শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৯ পি.এম
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, পাকিস্তানের বিশ্বখ্যাত ইসলামি চিন্তাবিদ, প্রখ্যাত ফকিহ ও মুহাদ্দিস শাইখুল ইসলাম জাস্টিস মুফতি মুহাম্মদ তাকি উসমানির পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি জানান, মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশে আসার কথা ছিল আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সাত দিনের সফরে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়া এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে আজ শুক্রবার আয়োজকরা সফর স্থগিতের ঘোষণা দিয়েছেন।
মুফতি তাকি উসমানি সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ও প্রভাবশালী আলেমে দ্বীন। হাদিস, ফিকহ, তাফসির ও ইসলামি অর্থনীতিতে তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ৮৩ বছর বয়সী এই প্রবীণ মনীষীর সফর বাংলাদেশের আলেম-উলামা, মাদরাসার শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসু মানুষের জন্য ছিল এক বিরল সুযোগ।
মাওলানা জালালুদ্দীন আহমদ মন্তব্য করেন, তুরস্ক, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে মুফতি তাকি উসমানিকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক মর্যাদায় স্বাগত জানানো হয়। তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা থেকে উপকৃত হতে নেওয়া হয় বিশেষ কর্মসূচি। অথচ বাংলাদেশে তাঁর মতো বিশ্ববরেণ্য আলেমের সফর নির্বিঘ্ন করতে সরকারের কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। প্রয়োজনীয় অনাপত্তিপত্র ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা সরকারের প্রশাসনিক দুর্বলতার পরিচায়ক।
তিনি আরও বলেন, এ ঘটনায় আয়োজকদের পরিকল্পনা ও দূরদর্শিতার ঘাটতিও স্পষ্ট হয়েছে। তুরস্ক, মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে যে মর্যাদা ও গুরুত্ব দিয়ে মুফতি তাকি উসমানিকে গ্রহণ করা হয়, বাংলাদেশে তার মতো বিশ্ববরেণ্য আলেমের জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক অবস্থানকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত কর্মসূচি গড়ে তোলার পরিবর্তে আয়োজকদের নিজস্ব আয়োজনের ব্যাপকতা ও সাংগঠনিক উপস্থিতি প্রদর্শনের প্রবণতাই বেশি দৃশ্যমান হয়েছে বলে প্রতীয়মান হয়।
একজন বিশ্ববরেণ্য আলেমের সফর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের উপলক্ষ হওয়া উচিত নয়; বরং তাঁর ইলম ও অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের জাতীয় সুযোগ হিসেবে বিবেচিত হওয়া উচিত ছিল।
মহাসচিব বলেন, ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও সফরের অনুমোদন ও নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চিত থাকা আয়োজকদের পরিকল্পনা, সরকারি সমন্বয় ও দায়িত্বশীলতার ঘাটতি প্রকাশ করে। এত বড় আন্তর্জাতিক ব্যক্তিত্বের সফর আয়োজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর যোগাযোগ, নিরাপত্তা পরিকল্পনা ও বিকল্প ব্যবস্থা আগেই নিশ্চিত করা অপরিহার্য ছিল।
তিনি আরও বলেন, এই সফর স্থগিতের মধ্য দিয়ে বাংলাদেশের আলেমসমাজ, শিক্ষার্থী, গবেষক ও জ্ঞানপিপাসু মানুষ একটি অসাধারণ ইলমি সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এর দায় সরকারের প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার পাশাপাশি আয়োজকদের পরিকল্পনা ও সমন্বয়হীনতার ওপরও বর্তায়।
মাওলানা জালালুদ্দীন আহমদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করে দ্রুত মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের পথ সুগম করতে হবে। একই সঙ্গে আয়োজকদেরও নিজেদের পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি পর্যালোচনা করে নতুন সফরসূচি বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, মুফতি তাকি উসমানি সুস্থ ও নিরাপদ থাকবেন এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ সফরে এসে এ দেশের আলেম-উলামা ও জ্ঞানপিপাসু মানুষের সঙ্গে তার মূল্যবান ইলমি অভিজ্ঞতা বিনিময় করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর লালবাগ থানার এলাকা থেকে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— ১. আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), ২. লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), ৩. লালবাগ থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ (৪২) এবং ৪. লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবিএম টিটু (৫৩)।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটে লালবাগ থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনের অর্থায়নে সহায়তা ও আয়োজনে অংশগ্রহণ করেছেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৫ বছর বয়সী যুবক হাশিম খানকে আটক করেছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড়ের কাছে ‘সাধনা ঔষধালয়ের’ সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।
পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ান মিনিটের মোড় এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস ও এসআই গাজি কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন হাশিম খানকে আটক করে তার দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার স্কুলব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক যুবক ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান পরিচালনা করে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সেনবাগ থানার অফিসার ও ফোর্সের পরিচালিত বিশেষ অভিযানে পারভেজ হোসেন (২৭) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি সেনবাগ উপজেলার ঢালুয়া গ্রামের ফয়েজ আহাম্মদের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ হোসেনের বিরুদ্ধে আদালতের রায়ে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সেনবাগ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সহিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিজস্ব অর্থায়নে ৬ লক্ষ্য ২০ হাজার টাকা ব্যয় করে ৭৫০০ বর্গফুট সড়ক হেরিংবোন বন্ড (ঐইই) দ্বারা উন্নয়ন করেছেন হরিণতোয়া মসজিদÑমাদরাসাÑসমাজ কমিটির প্রধান উপদেষ্টা, আফ্রিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক হাসান আহমদ ফারুকী। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বিজিটিসিএন্ডসি সংলগ্ন হরিণতোয়া রাস্তার মাথা থেকে ছদাহা কালাপানিয়াগামী সড়কের হরিণতোয়া বায়তুল হুদা জামে মসজিদ থেকে হাসান সিটি পর্যন্ত অংশের ১২ ফুট প্রস্থ বিশিষ্ট রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ২০ নভেম্বর জুমাবার বাদে জুমা সড়কের শুভ উদ্বোধন করেন অর্থায়নকারী হাসান আহমদ ফারুকীর গর্বিত পিতা আলহাজ মনিরুজ্জামান সওদাগর।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণতোয়া মসজিদÑমাদরাসাÑসমাজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার কোম্পানি। অনুষ্ঠানে মসজিদের খতিব, ইমাম, মুসল্লি, পরিচালনা পরিষদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া, মসজিদে মীলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সড়কের এই অংশের উন্নয়নের ফলে হরিণতোয়াবাসীর দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে। নিজস্ব অর্থায়নে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য অর্থায়নকারী হাসান আহমদ ফারুকীর প্রতি হরিণতোয়াবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য যে, হরিণতোয়া একটি দুর্গম ও অবহেলিত জনপদ। চট্টগ্রামÑ১৪ আসনের অন্তর্গত কেঁওচিয়া ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা এবং চট্টগ্রামÑ১৫ আসনের অন্তর্গত ছদাহা ১ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা নিয়ে গ্রামটি গঠিত। বিশাল এই গ্রামের অভ্যন্তরে এখনও দুই কিলোমিটারের অধিক রাস্তা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ