ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার


যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে ১৯ জন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাত্রাবাড়ী থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  এ তথ্য আজ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. বাবুল (৪৮), সাদ্দাম (৩০), মো. শাকিল হোসেন (২২), লাবু কাজী (৩৩), মো. আব্দুল রহমান মিলন (২৮), মো. মামুন মিয়া (৩০), মো. রুবেল (৩৭), মো. হৃদয় (২৪), মো. রামিম (২৫), মো. জিসান (১৯), মো. শরীফুল ইসলাম (৩০), মো. হাছান (২৬), মো. সুমন (৩১), মো. জুবায়ের (২১), মো. সিফাত (১৯), মো. হিমেল (২৯), মো. আরাবি (২১), হাসান (২৭) এবং মো. ইব্রাহিম (৩৫)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ছাড়াও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের হাইকমিশনার ‘দ্য ফেস্টিভ ঢাকা এডিট’ প্রদর্শনী পরিদর্শন করেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:০২ পি.এম


সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

চট্টগ্রামের রাউজান ও নগরীতে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু ঘটেছে।

শুক্রবার দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিক মারা যান।

নিহতদের মধ্যে রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ রয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টায় প্রদীপ সেপটিক ট্যাংকে নামার সময় দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকের মধ্যে জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নেমে সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

একই দিনে, বেলা ২টায় নগরীর ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। তাদের একজনের নাম সাকিব, অপরজনের পরিচয় জানা যায়নি।

এদিকে, একই দিনের বেলা ২টায় নগরীর ধনিয়ালা পাড়ার লাকী ম্যানশন এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। তাদের একজনের নাম সাকিব, অন্যজনের পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেলে মর্গে রাখা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ ফুটবলের দলবদলের রেকর্ড ভেঙে মিডফিল্ডার কিনছে সিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


ব্রিটিশ ফুটবলের দলবদলের রেকর্ড ভেঙে মিডফিল্ডার কিনছে সিটি

গত বছর লিভারপুল আলেক্সান্ডার ইসাককে ১৪৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল। এটাই ব্রিটিশ ফুটবলে দলবদলের রেকর্ড ফি। বিবিসির খবর বলছে, অ্যান্ডারসন ইলিয়টের কারণে এই রেকর্ড ভাঙা হচ্ছে। নটিংহ্যাম ফরেস্ট ছাড়িয়ে তিনি যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে।

কিছু সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইলিয়টকে কিনতে ১৫০ মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন করেছে সিটি। ফরেস্ট অ্যান্ডারসনের জন্য আরও বেশি অর্থ দাবি করছিল। এ কারণেই সিটির আগের দুটি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল।

তবে ম্যানচেস্টার সিটির সূত্র বিবিসিকে জানিয়েছে, অ্যান্ডারসনের জন্য নির্ধারিত ট্রান্সফার ফি ১৩৪ মিলিয়ন ইউরো, যা সিটির ইতিহাসে সর্বোচ্চ। উল্লেখ্য যে, এ চুক্তিতে কোনো বোনাস সংযুক্ত নেই।

২৩ বছর বয়সি ইলিয়ট বর্তমানে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে রয়েছেন। শনি বার পানামা ম্যাচের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে সিটিতে যোগ দেবেন।

এই ফুটবলার ২০২৪ সালে নিউক্যাসল থেকে ৪০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে নটিংহাম ফরেস্টে যোগ দেন। এরপর তিনি ক্লাবটির হয়ে ৮৮টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন। ইলিয়ট ফরেস্টকে ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে শেষ করতে সাহায্য করেন। এরপরের মৌসুমে দলটি ১৬তম স্থানে শেষ করলেও ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী কার্যক্রমে দুই পুরস্কার অর্জন করল ঢাকা আহ্ছানিয়া মিশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


মাদকবিরোধী কার্যক্রমে দুই পুরস্কার অর্জন করল ঢাকা আহ্ছানিয়া মিশন

 

মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা আহ্ছানিয়া মিশন দুটি পুরস্কার অর্জন করেছে। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুরস্কার প্রদান করেন।

পুরস্কার গ্রহণ করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ এবং আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র (যশোর)-এর ম্যানেজার মিজানুর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ঢাকা আহ্ছানিয়া মিশনকে বিজ্ঞান ভিত্তিক মাদক প্রতিরোধ কার্যক্রমে বিশেষ অবদানের জন্য এবং জাতীয় মাদক বিরোধী র‌্যালিতে বর্ণাঢ্য অংশগ্রহণের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

দিবস উপলক্ষে ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবসটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে তিন শতাধিক তরুণ-তরুণী ব্যানার-ফেস্টুনসহ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

উল্লেখ্য, ১৯৯০ সাল থেকে ঢাকা আহ্ছানিয়া মিশন দেশে মাদক প্রতিরোধ, বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি গাজীপুর, মুন্সিগঞ্জ ও যশোরে পুরুষদের এবং ঢাকায় নারীদের জন্য মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

জেলা বিএনপি’র উদ্যোগে ৩ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এই মানবিক কর্মসূচির উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী এবং সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে. এম. দুদায়েভ মাসুদ অর্ঘ্য, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন খান হাবলু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শেখ মিয়ারাজ আলী, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক শেখ আশরাফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষদের কষ্ট লাঘবে দলীয় নেতাকর্মীদের এমন উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো বিএনপির মানবিক রাজনীতির একটি অন্যতম উদাহরণ। বক্তারা ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান থেকে ৩ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি তুলে দেওয়া হয়। মানবিক উদ্যোগের জন্য উপকারভোগীরা এ সময় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%