প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাট মহাবিদ্যালয় (সাবেক জয়পুরহাট শহীদ জিয়া কলেজ) এর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কলেজের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট মহাবিদ্যালয় সাবেক শহীদ জিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি মোক্তাদুল হক আদনান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সেক্রেটারি এ এইচ এম ওবায়দুর রহমান সুইট, কলেজের অধ্যক্ষ সওদাগর মোহাম্মদ সালাহ উদ্দিন। এছাড়া কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও বক্তব্য রাখেন।
মাসুদ রানা প্রধান তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের শেষে বিদায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন