মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪১ পি.এম
বগুড়ার ধুনটে বিএনপির গাড়িবহরে হামলা, দলীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় পুলিশ তিন নেতাকে গ্রেপ্তার করেছে, যাঁরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য।
সোমবার (৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ওরফে নান্টু কাজী (৬২), এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল পাশা (৪৮) এবং আওয়ামী লীগের সক্রিয় সদস্য হানজালা (৩৮)।
পুলিশের সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনি গণসংযোগ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলার সময় দুটি জিপ ও দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলার আসামি নান্টু কাজীকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলাকালে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং কার্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্তে সংশ্লিষ্টতার সূত্র ধরে কামাল পাশাকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি ধুনট শহরের ডাইম ভবন এলাকায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবদল নেতা রিপন শেখ বাদী হয়ে ১৯ ফেব্রুয়ারি ধুনট থানায় মামলা করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবালসহ ৯৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হানজালাকে চিকাশী ইউনিয়নের সুলতানহাটা মফিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পশ্চিম তুরস্কের ইজমির শহরের নিকটবর্তী একটি ইস্পাত কারখানায় ঘটে যাওয়া বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে সবাই কারখানার শ্রমিক।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আলিয়াগা এলাকার হাবাস দেমির চেলিক কারখানায় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। নতুন বয়লার স্থাপনের জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছিল, যখন সেটি ভেঙে পড়ে। বয়লারের অংশ চুল্লির ওপর পড়লে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান প্রথমে ১৬ জন নিহত হওয়ার খবর দেন, কিন্তু পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোলু জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এর ফলে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের ফলে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ইজমিরের গভর্নর সুলেমান এলবান জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক চুল্লিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
বিবিসির তুর্কি বিভাগের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, কারখানাটি ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত, যা তুরস্কের একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং জাহাজ ভাঙার শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউসের কর্মী মনিকা লিউনেস্কির কেলেঙ্কারির ঘটনা সবার কাছে পরিচিত। ২০০০ সালে বিল ক্লিনটন যখন ভারতে সফর করেন, তখন সেই কেলেঙ্কারির প্রভাব কিছুটা কমে গিয়েছিল। তবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী লিখেছেন, পুরনো স্বভাব সহজে পরিবর্তিত হয় না।
সম্প্রতি প্রকাশিত নিজের স্মৃতিকথা ‘বিলংগিং : এ জার্নি অব লাভ’ এ তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানের স্মৃতি তুলে ধরেন, যেখানে উল্লেখ করেছেন, ‘তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট মাঝেমধ্যেই উপস্থিত আকর্ষণীয় নারীদের আড়চোখে দেখছিলেন।’ সোনিয়া গান্ধী তার বইয়ে ক্লিনটন ছাড়াও সাবেক ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, প্রিন্সেস ডায়ানাসহ আরো অনেকের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
বইয়ে সোনিয়া উল্লেখ করেছেন, ‘২০০০ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তার মেয়ে চেলসি এবং প্রতিনিধিদল নিয়ে শেরাটন হোটেলে অবস্থান করছিলেন, যখন আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে তার সঙ্গে দেখা করতে যাই। বন্ধুত্বপূর্ণ, অমায়িক এবং আত্মবিশ্বাসে ভরপুর ক্লিনটন আমাদের দৃষ্টিভঙ্গি শোনার চেয়ে কাশ্মীর নিয়ে তার নিজস্ব মতামত ও ভবিষ্যদ্বাণী শোনাতেই বেশি আগ্রহী ছিলেন। তার ভাষায় কাশ্মীর ছিল একটি পারমাণবিক অগ্নিগর্ভ এবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি।
সোনিয়া গান্ধী আরো লেখেন, ‘তত দিনে মনিকা লিউনেস্কি কেলেঙ্কারি কিছুটা স্তিমিত হয়ে এসেছিল। কিন্তু পুরনো স্বভাব সহজে যায় না। প্রধানমন্ত্রী বাজপেয়ি তার (ক্লিনটন) সম্মানে যে সংবর্ধনার আয়োজন করেছিলেন, সেখানে আমি লক্ষ্য করলাম তিনি মাঝেমধ্যেই উপস্থিত আকর্ষণীয় নারীদের গোপনে পরখ করছেন।’ ২০০৮ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ভারত সফরের কিছু মজার ঘটনা সোনিয়া তুলে ধরেছেন। সেবার সারকোজি তার তৎকালীন সঙ্গিনী কার্লা ব্রুনিকে ছাড়াই ভারতে এসেছিলেন।
সোনিয়া লেখেন, ‘শোনা গিয়েছিল যে, তাকে (সারকোজিকে) পরামর্শ দেওয়া হয়েছিল যেন তিনি ব্রুনিকে সাথে না আনেন, কারণ তারা তখনো অবিবাহিত ছিলেন এবং সরকারি অনুষ্ঠানগুলোতে বিষয়টি বিব্রতকর হতে পারত। ভোজসভার টেবিলে বসে আমি বেশ মজা পাচ্ছিলাম, যখন তার পাশে বসা আমাদের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ আনসারির স্ত্রী বেশ হাসিখুশিভাবেই সারকোজিকে তার বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করছিলেন। তিনি কি বিয়ে করতে যাচ্ছেন? আর যদি করেন, তবে তারিখ কি ঠিক হয়েছে? তিনি কি ব্রুনিকে মিস করছেন? প্রেসিডেন্ট সারকোজি এই জেরায় মোটেও বিচলিত হননি। বরং তার প্রেমজীবনের বিস্তারিত জানাতে বেশ আগ্রহী ছিলেন। তিনি ফোনে তার প্রিয়তমা কার্লাকে ক্রমাগত মেসেজ পাঠানোর পাশাপাশি সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
সোনিয়া জানান, কয়েক বছর পর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এবং তার স্ত্রীর দেওয়া এক ব্যক্তিগত নৈশভোজে পরবর্তী সফরে আসা এই দম্পতির সাথে তার আবার দেখা হয়। বইয়ে সোনিয়া লেখেন, ‘ততদিনে প্রেসিডেন্ট সারকোজি এবং কার্লা ব্রুনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এবং একসাথেই উপস্থিত হয়েছেন। ইতালীয় ও ফরাসি বংশোদ্ভূত তার দীর্ঘাঙ্গী ও সুন্দরী স্ত্রীর প্রতি তিনি যে দারুণভাবে মুগ্ধ ছিলেন, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। কার্লা ইউরোপের একজন জনপ্রিয় গায়িকা, গীতিকার এবং শীর্ষ মডেল ছিলেন। মার্জিত লম্বা গাউন পরা, লাবণ্যময়ী, ছিপছিপে, শান্ত স্বভাবের এবং নীল চোখের এই নারী যখন কক্ষে প্রবেশ করলেন, সবার দৃষ্টি তার দিকেই নিবদ্ধ ছিল।
তিনি আরো লেখেন, ‘কার্লা আন্তরিকভাবে কিন্তু খুব কম কথা বলছিলেন—অন্যদিকে তার স্বামী ভারতের কী করা উচিত সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর কাছে নিজের মতামত জাহির করছিলেন। আমার মনে হয়েছিল তার বলার ভঙ্গিটা বেশ উদ্ধত ছিল, এবং তিনি ভুলে গিয়েছিলেন যে তিনি এমন একজনের সাথে কথা বলছেন যিনি বয়সে, অভিজ্ঞতায় এবং জ্ঞানে তার চেয়ে অনেক বড়।’ ব্রিটিশ রাজপরিবার, বিশেষ করে প্রিন্সেস ডায়ানার সাথে তার সাক্ষাতের স্মৃতিও অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরেছেন সোনিয়া গান্ধী।
তিনি লিখেছেন, ব্রিটিশ রাজপরিবারের কয়েকজন সদস্যের সাথে আমাদের পরিবারের প্রজন্মের পর প্রজন্ম ধরে বন্ধুত্ব ছিল এবং রাজীবের সাথে প্রিন্স চার্লসের বেশ ভালো সম্পর্ক ছিল। সোনিয়া গান্ধী লেখেন, ‘সেই পরিবারের আসল তারকা অবশ্যই ছিলেন প্রিন্সেস ডায়ানা; লম্বা ও ছিপছিপে গড়ন, বড় নীল চোখ, মোহনীয় হাসি এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব। ১৯৮১ সালে রাজীব এবং আমি যখন তাদের বিয়েতে যোগ দিয়েছিলাম, কনে হিসেবে তাকে কতটা অপূর্ব লাগছিল তা আমি কখনো ভুলব না। কিন্তু ১৯৯২ সালে তারা যখন ভারতে আসেন, তখন এটি স্পষ্ট ছিল যে তাদের দাম্পত্য জীবনে সবকিছু ঠিকঠাক চলছে না।
তিনি লেখেন, ‘তাজমহলের সামনে আমি যাকে লাভ বেঞ্চ বলি, সেখানে একা বসে তার সেই বিখ্যাত ছবি তোলার দিনেই তারা আমাদের বাড়িতে বিকেলের চায়ের দাওয়াতে এসেছিলেন। প্রিন্স চার্লস বেশ মিশুক ও হাসিখুশি ছিলেন। কিন্তু লাল ও বেগুনি রঙের আকর্ষণীয় টু-পিস স্যুটে ডায়ানাকে অপূর্ব দেখালেও তাকে বেশ বিষণ্ণ মনে হচ্ছিল। সফরে তিনি কী কী দেখেছেন এবং পছন্দ করেছেন, তা নিয়ে আমরা গল্প করেছিলাম।
সোনিয়া জানান, সে সময় তার মা ভারতে বেড়াতে এসেছিলেন এবং বিখ্যাত এই রাজবধূর সাথে দেখা করতে খুবই আগ্রহী ছিলেন। সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা জোর দিয়েছিলেন যেন তার নানি-কে ডায়ানার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সোনিয়া বর্ণনা করেন, ‘ডায়ানা অবাক হয়ে জানতে চাইলেন তিনি (সোনিয়ার মা) এত চুপচাপ কেন। প্রিয়াঙ্কা সাথে সাথেই উত্তর দিল যে, আমি তাকে মুখ না খোলার জন্য বলেছি, কারণ তিনি কেবল ইতালীয় ভাষায় কথা বলেন। ডায়ানা হো হো করে হেসে উঠলেন এবং তৎক্ষণাৎ আমার মায়ের দিকে ফিরে হাত বাড়িয়ে দিয়ে ইতালীয় ভাষায় বললেন- আপনার সাথে দেখা হয়ে ভালো লাগল, কেমন আছেন? যদিও তিনি অনানুষ্ঠানিক সম্বোধন ব্যবহার করেছিলেন, তবুও সঠিক ইতালীয় উচ্চারণে বলার চেষ্টা এবং তার উষ্ণতা ও মাধুর্যে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
সোনিয়া বলেন, ‘চা ও আরো কিছুক্ষণ গল্পের পর আমরা যখন তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছিলাম, তখন তিনি মাঝপথে থেমে পেছনে ফিরে আমার মায়ের দিকে হাত নেড়ে ইতালীয় ভাষায় বলে উঠলেন- বিদায়, নানি। আমি রাজদম্পতিকে আমার লেখা 'রাজীব' বইটি উপহার দেওয়ার পর তিনি আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি আমার স্বামীকে কতটা শ্রদ্ধা করতেন।’ লন্ডনে সোনিয়াকে তাদের সাথে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেদিন ডায়ানা সাদা কলার দেওয়া একটি কালো স্যুট পরে এসে বলেছিলেন, ‘আমার নিজেকে কাকের মতো লাগছে!’
সোনিয়া স্মৃতিচারণ করে লেখেন, ‘একটি হেয়ারড্রেসারের দোকানে তার সাথে আমার আবার দেখা হয়েছিল, যখন লক্ষ্য করলাম ঠিক আমার পাশেই একটি পরিচিত মুখ বসে আছে। আমি এক টুকরো কাগজে একটি শব্দ লিখে তার দিকে বাড়িয়ে দিলাম। তিনি সেটি তার হ্যান্ডব্যাগে ঢুকিয়ে ফেলেছেন। তিনি চিনতে পেরে হাসিমুখে আমার দিকে ফিরলেন এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ না করার জন্য আমরা নিচু স্বরে কয়েকটি কথা বললাম।’ সোনিয়া জানান, সেটিই ছিল তার সাথে ডায়ানার শেষ দেখা।
প্রয়াত এই রাজবধূকে নিয়ে অনেক কিছু লেখা ও বলা হয়েছে, এমনকি আজকের দিনেও তার জীবন, বিয়ে, সন্তান এবং আরো অনেক কিছু নিয়ে টিভি সিরিজ তৈরি হচ্ছে বলে উল্লেখ করেন সোনিয়া। স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লেখেন, ‘সে সময় তাকে নিয়ে প্রচুর সমালোচনা হতো- তিনি নাকি বখে যাওয়া এবং সবসময় অভিযোগ করেন; তার তো সবই আছে; তবুও তিনি এমন আচরণ কেন করছেন যেন তার সাথে অন্যায় করা হয়েছে? আমাকে বলতেই হবে যে, আমি পুরোটা সময় তার কষ্ট অনুভব করেছি এবং এখনো করি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী দলকে ৪৩-৪০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী দল।
ফাইনালটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার (১০ নভেম্বর) বানৌজা ঢাকায়। এ তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
এই পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার উদ্বোধন করা হয় ৫ নভেম্বর বানৌজা ঢাকায় নৌবাহিনীর ব্যবস্থাপনায়।
আইএসপিআর জানায়, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড় এবং সামরিক ও অসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ উল্লেখ করেছেন যে, মস্কোর বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ক্ষতি হয়েছে ট্রিলিয়ন ডলার। তবে রাশিয়ার জন্য কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি, বরং তারা বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারে নিজেদের ব্যবসা সফলভাবে সম্প্রসারিত করেছে।
রুশ সংবাদমাধ্যম 'কোমারসান্ট'-এ প্রকাশিত "আন্তর্জাতিক নিরাপত্তায় বৈশ্বিক অর্থনীতির প্রভাব" শীর্ষক নিবন্ধে লাভরভ বলেন, "ইউরোপীয় ইউনিয়ন একসময় রাশিয়ার প্রধান অর্থনৈতিক অংশীদার ছিল, যা আমাদের বৈদেশিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ পূরণ করত। কিন্তু ব্রাসেলস আমাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় এবং তা করেছে তাদের সদস্য দেশগুলোর দীর্ঘমেয়াদী চুক্তিগুলো লঙ্ঘন করেই।"
নিষেধাজ্ঞার প্রভাব বিশ্লেষণ করে লাভরভ আরও উল্লেখ করেন, এই নীতি রাশিয়ার ক্ষতি করার চেয়ে ইউরোপের অর্থনীতির বেশি ক্ষতি করেছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপের অনেক দেশের জীবনযাত্রার মান কমিয়ে দিয়েছে—যার ফলে এখন পুরো ইইউ জুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ বাড়ছে। অথচ ইউরোপীয় অভিজাতরা তাদের এই 'রুসোফোবিয়া'র (রুশ-বিদ্বেষ) বিশাল অর্থনৈতিক মূল্য সম্পর্কে মুখে কুলুপ এঁটে বসে আছে।
রাশিয়ার বাণিজ্যনীতির পরিবর্তন সম্পর্কে তিনি জানান, পশ্চিমা বাজার থেকে সরে এসে রাশিয়া তাদের রপ্তানি বাণিজ্য 'গ্লোবাল মেজরিটি' বা বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারের দিকে ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার মোট রপ্তানির ৮০ শতাংশ এবং এশিয়ায় ৭০ শতাংশ পণ্য এসব বাজারে সরবরাহ করা হচ্ছে।
শক্তি সম্পদ সরবরাহ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, রাশিয়া সবসময়ই একটি দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী দেশ। ২০২২ সাল থেকে রাশিয়া ইউরোপে প্রায় ৩২০ বিলিয়ন ডলার মূল্যের শক্তি বা জ্বালানি সম্পদ সরবরাহ করেছে। তিনি জোর দিয়ে বলেন, তার দেশ প্রতিপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ