১১:৫৭ এম
ব্রাজিলে গ্রেফতারের পর মানবপাচারের অভিযোগে অভিযুক্ত সাইফুল্লাহ আল-মামুনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।
যুক্তরাষ্ট্র প্রতিনিধি কর্তৃক প্রকাশিত এই খবরে জানা যায়, বাংলাদেশ থেকে ব্রাজিল হয়ে মেক্সিকো সীমান্ত ব্যবহার করে মানবপাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে সাইফুল্লাহ আল-মামুনকে (৩৯) গ্রেফতার করা হয়। ব্রাজিলের সাও পাওলো থেকে ২০১৯ সালের ৩১ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে, ৮ জুলাই ব্রাজিল সরকার তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।
মামলার নথি অনুযায়ী, এই মানবপাচার চক্র মাথাপিছু ৩০ থেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের প্রথমে ব্রাজিলে নিয়ে আসতো। এরপর তাদেরকে বিভিন্ন দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলো হয়ে মেক্সিকো সীমান্তবর্তী অঞ্চলে পৌঁছে দেওয়া হতো। পাচারচক্রটি সেখান থেকে রিও গ্র্যান্ডে নদী পার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যবস্থা করত।
আরও পড়ুন: ট্রাম্প-সমর্থিত জনতাবাদী জোয়ারে আমেরিকা-ব্রাজিলে বড় ভাটা, ইউরোপের পরিণতি নিয়ে প্রশ্ন
এ মামলায় গ্রেফতার হওয়া চক্রের দুই সদস্য মোহাম্মদ মিলন হোসেন (৪৬) ও মোক্তার হোসেন (৩৮) তদন্তকারীদের কাছে আল-মামুনের সম্পৃক্ততার তথ্য প্রদান করে। মার্কিন বিচার বিভাগ জানায়, সাইফুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিভিন্ন মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
আন্তর্জাতিক মানবপাচবিরোধী অভিযান পরিচালনাকারী জয়েন্ট টাস্ক ফোর্স আলফা-এর সমন্বয়ে এ পর্যন্ত বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৪৬৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ৪১৪ জন বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পাচারচক্রের আরও সদস্যদের বিরুদ্ধে তদন্ত চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন