প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ শনিবার সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, শরীর ও মন সুস্থ রাখার ক্ষেত্রে যোগব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপন করার জন্য প্রত্যেকেরই যোগব্যায়ামে অভ্যাস করা উচিত।
ভারতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি উল্লেখ করেন, ‘ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে আসছে।'
এছাড়াও অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা মহিলা দলের সভাপতি তামান্না আক্তার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হোসেন, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন