ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা


ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন বাহিনী ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। ওয়াশিংটন টানা তৃতীয় রাতের মতো হামলা অব্যাহত রেখে চলেছে। যুদ্ধবিরতি আলোচনা কার্যত ব্যর্থ হওয়ার পর এই সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তোলার কারণ হয়েছে।

সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে এই হামলা শুরু হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর ভাষ্যমতে, হরমুজ প্রণালীতে সাধারণ বেসামরিক মানুষ এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হামলা চালানোর সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরানের সামরিক শক্তির ওপর কঠোর চাপ প্রয়োগ করা এবং তাদের সক্ষমতা হ্রাস না করা পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রহনপুর-সিংগাবাদ

রেলরুটে ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় সচেতনামূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ এম


রেলরুটে ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ ঘটনায় সচেতনামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে স্টেশনে সিংগাবাদ (ভারত)-রহনপুর (বাংলাদেশ) ক্রস বর্ডারের লিংকে ভারতীয় রেলওয়ের ফ্রেইট ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনায় একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সাড়ে ১১ টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এই সভাটি অনুষ্ঠিত হয়। এই সভাটি রহনপুর পৌরসভার আয়োজনে হয়ে থাকে এবং সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।

সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেল। সভায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, রহনপুর রেলওয়ের স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম, রহনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান, রহনপুর স্টেশনের নিরাপত্তা বাহিনীর ইনচার্জ সাইফুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, রহনপুর পৌরসভা সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপঃ সহঃ প্রকৌশলী (সিভিল) আবু সায়েম, এবং রহনপুর পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা।

বক্তারা সভায় বলেন, ভারতীয় বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে মালবাহী ট্রেনে সিংগাবাদ-রহনপুর রুটে আসার সময় মাঝে মাঝে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাই জনসাধারণকে সচেতন করার জন্য এই সভাটি আয়োজন করা হয়েছে। সভায় জানানো হয়, পর্যায়ক্রমে পাথর নিক্ষেপকারী ওই এলাকায় পুনরায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হবে এবং জনসাধারণকে সচেতন করার পাশাপাশি সতর্ক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমরায় বিস্ফোরণে পাঁচ মাদরাসা শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ এম


ডেমরায় বিস্ফোরণে পাঁচ মাদরাসা শিক্ষার্থী আহত

রাজধানীর ডেমরায় একটি মাদরাসায় ঘটে যাওয়া বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় অবস্থিত ‘দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা’র ষষ্ঠ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে, যা মাদরাসাটির শিক্ষার্থী ও পুলিশ নিশ্চিত করেছে।

আহত শিক্ষার্থীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ মামুন হোসেন গনমাধ্যমকে জানিয়েছেন, ‘আবাসিক মাদরাসাটিতে শিক্ষার্থীরা খাওয়া-দাওয়া করে ঘুমাচ্ছিল। সেখানের একটি কক্ষে বিদ্যুতের বোর্ডে শর্ট সার্কিটের মাধ্যমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনার কারণে শিক্ষার্থীরা আহত হয়।’ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফারুক কালের কণ্ঠকে বলেছেন, আহত শিক্ষার্থীদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে আছেন—রেদোয়ান, মোদাব্বির, সাফি, মো. উজাইফা ও রোমান। তাদের সবার বয়স আনুমানিক ১২ থেকে ১৫ বছর। আহত শিক্ষার্থীরা জরুরি বিভাগের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে রেদোয়ানের অবস্থা গুরুতর।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এক ফুঁতেই বদলে যেতে পারে ভাগ্য

রাজশাহীতে আকিজের ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৩ এম


রাজশাহীতে আকিজের ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্ট

রাজশাহীর ভদ্রা মোড়ে আকিজ প্লাম্বিং পাইপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠেছে।

শুধু ফুঁ দিয়েই বল জালে পাঠাতে পারলেই মিলবে নগদ ২ লাখ টাকা। এ রকম এক ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজনে ফুটবলপ্রেমীরা উৎসাহিত হয়ে উঠেছে। সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের পর থেকেই খেলার পরিবেশে দর্শকের ভিড় জমে ওঠে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩০টি দল অংশ নিচ্ছে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার পর ১২টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ২৪টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফিনালে খেলার সুযোগ পাবে। ঢাকায় খেলোয়াড়দের যাতায়াত, ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়া এবং অন্যান্য সব ব্যয় বহন করবে আকিজ গ্রুপ। পুরস্কারও আকর্ষণীয় রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতার জন্য রয়েছে আরও ১ লাখ টাকা পুরস্কার।

এবারের টুর্নামেন্টের সাথে আকিজ গ্রুপ তাদের জনপ্রিয় 'আকিজ প্লাম্বিং পাইপ'-এর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরছে। সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি থ্রেডলেস (ঞযৎবধফ-ষবংং) এই পাইপের সাথে সোয়ারেজ লাইনের জন্য ঝডজ পাইপ ও বোরিং পাইপ রয়েছে, যা বাজারে ব্যাপক সাড়া ফেলেছে।

কোম্পানির তথ্য অনুযায়ী, শতভাগ ফুড-গ্রেড রেজিন দিয়ে তৈরি এবং বিশ্বখ্যাত ঘঝঋ সার্টিফায়েড এই পাইপ সম্পূর্ণ সীসামুক্ত (খবধফ-ভৎবব) হওয়ায় পানির জন্য নিরাপদ। 'বিল্ডিং যতদিন, আকিজ পাইপ ততদিন'-এই স্লোগানে পণ্যের জন্য লাইফটাইম গ্যারান্টি দেওয়া হচ্ছে। গত পাঁচ বছরে পণ্যটি ব্যাপক আস্থা অর্জন করেছে এবং শুধুমাত্র গত মাসেই সারাদেশে ২০ কোটি টাকার বেশি বিক্রি হয়েছে। বর্তমানে এটি বিদেশেও রপ্তানি হচ্ছে।

আকিজ গ্রুপের রাজশাহী এরিয়ার সেলস ম্যানেজার মোহাম্মদ জিলাল হোসেন বলেন, "ফুটবলের আনন্দ মানুষের আরও কাছে পৌঁছে দিতেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। একই সঙ্গে গ্রাহকদের কাছে বিশ্বমানের প্লাম্বিং সমাধান পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রাজশাহী অঞ্চলের পাঁচটি জেলায় আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে।"

এই ব্যতিক্রমী আয়োজনটি প্রমাণ করেছে যে প্রচারণাও বিনোদনের অংশ হতে পারে। খেলার উত্তেজনা, আকর্ষণীয় পুরস্কার এবং উদ্ভাবনী ধারণার সমন্বয়ে রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যেই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি : রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ এম


ফ্যাসিস্টের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি : রিজভী

রুহুল কবীর রিজভী জানিয়েছেন, অন্যান্য অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং মানুষের প্রাণহানি ঘটার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণ দায়ী। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

গতকাল নয়াপল্টনে বিএনপি-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভী অভিযোগ করেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছে। এর ফলে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এও দাবি করেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দেওয়ার জন্য এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের উদ্দেশ্য ছিল একটি বিশেষ দেশকে খুশি করার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%