ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ধ্বংস সুড়ঙ্গ


দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় ধ্বংস সুড়ঙ্গ

 রোববার ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে একটি বিস্তৃত সুড়ঙ্গ ধ্বংস করেছে। এতে ওই এলাকার একাধিক হামলার খবর লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দ্বারা প্রকাশিত হয়েছে।

ঈরান-সমর্থিত হিজবুল্লাহ জানায়, তারা এসব হামলার জবাব দেওয়ার অধিকার রাখে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইল একটি ত্রিপক্ষীয় কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটির লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে শান্তির পথ সুগম করা এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করা। ঠিক এ সময়েই এসব ঘটনা সামনে এসেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বৈরুত থেকে প্রকাশিত বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানাচ্ছে, রোববার দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহসহ প্রায় কয়েকটি এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরাইলের ছোড়া একটি স্টান গ্রেনেডে দুই জন আহত হয়েছেন।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘দুইশ’ মিটারের বেশি দীর্ঘ ও ২৫ মিটারেরও বেশি গভীর এই সুড়ঙ্গে বিভিন্ন অস্ত্র এবং ইসরাইল রাষ্ট্র এবং এর বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর উদ্দেশ্যে নির্মিত একাধিক উৎক্ষেপণ শ্যাফট ছিল।’

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

বিবৃতিতে আরও মন্তব্য করা হয়েছে, ‘অবকাঠামোটি ধ্বংসের আগে ইসরাইল যুক্তরাষ্ট্র এবং লেবাননে নিযুক্ত মার্কিন প্রতিনিধিকে এই বিষয়ে অবগত করেছে।’

দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর টাইরে অবস্থানরত এএফপি’র একজন প্রতিবেদক জানান, মাজদাল জুন গ্রামের কাছে বিস্ফোরণের স্থান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তিনি ধোাঁয়া উঠতে দেখেছেন।

তিনি আরও বলেন, লেবাননের সংবাদমাধ্যমে ইসরাইল কাছাকাছি এলাকায় বিস্ফোরণ ঘটানোর খবর প্রচারিত হওয়ার পর টাইরের দক্ষিণের বিভিন্ন শহরের বাসিন্দারা এলাকা ছেড়ে চলে যান।

রোববারের হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, ‘শত্রুপক্ষ যা করেছে, তা তাদের যুদ্ধবিরতি মেনে আসার সুস্পষ্ট লঙ্ঘন। তারা এসব লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ করবে। নিজেদের মাতৃভূমি ও জনগণকে রক্ষার অধিকার তারা রাখে।’

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

- হিজবুল্লাহর ওপর চাপ -

ইসরাইলি সেনাবাহিনী জানাচ্ছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের এক সেনা নিহত হয়েছেন।

পরে তারা জানায়, তাদের বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করা হয়েছে।

মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরাইলের দিকে রকেট ছুঁড়ে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

এর জবাবে ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালায়।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানান, চুক্তি বাস্তবায়নে তার দেশ ‘নিজেদের দায়িত্ব পালন করবে।’

চুক্তি অনুযায়ী, লেবাননের সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেবে— এমন ‘পাইলট জোন’ গঠন করে বৈরুত হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরই কেবল অধিকৃত লেবাননের ভূখণ্ড থেকে ইসরাইল সেনা প্রত্যাহার করবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তিকে তার দেশের জন্য ঐতিহাসিক এবং তেহরানের জন্য একটি বড় ধাক্কা বলে আখ্যা দিয়েছেন।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জোর দিয়ে বলেছেন, যতদিন হিজবুল্লাহর কাছে অস্ত্র থাকবে, ততদিন ইসরাইলি সেনারা লেবাননে অবস্থান করবে।

-'অভ্যন্তরীণ সংঘাত' -

শুরু থেকেই ইসরাইলের সঙ্গে আলোচনার বিরোধিতা করে আসছে হিজবুল্লাহ। সংগঠনটি এ চুক্তিটিও প্রত্যাখ্যান করেছে।

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম শনিবার বলেছেন, তাদের কাছে এ চুক্তি ‘বাতিল ও অকার্যকর।’

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

রোববার এএফপি’র এক প্রতিবেদক জানান, শহরের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ উপশহরের পাশ দিয়ে যাওয়া বৈরুত বিমানবন্দর সড়কে ‘লেবানন ফার্স্ট’ লেখা একটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এর আগে সেখান থেকে ‘ধন্যবাদ ইরান’ লেখা বিলবোর্ড সরিয়ে ফেলা হয়েছিল।

হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ রোববার বলেন, ‘কর্তৃপক্ষ যা করেছে, তা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া এবং শত্রুর সঙ্গে সংঘাতকে অভ্যন্তরীণ সংঘাতে রূপ দেওয়া উদ্দেশ্যে উসকানি।’

লেবাননের পার্লামেন্টের স্পিকার ও হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরি বলেন, বর্তমানে এই চুক্তি পাস হবে না।

তিনি এটিকে এমন একটি চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন, যা ‘লেবাননের অধিকার’ সংরক্ষণ করে না।

নাবিহ বেরি রাজনৈতিকভাবে এর মোকাবিলা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অভ্যন্তরীণ সংঘাতের বিষয়ে সতর্ক করেছেন।

তিনি মন্তব্য করেন, ‘এটি ১৯৮৩ সালের ১৭ মে স্বাক্ষরিত চুক্তির চেয়েও দশ গুণ খারাপ।’

নাবিহ বেরি লেবানন ও ইসরাইলের মধ্যে সর্বশেষ শান্তি চুক্তির উল্লেখ করেন।

ওই চুক্তি পর সিরিয়া এবং তাদের লেবাননি মিত্রের চাপে বাতিল করা হয়।

হিজবুল্লাহ বারবার লেবাননের কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের জন্য ইরানের আলোচনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে তেহরান জোর দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের যেকোনো যুদ্ধবিরতির মধ্যে লেবাননকেও অন্তর্ভুক্ত থাকতে হবে।

নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের পার্লামেন্ট স্পিকার ও তেহরানের আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ বলেন, ‘আমাদের লক্ষ্য লেবাননের যুদ্ধের অবসান ঘটানো, শরণার্থীদের নিজ নিজ বাড়িতে ফিরিয়ে আনা, দখলদারিত্বের অবসান এবং লেবাননের ভূখণ্ড থেকে জায়নবাদী শাসনের প্রত্যাহার নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুর পৌরসভার নতুন বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


মাদারীপুর পৌরসভার নতুন বাজেট ঘোষণা

মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার বাজেট আজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের আয় এবং ব্যয় সমানভাবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে বৈচিত্র্যময় উন্নয়নমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বনায়ন, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য ডাম্পিং জোন স্থাপন, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী প্রচারণা ইত্যাদি কার্যক্রম এই বাজেটের আওতায় উল্লেখ রয়েছে।

এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, সনাক সদস্য এনায়েত হোসেন নান্নু, শাহানা নাসরীন রুবি, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান কাজল, সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সচেতন নাগরিক কমিটির সদস্য, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত মাদারীপুর পৌরসভার আয়তন ১৪ দশমিক ৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড এবং ৩৪টি মৌজা নিয়ে গঠিত এই পৌরসভায় প্রায় ২৮ হাজার পরিবারের বসবাস এবং মোট জনসংখ্যা প্রায় সোয়া দুই লাখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে দল, জানালেন জন টেরি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


ফ্রান্সকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে দল, জানালেন জন টেরি

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানোর জন্য ইংল্যান্ডের দারুণ সুযোগ রয়েছে, বলেছেন চেলসির কিংবদন্তি ডিফেন্ডার জন টেরি।

বিশ্বকাপে রাউন্ড ৩২-এ সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স, যারা গত আসরের রানার্সআপ। গ্রুপ পর্বে দেম্বেলে-এমবাপ্পেররা ছন্দ ধরে রেখে গতিময় ফুটবল খেলে সামনে এসেছে। তাই তাদের শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে। টেরির মতে, ফেভারিট ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানোর একটি দারুণ সুযোগ বর্তমান আছে ইংল্যান্ডের।

তাছাড়া, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও তিনি শিরোপা জয়ের অন্যতম দাবিদার হিসেবে দেখছেন। ইংল্যান্ড রাউন্ড অব ৩২-এ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ডিআর কঙ্গোর বিরুদ্ধে, ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে এবং আর্জেন্টিনা মাঠে নামবে কেপ ভার্ডের বিরুদ্ধে।

পিয়ার্স মরগানের ‘স্পোর্টস আনসেন্সরড’ অনুষ্ঠানে কথা বলার সময় টেরি বলেন, ফ্রান্সের ওপর আমার আস্থা অটুট, কারণ তারা আক্রমণভাগে বৈচিত্র্যময় ম্যাচ খেলে এবং প্রতিপক্ষকে দুর্বল করে দিতে পারে। তবে আমি মনে করি, ইংল্যান্ডেরও ভালো সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ফ্রান্স ও ইংল্যান্ডকে নিজের পছন্দের দল হিসেবে বেছে নেওয়ায় তাকে কিছুটা সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে আর্জেন্টিনার পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে। মেসির গোল করার বিষয়গুলি বাদ দিলেও, তাদের চাপ সৃষ্টি করার ধরনটি বিশেষ উল্লেখযোগ্য। বল হারানোর পর তারা ‘কাউন্টার-প্রেস’ করে এবং মাঠের ওপরের দিকেই বল পুনরুদ্ধার করে।

টেরি বলেন, কারণ হলো তারা জানে তাদের দলে এমন ১১ জন খেলোয়াড় নেই যারা নিয়মিত রক্ষণভাগে ফিরে এসে সহায়তা করবে—এর মধ্যে মেসি অন্যতম। তাই তারা ওপরের দিকেই বল কেড়ে নেয় এবং তার (মেসির) পায়ে বল তুলে দেয়, যাতে সে তার দক্ষতা দেখাতে পারে।

গ্রুপে ফ্রান্স ও আর্জেন্টিনা তাদের সবকটি ম্যাচ জিতে শতভাগ জয় ধরে রেখেছে। অন্যদিকে, ঘানার বিপক্ষে ড্র করলেও কোনো ম্যাচ না হেরে ‘গ্রুপ এল’-এর বিজয়ী হিসেবে পরবর্তী ধাপে উঠেছে ইংল্যান্ড।

এদিকে, প্যারাগুয়ের বিপক্ষে রাউন্ড অফ ৩২-এর ম্যাচের প্রস্তুতির সময় জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান বলেছেন, একমাত্র ফিফা বিশ্বকাপ জয়ই তার দলের সমালোচকদের মুখ বন্ধ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


জয়পুরহাটে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট মহাবিদ্যালয় (সাবেক জয়পুরহাট শহীদ জিয়া কলেজ) এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট মহাবিদ্যালয় সাবেক শহীদ জিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মোক্তাদুল হক আদনান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কলেজের অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়া কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও বক্তব্য রাখেন।

মাসুদ রানা প্রধান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে। তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।'

আজ দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথাগুলি বলেন। তিনি বলেন, ‘নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে সরকারের পানি ব্যবস্থাপনা নিয়ে নানা উদ্যোগের প্রতিফলন ঘটেছে।

তারেক রহমান আরও বলেন, 'বিশেষ করে রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদী নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমরা এসব সমস্যা সমাধানে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। '

সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষিসহ অন্যান্য খাতে তা ব্যবহার করা হবে।'

তিনি আরো বলেন, 'পদ্মা ব্যারাজের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে। যেন পুরো শুষ্ক মৌসুম এবং বছরের অন্যান্য সময় কৃষি ও প্রয়োজনীয় খাতে সেই পানি সরবরাহ করা যায়।'

প্রধানমন্ত্রী বলেন, 'দীর্ঘদিন ধরে সমন্বিত নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং আন্তঃনদী সংযোগের অভাবে বাংলাদেশ ভুগছে। এর ফলে অনেক নদীর নাব्यতা হারিয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় সেচ ও পানির সংকট তৈরি হয়েছে।'

তিনি উল্লেখ করেন, 'আমি এমন এলাকা পরিদর্শন করেছি, যেখানে বর্ষায় চারদিকে পানি থাকলেও অল্প দূরের কৃষকরা পানির অভাবে জমিতে সেচ দিতে পারেন না। তবে এই সমস্যা সমাধানে দেশব্যাপী নদী ও খাল খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে।'

আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা সরকারের রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'পানি প্রবাহ, সেচব্যবস্থা এবং বন্যা ব্যবস্থাপনা যাতে উন্নত করা যায় এ লক্ষ্যে খাল খনন কর্মসূচি চলছে। গত তিন মাসে প্রায় ৯শ’ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে।'

কৃষকদের জন্য সরকারের সহায়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'দায়িত্ব গ্রহণের পর সরকারের অন্যতম প্রথম সিদ্ধান্ত ছিল ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ এবং তার সুদ মওকুফ করা। এতে প্রায় ১৩ লাখ কৃষক উপকৃত হয়েছেন।'

তিনি বলেন, 'কৃষকদের সরাসরি সহায়তা দেওয়ার জন্য সরকার বিশেষ কৃষক কার্ড চালু করেছে। ২০২৬-২৭ অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষক এই কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা এবং অন্তত ১০টি অতিরিক্ত সেবা পাবেন। আমরা কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। '

যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, 'দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য সেবার পরিধি বাড়াতে সরকার কাজ করছে।' এর অংশ হিসেবে প্রবাসীদের বিভিন্ন সেবা সহজলভ্য করতে এবং বিদেশে তাঁদের ভোগান্তি কমাতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

জ্বালানি নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, 'নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয়, জাতীয় নিরাপত্তার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তিনি অভিযোগ করেন, 'দীর্ঘদিনের দুর্নীতি, দুর্বল পরিকল্পনা ও অবহেলার কারণে দেশের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধানকে অবহেলা করে বিদেশি কোম্পানির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করা হয়েছে।'

প্রধানমন্ত্রী বলেন, 'বর্তমান সরকার এখন জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে, যাতে আমদানি নির্ভরতা কমানো যায়।' মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, 'এ পরিস্থিতি আবারও প্রমাণ করেছে যে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ।'

তিনি বলেন, 'সরকারের বৃহত্তর লক্ষ্য হলো এমন একটি শক্তিশালী ও সহনশীল অর্থনীতি গড়ে তোলা, যা বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।' শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় সম্পদ। তবে আগের শাসনামলে শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছিল। ভবিষ্যৎ প্রজন্মকে সময়ের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে শিক্ষা খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বাজেট এ অধিবেশনে প্রথমে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান এবং পরে সংসদ নেতা প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%