ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, তদন্ত শুরু


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, তদন্ত শুরু

ময়মনসিংহ মহানগরীতে মো. জামান (৩৫) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতা দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা মজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জামান আবু বক্কর সিদ্দিকের ছেলে এবং ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

আরও পড়ুন: উৎসা উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শশীভূষণ বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচন। সভাপতি ইমাম হোসেন রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হাওলাদার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় জামান তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। মজিদ মার্কেট সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। জামান কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই ও ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেছেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় একটি আওয়ামীপন্থি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: বিশ্বম্ভরপুরের কু-খ্যা-ত মা'দ'ক কারবারি শাহিনের বাড়ি থেকে ২১ বোতল ভারতীয় ম*দ উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরের কু-খ্যা-ত মা'দ'ক কারবারি শাহিনের বাড়ি থেকে ২১ বোতল ভারতীয় ম*দ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

‎শাহানুর আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


বিশ্বম্ভরপুরের কু-খ্যা-ত মা

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নতুন হাটি এলাকায় কুখ্যাত মাদক কারবারি শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় 'অফিসার্স চয়েস' মদ উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় বিশ্বম্ভরপুর উপজেলা মাদকবিরোধী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুন হাটি এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি শাহিনের বড় ছেলে ফয়জুন নূর (নাইম) দ্রুত পালিয়ে যায়।
‎উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহেদ ড্রোনের উৎপাদন খরচ ২০ হাজার ডলার জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


শাহেদ ড্রোনের উৎপাদন খরচ ২০ হাজার ডলার জানাল ইরান

ইরানের তৈরি শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এবার তেহরান ড্রোনটির উৎপাদন খরচ সম্পর্কে তথ্য প্রকাশ করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র জানিয়েছেন, শাহেদ-১৩৬ ড্রোন উৎপাদনে সর্বাধিক ২০ হাজার ডলার খরচ হয়।

রোববার (১৫ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শাহেদ-১৩৬ একটি আত্মঘাতী বা একমুখী ড্রোন। এটি পূর্বনির্ধারিত স্থানাঙ্ক অনুসরণ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং আঘাত হানার পর বিস্ফোরিত হয়। এটি নজরদারি বা পুনর্ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোনের মতো ফিরে আসার জন্য ডিজাইন করা হয়নি।

২০২১ সালে আনুষ্ঠানিকভাবে শাহেদ-১৩৬ ড্রোনটি উন্মোচন করা হয়। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্রিভুজাকৃতির ডানা, পিস্টন ইঞ্জিন এবং পেছনে সংযুক্ত প্রপেলার। বাণিজ্যিকভাবে সহজলভ্য ও তুলনামূলকভাবে কম দামের যন্ত্রাংশ ব্যবহারের কারণে ড্রোনটির উৎপাদন খরচ কম রাখা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) প্রকাশিত তথ্য অনুযায়ী, শাহেদ-১৩৬ ড্রোনের ওজন প্রায় ২০০ কেজি। এর দৈর্ঘ্য ৩.৩ থেকে ৩.৫ মিটার এবং ডানার বিস্তার আনুমানিক ২.৫ থেকে ৩ মিটার।

ড্রোনটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, এর কার্যক্ষমতার পরিসর ১,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার। এটি ২০ থেকে ৫০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম বলে ধারণা করা হয়।

নির্দিষ্ট লক্ষ্যবস্তুর স্থানাঙ্কে পৌঁছাতে শাহেদ-১৩৬ ড্রোনে জড়তাভিত্তিক ও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ব্যবহার করা হয়। এর পিস্টন ইঞ্জিন ও পেছনের প্রপেলার উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। তবে বিভিন্ন সংস্করণে পরিবর্তন ও উন্নয়ন আনার ফলে ড্রোনটির কারিগরি বৈশিষ্ট্যে কিছু ভিন্নতা থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুর জামায়াতের নতুন কমিটিতে আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


লক্ষ্মীপুর জামায়াতের নতুন কমিটিতে আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

লক্ষ্মীপুর জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে এ আর হাফিজ উল্যাহ আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন।

রোববার বিকেলে জেলা জামায়াতের মজলিসে শুরার অধিবেশনে ২৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জেলা জামায়াতের নবমনোনীত সেক্রেটারি মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে নায়েবে আমির হিসেবে নির্বাচিত হয়েছেন ফারুক হোসেন নুরুন্নবী ও মাওলানা নাসির উদ্দিন। সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুর রহমান ও মিজানুর রহমান।

জানা যায়, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে দীর্ঘ ২৩ বছর পর পরিবর্তন এসেছে। গত ২৪ অক্টোবর ২০২৭-২০২৮ সেশনের জন্য রুকনদের ভোটে এ আর হাফিজ উল্যাহ আমির নির্বাচিত হন। পরে বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় জামায়াত তাঁকে নতুন আমির হিসেবে ঘোষণা করে এবং শনিবার আনুষ্ঠানিকভাবে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে এসইউএম রুহুল আমিন ভূঁইয়া দীর্ঘদিন জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন।

এ আর হাফিজ উল্যাহ এর আগে জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তাছাড়া, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন।

অন্যদিকে, নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এর আগে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উৎসা উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শশীভূষণ বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচন। সভাপতি ইমাম হোসেন রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হাওলাদার

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


উৎসা উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শশীভূষণ বাজার ঘর মালিক ও ব্যবসায়ী কমিটির নির্বাচন। সভাপতি ইমাম হোসেন রিপন, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান হাওলাদার

গতকাল ১৪ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদে মোট ৩৫ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে ঘিরে পুরো শশীভূষণ বাজারজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। ঘর মালিক ও ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন শেষে রাত ১০ ঘটিকার সময় রিটার্নিং অফিসার হুমায়ুন কবির ও প্রিজাইডিং অফিসার মোঃ আলমগীর বিজয় প্রার্থীদের নাম ঘোষণা করেন,ঘোষিত ফলাফলে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন,মোঃ ইমাম হোসেন রিপন মেম্বার,সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শাহজাহান হাওলাদার,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুর রহমান হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার,সাংগঠনিক সম্পাদক মোঃ বাছেদ মৃধা,কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহিম খাঁন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম খলিফা,প্রচার সম্পাদক মোঃ সবুজ শনি,১ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হয়েছেন মোঃ হেলাল,মোঃ রফিক সরদার, খালেদ বাপ্পী,২ নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ সুমন চৌকিদার,আক্তার খাঁন ও শাহে আলম, ৩ নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন মোঃ আলামিন, নূর সোলাইমান শাহ খন্দকার ও সুমন সিকদার।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নিজেদের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে চালিয়েছেন প্রচার-প্রচারণা।
নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাওয়ায় বাজারের ঘর মালিক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত কমিটি বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হওয়ায় নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বাজারের ব্যবসায়ী ও ঘর মালিকরা।

এবিষয়ে নবনির্বাচিত সভাপতি- সম্পাদক বলেন,শান্তিপূর্ণভাবে অনেক সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি,প্রশাসন,রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার সহ বাজার ঘর মালিক ও ব্যবসায়ীদের কে শুভেচ্ছা ও অভিনন্দন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%