ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

সিলেটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সুনামগঞ্জের শাহ মনোয়ারা আলম বন্যা


সিলেটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সুনামগঞ্জের শাহ মনোয়ারা আলম বন্যা

সিলেটে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণে সুনামগঞ্জের শাহ মনোয়ারা আলম বন্যা

‎‎ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্প (CMSME)

‎এবং নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সিলেটে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা থেকে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটসের সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যার নেতৃত্বে নারী উদ্যোক্তারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ করাতকলে অভিযান, যন্ত্রপাতি জব্দ—৫ হাজার টাকা জরিমানা আদায়

‎

‎বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক, সিলেটের প্রশিক্ষণ হলে ট্রাস্ট ব্যাংক পিএলসির লিড ব্যাংক হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সিলেট বিভাগের চার জেলা ও সিলেট মহানগরের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

‎

‎প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান ও আব্দুস সালাম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব এসএমই ডিভিশন সাদাত আহমদ খান।

আরও পড়ুন: বরিশালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়েছে

‎

‎প্রশিক্ষণে উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা, ব্যবসায়িক পরিকল্পনা, বিপণন, হিসাবরক্ষণ ও আর্থিক প্রক্ষেপণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা, ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের উপযোগিতা, ঋণ গ্রহণের প্রক্রিয়া, তহবিলের সঠিক ব্যবহার, ঝুঁকি ব্যবস্থাপনা এবং নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

‎

‎বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির এসইভিপি ও চিফ এসএমই বিজনেস অফিসার মো. আনোয়ার ফারুক তালুকদার, বাংলাদেশ ব্যাংক সিলেটের এসএমইএসপিডির যুগ্ম-পরিচালক হুমায়রা জাহান রুপু এবং ব্র্যাক ব্যাংক পিএলসির সিলেট অঞ্চলের রিজিওনাল হেড, এসএমই ব্যাংকিং ডিভিশনের মো. মনিরুল ইসলাম।

আরও পড়ুন: কালিয়াকৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জন নিহত

‎

‎অনুষ্ঠানের প্রথম পর্বে নারী উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের নিবন্ধন, অতিথিদের আসন গ্রহণ, পবিত্র কোরআন তিলাওয়াত এবং অতিথি ও সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনার মাধ্যমে দ্বিতীয় পর্বের কার্যক্রম শেষ হয়।

‎

‎সুনামগঞ্জ থেকে অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের নেতৃত্ব দেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যা। তাঁর সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা মোছা. আলপিনা আক্তার এবং উদীয়মান তরুণ নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার তমা।

আরও পড়ুন: সিসিক প্রকৌশলী দেবব্রত তালুকদারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

‎

‎শাহ মনোয়ারা আলম বন্যার নেতৃত্বে সুনামগঞ্জের তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণকে জেলার নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্যোক্তা কার্যক্রমকে আরও গতিশীল করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

‎

‎

আরও পড়ুন: পাবনার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্ত শুরু

‎এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ মনোয়ারা আলম বন্যা বলেন, "নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ব্যাংকিং সেবা ও অর্থায়ন সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। আমরা চাই, সুনামগঞ্জের নারী উদ্যোক্তারা প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে নিজেদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখুন। নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এটাই আমাদের প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) সকাল ৭:০০ টা থেকে ৭:৪০ টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে নাচোল থানাধীন কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বিজলীপাড়া এলাকার মৃত সমিজুল ও মোসাঃ তহিনুর বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত উদ্ধারকৃত আলামতসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই ঘটনায় ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলের লংমার্চ কর্মসূচি গণতান্ত্রিক অধিকার: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


বিরোধীদলের লংমার্চ কর্মসূচি গণতান্ত্রিক অধিকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করেছেন যে, বিরোধীদলের লংমার্চ কর্মসূচি রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। তবে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন যে, রাজনৈতিক কর্মসূচির নামে পরিকল্পিতভাবে দেশে অচলাবস্থা তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

চলমান জ্বালানি সংকটের প্রসঙ্গে রিজভী আহমেদ বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট সৃষ্টি হয়েছে। তিনি উল্লেখ করেছেন, এর দায় বর্তমান সরকারের নয়। একই সঙ্গে তিনি বিরোধীদলের কাছে আহ্বান জানিয়েছেন যে, সংকট সমাধানে যদি তাদের কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে, তাহলে তা তুলে ধরতে হবে।

বিরোধীদলের উদ্দেশ্যে তিনি বলেছেন, রাজপথে কর্মসূচি পালন করেই নয়, বরং সংকট সমাধানে নিজেদের পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। সত্য কথা বলা এবং জনমনে বিভ্রান্তি তৈরি করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে বিরোধীদলকে একটি ভূমিকা রাখতে হবে। সরকারের যৌক্তিক সমালোচনার পাশাপাশি যে কোনো জাতীয় সংকটের বিকল্প পরিকল্পনাও সংসদে উপস্থাপন করতে হবে।

গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে পরিকল্পনা না দিয়ে অতীতের পুনরাবৃত্তি না করার জন্য বিএনপির এই নেতা দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনকে বিনামূল্যে দেওয়া অস্ত্রের অর্থ দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


ইউক্রেনকে বিনামূল্যে দেওয়া অস্ত্রের অর্থ দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে বিনামূল্যে দেওয়া সামরিক সহায়তা ও অস্ত্রের অর্থ ফেরত নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া বিপুল পরিমাণ গোলাবারুদের জন্য অর্থ পরিশোধ করত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে বিনামূল্যে যুক্তরাষ্ট্রের বিশাল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করেছে।

ট্রাম্প বলেন, ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া গোলাবারুদের মূল্য ‘শত শত বিলিয়ন ডলার’। তাঁর মতে, এই অর্থ ইউরোপীয় দেশগুলো বহন করত, যদি তাদের অর্থ পরিশোধ করতে বলা হতো। তিনি জানান, কিছুটা দেরিতে হলেও যুক্তরাষ্ট্র সেই অর্থ ফেরত চাইবে।

যুক্তরাষ্ট্রের সামরিক গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবরটিও তিনি অস্বীকার করেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সংঘাতের কারণে মার্কিন গোলাবারুদের মজুত মারাত্মকভাবে কমে যাওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। বরং যুক্তরাষ্ট্র নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি গোলাবারুদের মজুতও বৃদ্ধি করছে।

তিনি আরও বলেন, বর্তমানে মিত্রদেশগুলোর কাছে অস্ত্র বিক্রির পরিবর্তে যুক্তরাষ্ট্র নিজেদের প্রয়োজনকে অগ্রাধিকার দিচ্ছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই মিত্রদের কাছে আবার অস্ত্র বিক্রি শুরু হবে বলেও জানান তিনি।

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর অর্থায়নের বিষয়টিও ট্রাম্প তুলে ধরেন। গত বছর যুক্তরাষ্ট্র ও ন্যাটো ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকয়ারমেন্টস লিস্ট’ নামে একটি উদ্যোগ গ্রহণ করে। এর আওতায় ইউরোপীয় দেশগুলো অর্থ পরিশোধ করে ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনে থাকে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বড় একটি অংশ ব্যবহার করেছে। এতে ভবিষ্যৎ সংঘাত মোকাবিলায় মার্কিন সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ সৃষ্টি হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং তেহরানের বিরুদ্ধে ইসরায়েলের নতুন হুমকির মধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৪৯৫ পিস ইয়াবা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার। এর আগে, বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় মোট ২০টি অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী এবং নয়জন মাদকসেবী।

নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার আরও বলেন, অভিযানে সুধারাম থানা এলাকায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় চারজন, সেনবাগ থানায় চারজন, চরজব্বর থানায় এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ একজন এবং কবিরহাট থানায় একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার কয়েকজনের বিরুদ্ধে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%