০৪:৫৫ পি.এম
গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও তিনটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের মধ্যে মোট আক্রন্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৪২ জনে পৌঁছেছে।
আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ১১০ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত এই সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ৮৩ হাজার ১৩৯ জন।
আরও পড়ুন: বিশ্ব ডায়াবেটিস, বক্ষব্যাধি ও শিশু দিবস উপলক্ষে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩২ জন, এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৫৯ জন হয়েছে।
আগামী ১৫ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ২৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আটজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৫৫০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হাসপাতালে সংক্রমণ প্রতিরোধে আইপিসি প্রটোকল অনুসরণের আহ্বান বিএমইউ উপাচার্যের
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৮ হাজার ৬৮৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৫৯ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন