিহাসবিদ ইরফান হাবিব তাঁর লেখাতে ইনকিলাব জিন্দাবাদের অর্থ হিসেবে উল্লেখ করেছেন, ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’।

অনেকে মনে করেন ইনকিলাব শব্দটি এসেছে মূলত আরবি ইকলাব শব্দ থেকে, যার অর্থ পরিবর্তন। আর জিন্দাবাদ শব্দটি উর্দু ও ফারসি ভাষার মিশেল।

জুলাই গণ-অভ্যুত্থানে বাংলাদেশের তরুণেরা ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি ব্যবহার করে আন্দোলনকারীদের উজ্জীবিত করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান মনেপ্রাণে ধারণ করে শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চ গঠন করেন। গত বছর ১২ ডিসেম্বর জুমার নামাজের কিছুক্ষণ পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

কিছুদিন আগে, শরিফ ওসমান বিন হাদি হত্যার বিষয়ে ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়। হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এইটা তাদের কৃতিত্ব। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আমাকে ফোন করে বলেন, আপ থোরা আপনা বেঙ্গল পুলিশ কো বলদো, এ বাদ বাহার মে নেহি কেহনে কে লিয়ে, এ দেশকে লিয়ে, অর্থাৎ আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়। কারণ এটা দেশের ব্যাপার।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে দেখাবেন, অফিসে নয়

মমতা অমিত শাহকে প্রশ্ন করে বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? আজ সরকার পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি কিন্তু সবটাই জানি। আমার হৃদয়টায় একটা কথার ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার, আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে চলে যাব না।

এতদিন আমি মুখ খুলিনি। কিন্তু আজকে অত্যাচার শেষ সীমায় গেছে বলে আমাকে মুখ খুলতে হয়েছে। আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দুপুর বেলায় জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বিকেল ৩টায় শুরু হয়ে গেছে। বিএনপি সরকার গঠনের পর এটি সংসদের প্রথম বাজেট অধিবেশন।

সভায় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আলোচনার কৌশল নিয়ে ঐক্যবদ্ধ ইরানি কর্মকর্তারা’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


‘আলোচনার কৌশল নিয়ে ঐক্যবদ্ধ ইরানি কর্মকর্তারা’

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানায়, ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কৌশল সম্পর্কে সব জ্যেষ্ঠ কর্মকর্তা ঐক্যবদ্ধ রয়েছেন। তিনি বলেছেন, আলোচিত প্রস্তাব বা চুক্তির খসড়া নিয়ে মতপার্থক্যের সম্ভাবনাকে তিনি নাকচ করে দিয়েছেন। প্রেস টিভি এ কথা জানিয়েছে।

ইরানের শুল্ক প্রশাসন পরিদর্শনের সময় আরেফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান একটি সুস্পষ্ট ও সমন্বিত পন্থা গ্রহণ করেছে।

ভারতে নতুন করে আলোচনার সময় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে তিনি কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আলোচনায় একটি নির্দিষ্ট কৌশল ছিল এবং এ বিষয়ে সকল কর্মকর্তাদের মধ্যে সমন্বয় বিদ্যমান রয়েছে। এছাড়াও তিনি বলেন, কর্মকর্তাদের মধ্যে আলোচনার খসড়া ও প্রস্তাব নিয়ে কোনো মতপার্থক্য বিদ্যমান নেই।

আরেফ আরো উল্লেখ করেছেন, বর্তমান যুদ্ধ এবং গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাত থেকে ইরান সংকট ব্যবস্থাপনার ক্ষেত্রে মূল্যবান শিক্ষা লাভ করেছে।

সূত্র: ডন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ সম্পন্ন, গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ সম্পন্ন, গণনা চলছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে বর্তমানে। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয়ে গেছে বিকাল ৪টায়। এখন চলছে ভোট গণনা, যা গণনা শেষে সন্ধ্যা ৬টা নাগাদ পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সকাল ১০টায় নির্বাচনের কার্যক্রম শুরু হলেও সকালের দিকে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ভোটগ্রহণ শুরু হওয়ার পর ৪৪ মিনিটের মাথায় পড়ে প্রথম ভোট।

দিনটি বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পায়। উল্লেখযোগ্য ভোটারদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ইসরাফিল খসরু, রুবেল হোসেন, ফাহিম সিনহা, সাইদ ইব্রাহিম আহমেদ, রফিকুল ইসলাম বাবু, শানিয়ান তানিম, মিজানুর রহমান এবং আমজাদ হোসেন।

মূলত, নির্বাচনের কার্যক্রম দুই ক্যাটাগরিতে হচ্ছে: ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২। ক্যাটাগরি-৩ থেকে একটি পরিচালক পদে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একাই প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। এছাড়া, ক্যাটাগরি-২ থেকেও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর ফলে, নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন জিতে গেছেন।

এছাড়া জানা গেছে, চলমান নির্বাচনে ই-ভোট প্রদান করেছেন মোট ৩৯ জন ভোটার। ই-ভোট জমা দেয়ার শেষ দিন ছিল রোববার, দুপুর ১টা পর্যন্ত।

সন্ধ্যা ৬টায় পরিচালক পদের ফলাফল প্রকাশের পর ৭টায় অনুষ্ঠিত হবে তাদের ভোটাভুটিতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন।

১৫টি পরিচালক পদের জন্য খুলনা ও বরিশাল বিভাগসহ অন্যান্য ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। খুলনায় দুটি পদের বিপরীতে মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বরিশালের একটি আসনের জন্য লড়াইয়ে কোমর বেঁধে নেমেছেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

ক্লাব ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের জন্য লড়ার প্রস্তুতি নিয়েছেন ১৬ জন প্রার্থী। তারা হলেন– তামিম ইকবাল (ওল্ডডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীর্জা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামিম (ঢাকা ওয়ান্ডরার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব), ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-আর্জেন্টিনা নয়! ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বেছে নিয়েছেন মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


ব্রাজিল-আর্জেন্টিনা নয়! ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বেছে নিয়েছেন মামদানি

বিশ্বরাজনীতি কিংবা ফুটবল পণ্ডিতদের সমস্ত সমীকরণ এক নিমেষে ওলটপালট করে দিলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে কোনো চিরচেনা পরাশক্তি নয়, বরং আফ্রিকান সিংহ মরক্কোর হাতেই দেখছেন এবারের বিশ্বজয়ের মুকুট। বিখ্যাত ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর একটি বিশেষ বিশ্বকাপ প্রেডিকশন গেমে অংশ নিয়ে এই ঐতিহাসিক এবং বিস্ফোরক পূর্বাভাস দিয়েছেন তিনি।

ক্রিকেট ও বাস্কেটবলের দেশে ফুটবল অনুরাগী হিসেবে বেশ পরিচিত জোহরান মামদানি। নিজের পছন্দের কথা জানাতে গিয়ে তিনি বলেন, "আমি মাথা খাটিয়ে নয়, হৃদয়ের টানেই মরক্কোকে বেছে নিয়েছি।"

তার করা টুর্নামেন্ট ব্র্যাকেট অনুযায়ী, ফাইনালে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ নিজেদের করে নেবে মরক্কো। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর সেমিফাইনালে ওঠার রূপকথার উদাহরণ টেনে তিনি এই আত্মবিশ্বাস প্রকাশ করেন।

তবে মেয়রের এই ভবিষ্যৎবাণীতে শুধু মরক্কো নয়, রয়েছে আরও অনেক বড় বড় চমক। তার সমীকরণ অনুযায়ী, গ্রুপ পর্বেই জাপান হারিয়ে দেবে ব্রাজিলকে।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নেবে শেষ ৩২ থেকেই।

উগান্ডায় জন্ম নেওয়া মামদানি আরও জানান, ২০১০ বিশ্বকাপে লুইস সুয়ারেজের সেই বিতর্কিত হ্যান্ডবলের কারণে ঘানার বিদায় দেখে স্টেডিয়ামেই কেঁদে ফেলেছিলেন তিনি। এবার সেই ঘানা গ্রুপ পর্ব পার করলেও শেষ ৩২-এ কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেবে বলে মনে করেন এই মার্কিন রাজনৈতিক নেতা।

সূত্র: গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%