ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত


আমতলীতে স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আজ সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে দাতা সংস্থা কনসার্ণের সহযোগিতায় আরএমএনসিএএইচ প্রকল্পের আওতায় স্বাস্থ্য সেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা এনএসএস কর্তৃক আয়োজিত হয় এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান।

সভায় অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন উপজেলা প্রকৌশলী মো ইদ্রিস আলী, আমতলী হাসপাতালের আরএমও আবদুল্লা আল যুবায়ের, আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, উপজেলা বর্ণ কর্মকর্তা মনিরুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহমুদ সেলিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এনএসএস'র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা এবং সাংবাদিক জাকির হোসেন।

সভায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী এএফএম সুজাউদ্দৌলা। উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতাসহ ৩০ জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে গবাদিপশু দেখলেই আইনগত ব্যবস্থা, নিলাম হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


কক্সবাজার সৈকতে গবাদিপশু দেখলেই আইনগত ব্যবস্থা, নিলাম হবে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে গবাদিপশুর অবাধ বিচরণ এবং মলমূত্রের কারণে পরিবেশ দূষণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে জেলা প্রশাসন। এজন্য সৈকত ও পর্যটন এলাকার চারপাশে মাইকিং করে পশুর মালিকদের সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৪ নভেম্বরের পর সৈকতে যদি কোনো গবাদিপশু দেখা যায়, তাহলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পশু তাৎক্ষণিক নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি সৈকতের বিভিন্ন স্থানে গবাদিপশুর অবাধ বিচরণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার মাহমুদুর রহমান সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সৈকতের নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত বেলাভূমির বিভিন্ন এলাকায় গরু, মহিষ, ছাগল ও ভেড়া অবাধে বিচরণ করছে। পশুর মালিকদের অসচেতনতার কারণে সৈকতের বালিয়াড়িতে এসব পশু মলমূত্র ত্যাগ করছে। এর ফলে সৈকতের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে, পাশাপাশি পরিবেশ সংরক্ষণ বিধানাবলি ও প্রচলিত আইন লঙ্ঘিত হচ্ছে।

এই পরিস্থিতিতে সৈকতের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে পুরো সৈকত এলাকায় মাইকিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে গবাদিপশুর মালিকদের সতর্ক ও সচেতন করা হবে। কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম ১১ নভেম্বর পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনার কথা উল্লেখ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে রাস্তার পাশে উদ্ধার হলো বিচ্ছিন্ন হাত ও দুই পা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


বাউফলে রাস্তার পাশে উদ্ধার হলো বিচ্ছিন্ন হাত ও দুই পা

পটুয়াখালীর বাউফল উপজেলায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও দুই পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের নেছারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন হাত এবং কিছুটা দূরে একটি বস্তার ভেতর থেকে দুই পা পাওয়া যায়। এ ঘটনার কারণে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের কাছে স্থানীয়রা একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে স্থানীয়দের খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছে হাতটি উদ্ধার করে। এরপর আশপাশে তল্লাশি চালিয়ে কিছুটা দূরে পড়ে থাকা একটি বস্তার ভেতর থেকে আরও দুটি পা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, দুপুরে মাদ্রাসার পেছনের সড়কের পাশে মানুষের কাটা হাত ও দুই পা পড়ে থাকার খবর পান তিনি। এমন অস্বাভাবিক ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কীভাবে মানবদেহের এই অংশগুলো সেখানে এল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অঙ্গগুলোতে ইতিমধ্যে পচন শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ঝটিকা মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


কুমিল্লায় ঝটিকা মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতা আটক

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ ১৬ জন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া এলাকা থেকে তাদের একটি গাড়িসহ আটক করা হয়।

পুলিশ এই অভিযানটি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সহযোগিতায় পরিচালনা করে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আটক হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হোমনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসেছিলেন। ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন যে, তারা নাশকতা ও ঝটিকা মিছিলের জন্য মহাসড়কের পুটিয়া এলাকায় জড়ো হয়েছিলেন। খবর পাওয়ার পর, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ঘেরাও করে পুলিশে সোপর্দ করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে ছাত্রদলের সহযোগিতায় আটকের বিষয়টি উল্লেখ করেছেন।

অন্যদিকে, দাউদকান্দি মডেল থানার অফিসিয়াল ফেসবুক পেজে আটক ১৬ জনের ছবিসহ একটি পোস্ট প্রকাশ করে মহাসড়কের পুটিয়া এলাকা থেকে গাড়িসহ নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে আটকের খবর নিশ্চিত করা হয়েছে।

আটক নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন— হোমনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার সুমন (৩৪), বড় ঘাগটিয়া গ্রামের মো. শাহিন হাসান শুভ (২৬), কারারকান্দি গ্রামের ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), শামীম (২২) ও ছোটন (২১); নিলুখী ইউনিয়নের ওপারচর গ্রামের সাইদুর রহমান (৪৫), ভবানীপুর গ্রামের বাদল মিয়া (৪১) ও মো. সারমিন শাহ (৩২); ভাসানিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯) ও মো. হাসান (২১) এবং আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের মামুনুর রহমান (৫০)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের ১৬ জনকে একটি গাড়িসহ আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪
রাজশাহী নগরীতে অভিযানস চালিয়ে মাদক কারবারী সহ  বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত পাঁচজন, মাদক মামলার ছয়জন এবং অন্যান্য মামলার সাতজন এবং মাদ কারবারী ছয়জন রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছে নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নগর পুলিশের অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শাহমখদুম থানা পুলিশ ট্রাক টার্মিনাল এলাকা থেকে ৩৫ বোতলে ৯ দশমিক ৬৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ আসাদুল ইসলাম (৪২), ফরহাদ হোসেন জনি (৪০) ও মধু (৬০) নামে তিনজনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, রাজপাড়া থানা পুলিশ আইডি বাগানপাড়া এলাকা থেকে ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ওয়াসিম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করে। একই এলাকা থেকে ২৩৫ গ্রাম গাঁজা আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম আশিককে (২৮) গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আশিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
এ ছাড়া কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনি (৩০) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%