০৩:৫৬ পি.এম
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা বাজারের একটি দোকান ও দুটি গুদাম থেকে প্রায় ১৯ লাখ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া দুই ব্যবসায়ীকে এক বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দিনটি, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা জান্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। এ সময় সেখানে জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহনা নাজনীন ও সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত তার বক্তব্যে জানান, তল্লাশি চালিয়ে দুটি গুদামে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল পাওয়া গেছে, এবং একটি দোকানে ২৬টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়েছে। এসব জাল মজুদ করে বিক্রির অভিযোগে মোশাররফ হোসেন ও ইমরান নামে দুই ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
অন্যদিকে, রতন মিয়া নামে অপর একজনের দোকানে নিষিদ্ধ জাল রেখে বিক্রি করার জন্য পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, প্রায় ১৫ লাখ টাকার চায়না দুয়ারি এবং চার লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে পোড়ানো হয়েছে। তিনি আরও জানান, পুরো মওসুম জুড়ে এ ধরনের অভিযান চলমান থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন