১১:০৫ পি.এম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গত ২৪ ঘণ্টায় অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টা করা দুটি জাহাজকে সতর্কবার্তা হিসেবে গুলি চালিয়েছে।
মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম কেপলারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রণালী দিয়ে যাওয়া ১১টি জাহাজের মধ্যে ৯টি ইরানের কাছাকাছি পথ দিয়ে চলাচল করেছে। এসব জাহাজ মূলত অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, তরল গ্যাস, মিথানল এবং লোহার আকরিক বহন করছিল এবং ইরানের সাথে বাণিজ্যের সাথে যুক্ত ছিল।
কেপলার জানিয়েছে, এখন এই গুরুত্বপূর্ণ প্রণালী দিয়ে যাওয়া অধিকাংশ জাহাজই তেহরানের নির্ধারিত পথ ব্যবহার করছে।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ (পিজিএসএ) জানিয়েছে, ইসলামাবাদে তেহরান-ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির পর গত তিন সপ্তাহে ২০০-এর বেশি অ-ইরানি জাহাজ এই কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রণালী পার হয়েছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই কর্তৃপক্ষ গঠন করে প্রণালীতে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র জুনের ১৭ তারিখের সমঝোতা চুক্তি বার বার লঙ্ঘন করায় উত্তেজনা বেড়েছে। জুলাইয়ের ৭ তারিখে ওয়াশিংটন ইরানি তেল বিক্রির লাইসেন্স বাতিল করে এবং বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যুদ্ধবিরতি “শেষ” বলে ঘোষণা করেন। তবে তিনি বলেন, শান্তি চুক্তির জন্য আলোচনা চলবে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা গুঁড়িয়ে দিল যৌথ বাহিনী
ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন। জাতিসংঘে ইরানের দূত অন্তত ৪২টি বড় ধরনের লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র চুক্তির প্রথম অনুচ্ছেদ লঙ্ঘন করেছে।
এর জবাবে তেহরান জানিয়েছে, তারা আর চুক্তির কিছু শর্ত মেনে চলতে বাধ্য নয় এবং যুক্তরাষ্ট্র চুক্তিটি ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে।
এদিকে ইরানের পার্লামেন্ট বর্তমানে হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন আইন পর্যালোচনা করছে। এই আইন পাস হলে প্রণালীর ব্যবস্থাপনা ও শাসনের একটি স্পষ্ট কাঠামো তৈরি হবে।
আরও পড়ুন: ধর্মমন্ত্রীর আহ্বান: দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন