০৬:০৪ পি.এম
গত বছর লিভারপুল আলেক্সান্ডার ইসাককে ১৪৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল। এটাই ব্রিটিশ ফুটবলে দলবদলের রেকর্ড ফি। বিবিসির খবর বলছে, অ্যান্ডারসন ইলিয়টের কারণে এই রেকর্ড ভাঙা হচ্ছে। নটিংহ্যাম ফরেস্ট ছাড়িয়ে তিনি যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতে।
কিছু সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইলিয়টকে কিনতে ১৫০ মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন করেছে সিটি। ফরেস্ট অ্যান্ডারসনের জন্য আরও বেশি অর্থ দাবি করছিল। এ কারণেই সিটির আগের দুটি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়েছিল।
তবে ম্যানচেস্টার সিটির সূত্র বিবিসিকে জানিয়েছে, অ্যান্ডারসনের জন্য নির্ধারিত ট্রান্সফার ফি ১৩৪ মিলিয়ন ইউরো, যা সিটির ইতিহাসে সর্বোচ্চ। উল্লেখ্য যে, এ চুক্তিতে কোনো বোনাস সংযুক্ত নেই।
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগে সিলেট-ময়মনসিংহের ব্যাটারদের রাজত্বের দিন
২৩ বছর বয়সি ইলিয়ট বর্তমানে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে রয়েছেন। শনি বার পানামা ম্যাচের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। শিগগিরই তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে এবং এরপর আনুষ্ঠানিকভাবে সিটিতে যোগ দেবেন।
এই ফুটবলার ২০২৪ সালে নিউক্যাসল থেকে ৪০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে নটিংহাম ফরেস্টে যোগ দেন। এরপর তিনি ক্লাবটির হয়ে ৮৮টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন। ইলিয়ট ফরেস্টকে ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে শেষ করতে সাহায্য করেন। এরপরের মৌসুমে দলটি ১৬তম স্থানে শেষ করলেও ইউরোপা লিগের সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন