ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কেন্দুয়ায় অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, ২ ব্যবসায়ীকে জরিমানা


কেন্দুয়ায় অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস, ২ ব্যবসায়ীকে জরিমানা

 

নেত্রকোনার প্রশাসন কেন্দুয়ায় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪২টি অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করেছে। এ সময়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

বুধবার (১৫ জুলাই) দুপুরের পর উপজেলার চিরাং ইউনিয়নের চিরাং বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

এ সময়ে কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানানো হয়, প্রতি সপ্তাহে বুধবার হাট বসে চিরাং বাজারে। এই হাটে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ চায়না দুয়ারি জাল বিক্রি করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের পর উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে হাটে অভিযান চালিয়ে ২ জন ব্যবসায়ীকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ৪২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ৩৩৬ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আটক ২ জন ব্যবসায়ীকে দুইটি পৃথক মামলায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, "উপজেলায় সাম্প্রতিক সময়ে অবৈধ জালের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ নিধন করা হচ্ছে, সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দেশীয় মৎস্য সম্পদ রক্ষা ও জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ ও ক্ষতিকর এ জালের ব্যবহার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সেই প্রেক্ষিতে আমরা অভিযান শুরু করেছি। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০০ পি.এম


ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৯ জেলে উদ্ধার

১৫ জুলাই ২০২৬, ২০:৩৪ গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ফিশিং বোটের সঙ্গে ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড আজ বুধবার বিকালে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, গত ৮ জুলাই এফবি মা-২ নামে একটি ফিশিং বোট ১৯ জন জেলেকে নিয়ে হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরবর্তীতে, ১৩ জুলাই ওই বোটের ইঞ্জিন বিকল হয়ে এটি সমুদ্রে ভাসতে থাকে। দুই দিনের মাথায়, মোবাইল নেটওয়ার্কের মধ্যে এসে, বুধবার সকাল ১০ টায় বোটের একজন জেলে কোস্টগার্ডকে বিষয়টি জানায়।

এরপর, তৎক্ষণাৎ কোস্টগার্ড স্টেশন ভাসানচর ও অপারেশন সুরক্ষায় নিয়োজিত জাহাজ বিসিজিএস কুতুবদিয়া একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। চট্টগ্রামের নরম্যান্স পয়েন্ট থেকে পশ্চিমে গভীর সমুদ্র এলাকা থেকে ওই বোটসহ ১৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করার পর উদ্ধারকৃত জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, আহত হয়েছেন আরও এক নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ পি.এম


মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু, আহত হয়েছেন আরও এক নারী

 

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় কোহিনুর আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনার কারণে হালিমা বেগম (৬০) নামে আরও একজন নারী গুরুতরভাবে আহত হয়েছেন।

বুধবার (১৫ juli) সন্ধ্যায়, উপজেলার বড়তাকিয়া ইউনিয়নের মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর আক্তার উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছরা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা নুরুল হুদা জানালেন, সন্ধ্যায় বাজার থেকে একসাথে বাড়ি ফিরছিলেন কোহিনুর আক্তার ও হালিমা বেগম। মহাসড়কটি পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুত গতির গাড়ি তাদের ধাক্কা দিয়ে চলে যায়।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কোহিনুর আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হালিমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে বন্যা দুর্গতদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


রাঙ্গামাটিতে বন্যা দুর্গতদের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটির লংগদু উপজেলার বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী মীর হেলাল। এই সফরটি ছিল বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী। সফরের সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন, জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং তিনি গুরুত্বপূর্ণ নানিয়ারচর-লংগদু সড়কটি দ্রুততম সময়ের মধ্যে সচল করার ঘোষণা দেন।

বন্যাকবলিত সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, "বিএনপি সবসময় জনগণের অধিকার ও কল্যাণের রাজনীতি করে, কারণ জনগণই এ দেশের প্রকৃত মালিক।"

দেশের এই কঠিন ও ক্রান্তিলগ্নে রাষ্ট্রনায়ক তারেক রহমান শক্ত হাতে হাল ধরেছেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থন পাশে থাকলে আগামী ৫ বছরে লংগদু উপজেলার সড়ক, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কোনো ঘাটতি রাখা হবে না।"

প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পরিবারও যেন সরকারি বা বেসরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত না হয়।" প্রতিটি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের দুর্গত মানুষের ঘরে ঘরে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে বলে তিনি নির্দেশনা দেন।

লংগদু উপজেলার যোগাযোগ ব্যবস্থা সচল করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, "নানিয়ারচর থেকে লংগদু সড়কটি এই অঞ্চলের লাইফলাইন।" এই সড়কটি অতি দ্রুততম সময়ের মধ্যে চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ত্রাণ বিতরণ ও পরিদর্শনের এই বিশেষ কার্যক্রমে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- লংগদু জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু, এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা ও লংগদু উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রাথমিক পর্যায়ে বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী তুলে দিয়ে এই মানবিক সহায়তার আনুষ্ঠানিক সূচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনুমতি ছাড়া হরমুজ পারাপারের চেষ্টা, দুটি জাহাজে ইরানি বাহিনীর গুলিবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


অনুমতি ছাড়া হরমুজ পারাপারের চেষ্টা, দুটি জাহাজে ইরানি বাহিনীর গুলিবর্ষণ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গত ২৪ ঘণ্টায় অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা দুটি জাহাজকে সতর্কবার্তা হিসেবে গুলি চালিয়েছে।

মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রণালী দিয়ে যাওয়া ১১টি জাহাজের মধ্যে ৯টি ইরানের কাছাকাছি পথ দিয়ে চলাচল করেছে। এসব জাহাজ মূলত অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, তরল গ্যাস, মিথানল এবং লোহার আকরিক বহন করছিল এবং ইরানের সাথে বাণিজ্যের সাথে যুক্ত ছিল।

কেপলার জানিয়েছে, এখন এই গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে যাওয়া অধিকাংশ জাহাজই তেহরানের নির্ধারিত পথ ব্যবহার করছে।

পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ (পিজিএসএ) জানিয়েছে, ইসলামাবাদে তেহরান-ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির পর গত তিন সপ্তাহে ২০০-এর বেশি অ-ইরানি জাহাজ এই কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রণালী পার হয়েছে।

উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই কর্তৃপক্ষ গঠন করে প্রণালীতে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র জুনের ১৭ তারিখের সমঝোতা চুক্তি বার বার লঙ্ঘন করায় উত্তেজনা বেড়েছে। জুলাইয়ের ৭ তারিখে ওয়াশিংটন ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করে এবং বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যুদ্ধবিরতি “শেষ” বলে ঘোষণা করেন। তবে তিনি বলেন, শান্তি চুক্তির জন্য আলোচনা চলবে।

ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন। জাতিসংঘে ইরানের দূত অন্তত ৪২টি বড় ধরনের লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র চুক্তির প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।

এর জবাবে তেহরান জানিয়েছে, তারা আর চুক্তির কিছু শর্ত মেনে চলতে বাধ্য নয় এবং যুক্তরাষ্ট্র চুক্তিটি ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে।

এদিকে ইরানের পার্লামেন্ট বর্তমানে হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন আইন পর্যালোচনা করছে। এই আইন পাস হলে প্রণালীর ব্যবস্থাপনা ও শাসনের একটি স্পষ্ট কাঠামো তৈরি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%