ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সাতক্ষীরায় নকল দুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ


সাতক্ষীরায় নকল দুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ

জেলার আশাশুনি উপজেলার অভিযানে আজ পুলিশের কার্যক্রমে এক হাজার কেজি নকল দুধ তৈরির উপাদান ‘জেলি’ জব্দ করা হয়েছে।

আজ শনিবার ভোর রাত তিনটার সময়, উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া মন্দিরের সামনে থেকে এসব জব্দ করা হয়।

পুলিশের সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ’র নেতৃত্বে পুলিশের একটি টিম কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে অভিযান পরিচালনা করে। এই সময় ঢাকা মেট্রো ন-১৩-২৯৪৫ নম্বর ট্রাক থেকে এক হাজার কেজি জেলি (রাসায়নিক উপাদান) জব্দ করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে কাফনের কাপড় মাথায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আজ শনিবার সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপন করার জন্য প্রত্যেকেরই যোগব্যায়ামে অভ্যাস করা উচিত।

ভারতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ‘ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে।'

এছাড়াও অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা মহিলা দলের সভাপতি তামান্না আক্তার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হোসেন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচার বিভাগের বিদ্যমান সীমাবদ্ধতাকে অতিক্রম করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকল্পে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বিচারিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

আজ প্রধান বিচারপতি ঢাকা বিভাগে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে একটি অভিভাষণ দেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ১০ টায় সুপ্রিম কোর্টে ঢাকা বিভাগে কর্মরত সকল জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে প্রধান বিচারপতি অভিভাষণ প্রদান করেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ তাঁদের বক্তব্যে বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ, বিচার বিভাগের বাজেট বৃদ্ধি, জরুরি ভিত্তিতে এজলাস, খাসকামরা, রেকর্ডরুম, মালখানা ও আবাসন-সংকট নিরসনের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, আদালত ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাইজেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা প্রদানের বিষয়সমূহ তুলে ধরেন।

প্রধান বিচারপতি তাঁর অভিভাষণে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি আরো উল্লেখ করেন যে, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাইজেশন, বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, বিচারকদের দেশি-বিদেশি প্রশিক্ষণ, প্রতিটি জেলা আদালতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন, স্পিচ-টু-টেক্সট সফটওয়্যার তৈরি ও ব্যবহার এবং বিচারকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, বিচার বিভাগের বিদ্যমান সীমাবদ্ধতাকে অতিক্রম করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিতকল্পে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে বিচারিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারিক কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করেন। তিনি তাঁর বক্তব্যে বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সেজন্য বিচার বিভাগের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মির্জা ফখরুল

আজ মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেছেন, জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মন্ত্রী জেলার বিভিন্ন উপজেলায় নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভা প্রভৃতি কর্মসূচিতে অংশ নেন।

মুন্সীগঞ্জের উন্নয়নের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বিগত ফ্যাসিস্ট সরকার মুন্সীগঞ্জের যে কোনও উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার মুন্সীগঞ্জের উন্নয়নে কাজ করে যাবে।

মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণা করেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন। তিনি তাঁর পিতা-মাতার দেখানো পথে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।’

সফরের শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দোতলা গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি গজারিয়া উপজেলার আওতাধীন ব্র্যাক অফিস-ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের চেইনেজ ২০০০ মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে মন্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে সেতুটির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেখানে একটি সেতু নির্মাণের ঘোষণা দেন। পরে তিনি জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন। জনগণের দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছেন। কাজেই গণতন্ত্রের বিষয়ে আমাদের প্রশ্ন করা সমীচীন হবে না। জামায়াতে ইসলাম কোনো গণতান্ত্রিক দলই না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছে, একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বিএনপি। আমরা একমাত্র দল, যারা গত ৫০ বছর যাবৎ গণতন্ত্রের জন্য লড়াই করে আসছি, সংগ্রাম করে আসছি।’

তিনি প্রধানমন্ত্রী মালেয়শিয়া সফর নিয়ে সাংবাদিকদের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী ও জোরদার হবে। মালেশিয়ায় শ্রম বাজার বিস্তৃত করার বিষয়ে আলোচনায় গুরুত্ব পাবে। শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বর্তমান সরকার ৩ মাসে অনেক কাজ করেছে, কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়েছে, ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা প্রদান করছে।’

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের কতিপয় সংসদ সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিশ্ব শরণার্থী দিবসে আলোচনা সভা ও র‍্যালি

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে আলোচনা সভা ও র‍্যালি আয়োজন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) এবং রোহিঙ্গা কমিউনিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যা ক্যাম্পের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় কয়েক শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় রেজিস্টার্ড ক্যাম্পের অতিরিক্ত ইনচার্জ হাবিবুর রহমান, রোহিঙ্গা কমিউনিটি নেতা মাজেদ আবদুল্লাহসহ বিভিন্ন কমিউনিটি প্রতিনিধি এবং এনজিওকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এর পাশাপাশি বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে উখিয়া এবং টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পেও র‍্যালি, আলোচনা সভা এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

রোহিঙ্গা কমিউনিটি নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত জীবন কাটানোর পরও প্রত্যাবাসন শুরু না হওয়ায় উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে। তাই মিয়ানমারে নিরাপদ পরিবেশ এবং নাগরিক অধিকার নিশ্চিত করে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

এদিকে ২০ জুন বিশ্ব শরণার্থী দিবসে নতুন করে সামনে এসেছে বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী সংকট, বাংলাদেশে আশ্রিত ১৪ লাখেরও বেশি রোহিঙ্গার অনিশ্চিত ভবিষ্যৎ। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা প্রায় ৯ বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি শরণার্থী শিবিরে অবস্থান করছেন, তবুও এখনও কার্যকর প্রত্যাবাসন শুরু হয়নি। নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরার অপেক্ষায় দিন কাটছে তাদের।

বর্তমানে শরণার্থী শিবিরগুলোতে সীমিত সুযোগ-সুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব এবং চলাচলে বিধিনিষেধের কারণে রোহিঙ্গাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। রোহিঙ্গা নেতারা জানাচ্ছেন, মিয়ানমারে নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করে তারা নিজ ভূমিতে ফিরে যেতে চান। বাংলাদেশ সরকারের সহযোগিতায় আশ্রয় পেলেও দীর্ঘমেয়াদী ক্যাম্পজীবন কোনো সমাধান নয় বলে তাদের মত।

এদিকে দীর্ঘস্থায়ী এই সংকট স্থানীয় জনগণের ওপরও বহুমাত্রিক প্রভাব ফেলছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের মতে, কর্মসংস্থান, পরিবেশ, আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতার ওপর রোহিঙ্গা সংকটের নেতিবাচক চাপ ক্রমেই বাড়ছে। উখিয়া-টেকনাফ অঞ্চলে জনসংখ্যার ভারসাম্য, শ্রমবাজার ও নিরাপত্তার পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগও বৃদ্ধি পেয়েছে। কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় বিপুলসংখ্যক তরুণ রোহিঙ্গাকে ব্যবহার করে বিভিন্ন অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আরসা, আরএসওসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব, টার্গেট কিলিং এবং মাদক চোরাচালান দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সরকারের কঠোর নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ফলে গত কয়েক বছরে ক্যাম্পে হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%