ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁদপুরে স্কুলব্যাগে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক


চাঁদপুরে স্কুলব্যাগে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুর শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৫ বছর বয়সী যুবক হাশিম খানকে আটক করেছে। পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়ান মিনিটের মোড়ের কাছে ‘সাধনা ঔষধালয়ের’ সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওয়ান মিনিটের মোড় এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস ও এসআই গাজি কালাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানের সময় সন্দেহভাজন হাশিম খানকে আটক করে তার দেহ ও সাথে থাকা মালামাল তল্লাশি করা হয়। এ সময় তার স্কুলব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: গলার কাটা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত: এমপি ফজলে হুদা

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক যুবক ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে ১ বছর ৮ মাসের সাজাপ্রাপ্ত পারভেজ হোসেন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


সেনবাগে ১ বছর ৮ মাসের সাজাপ্রাপ্ত পারভেজ হোসেন গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযান পরিচালনা করে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) সেনবাগ থানার অফিসার ও ফোর্সের পরিচালিত বিশেষ অভিযানে পারভেজ হোসেন (২৭) নামের ওই আসামিকে আটক করা হয়। তিনি সেনবাগ উপজেলার ঢালুয়া গ্রামের ফয়েজ আহাম্মদের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, পারভেজ হোসেনের বিরুদ্ধে আদালতের রায়ে ১ বছর ৮ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। সেনবাগ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ সহিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতকানিয়ায় ব্যক্তিগত অর্থায়নে সড়ক উন্নয়ন করলেন হাসান আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


সাতকানিয়ায় ব্যক্তিগত অর্থায়নে সড়ক উন্নয়ন করলেন হাসান আহমদ

নিজস্ব অর্থায়নে ৬ লক্ষ্য ২০ হাজার টাকা ব্যয় করে ৭৫০০ বর্গফুট সড়ক হেরিংবোন বন্ড (ঐইই) দ্বারা উন্নয়ন করেছেন হরিণতোয়া মসজিদÑমাদরাসাÑসমাজ কমিটির প্রধান উপদেষ্টা, আফ্রিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও সমাজসেবক হাসান আহমদ ফারুকী। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বিজিটিসিএন্ডসি সংলগ্ন হরিণতোয়া রাস্তার মাথা থেকে ছদাহা কালাপানিয়াগামী সড়কের হরিণতোয়া বায়তুল হুদা জামে মসজিদ থেকে হাসান সিটি পর্যন্ত অংশের ১২ ফুট প্রস্থ বিশিষ্ট রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ২০ নভেম্বর জুমাবার বাদে জুমা সড়কের শুভ উদ্বোধন করেন অর্থায়নকারী হাসান আহমদ ফারুকীর গর্বিত পিতা আলহাজ মনিরুজ্জামান সওদাগর।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণতোয়া মসজিদÑমাদরাসাÑসমাজ কমিটির সভাপতি আব্দুস সাত্তার কোম্পানি। অনুষ্ঠানে মসজিদের খতিব, ইমাম, মুসল্লি, পরিচালনা পরিষদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া, মসজিদে মীলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, সড়কের এই অংশের উন্নয়নের ফলে হরিণতোয়াবাসীর দুর্ভোগ বহুলাংশে লাঘব হবে। নিজস্ব অর্থায়নে সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য অর্থায়নকারী হাসান আহমদ ফারুকীর প্রতি হরিণতোয়াবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখযোগ্য যে, হরিণতোয়া একটি দুর্গম ও অবহেলিত জনপদ। চট্টগ্রামÑ১৪ আসনের অন্তর্গত কেঁওচিয়া ৩ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা এবং চট্টগ্রামÑ১৫ আসনের অন্তর্গত ছদাহা ১ নম্বর ওয়ার্ডের আংশিক এলাকা নিয়ে গ্রামটি গঠিত। বিশাল এই গ্রামের অভ্যন্তরে এখনও দুই কিলোমিটারের অধিক রাস্তা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমি দখলের মামলায় দেড় বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী আদালত থেকে পালালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


জমি দখলের মামলায় দেড় বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামী আদালত থেকে পালালেন

ফরিদপুরের চরভদ্রাসনে প্রতিবেশীর জমি রাতের আঁধারে অবৈধভাবে দখলের মামলায় মনির হোসেন ওরফে আব্দুল কাদেরকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে পালিয়ে যান দণ্ডপ্রাপ্ত আসামি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, চরভদ্রাসন উপজেলার বি.এস. ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেক আলতাফ হোসেনের জমি রাতের আঁধারে দলবল নিয়ে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মনির হোসেন ওরফে আব্দুল কাদেরের বিরুদ্ধে। এ ঘটনায় আলতাফ হোসেন দাবি করেন, তিনি রেকর্ডীয় মালিক প্রফুল্ল চন্দ্র বিশ্বাসের ছেলেদের কাছ থেকে জমিটি কিনেছেন। অন্যদিকে মনির হোসেন জমিটির অপর রেকর্ডীয় মালিক দয়াল চন্দ্র বিশ্বাসের কাছ থেকে কেনার দাবি করেন। তবে অভিযোগ অনুযায়ী, দয়াল চন্দ্র বিশ্বাস মনিরের কাছে জমি বিক্রির পাঁচ বছর আগেই একই জমি প্রতিবেশী হালিম বেপারীর কাছে বিক্রি করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মনির হোসেনের নামজারি নিয়ে চরভদ্রাসন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরে ২০২৫ সালের ৮ ডিসেম্বর তার নামজারি বাতিল করা হয়। এ ছাড়া চরভদ্রাসন পিটিশন মামলা নম্বর ৪৩৯/২৫-এর তদন্ত প্রতিবেদনেও সংশ্লিষ্ট দাগে তার কোনো স্বত্ব নেই বলে উল্লেখ করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১৫ মে সেক আলতাফ হোসেন বাদী হয়ে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে চরভদ্রাসন সি.আর. ৮৭/২০২৫ নম্বর মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে সংস্থাটি।

মামলা দায়েরের পর বাদীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও রয়েছে মনির হোসেনের বিরুদ্ধে। এ ছাড়া নিজের ঘরবাড়ি ভাঙচুর করে বাদীর বিরুদ্ধে একে একে তিনটি মামলা করেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে তদন্তে ওই মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে বলে বাদীপক্ষের দাবি।

মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে তার পালিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান

নড়াইলের কালিয়া উপজেলাধীন নড়াগাতি থানার ঘড়িভাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সায়েদ খান আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭২ বছর। শুক্রবার যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় কালিয়ার এই বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: জিন্নাতুল ইসলাম এবং নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মো: হোসেন আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই বীর সন্তানকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে শেষ বিদায় জানান। রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শনের পর মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সুধীসমাজ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%