ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচন করছেন ঈশ্বরদীর ড. মাহমুদা সুলতানা


নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচন করছেন ঈশ্বরদীর ড. মাহমুদা সুলতানা

বিজ্ঞানীরা মহাকাশের অজানা রহস্য উন্মোচনের জন্য প্রতিনিয়ত নতুন প্রযুক্তি উদ্ভাবনের কাজ করে যাচ্ছেন। অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব, গ্রহের বায়ুমণ্ডলে গ্যাসের উপস্থিতি কিংবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক উপাদান শনাক্তকরণের জন্য অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্রের প্রয়োজন হয়। এই যন্ত্রগুলোর উদ্ভাবনের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন পাবনার ঈশ্বরদীর ড. মাহমুদা সুলতানা।

মাহমুদা বর্তমানে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবন নিয়ে কাজ করছেন। তার গবেষণার উদ্দেশ্য হচ্ছে মহাকাশ অনুসন্ধানকে আরো কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তোলা।

ঈশ্বরদীর জয়নগর গ্রামে জন্মগ্রহণকারী মাহমুদার বিজ্ঞানের প্রতি আগ্রহ শৈশব থেকেই শুরু হয়। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল। যন্ত্রপাতি কীভাবে কাজ করে এবং প্রযুক্তির সাহায্যে নতুন কিছু তৈরি করা যায়—এসব প্রশ্ন তাকে ভাবিয়ে তুলত। তার বাবা গোলাম জাকারিয়া (মানু) একজন প্রকৌশলী ছিলেন। বাবার সঙ্গে প্রকৌশল প্রকল্পে যাওয়ার ফলে ছোটবেলাতেই যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার দেখার সুযোগ পান তিনি। এই অভিজ্ঞতাই বিজ্ঞানের প্রতি আগ্রহকে আরো গভীর করে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্ত শুরু

মহাকাশ গবেষণার স্বপ্ন দেখার পেছনে পারিবারিক অনুপ্রেরণা ছিল। তার এক নিকটাত্মীয় যুক্তরাষ্ট্রের নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন। ওই আত্মীয়ের কাছ থেকে মহাকাশ, গ্রহ-নক্ষত্র ও বৈজ্ঞানিক গবেষণার নানা গল্প শুনে মাহমুদা মহাকাশ গবেষণায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন।

মাত্র ১৪ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান। সেখানে ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ করেন। রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি গণিতে বিশেষায়িত শিক্ষা নেন। অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি ‘সুমা কাম লাউড’ সম্মাননা লাভ করেন।

উচ্চশিক্ষার পরবর্তী ধাপে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভর্তি হন। সেখান থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি সম্পন্ন করেন এবং কোয়ান্টাম মেকানিকস নিয়েও বিশেষায়িত গবেষণা করেন।

তবে এই সাফল্যের পথ মসৃণ ছিল না। প্রকৌশলীদের আবাসিক এলাকায় বেড়ে উঠলেও আশপাশে নারী প্রকৌশলীর উপস্থিতি খুব একটা দেখা যায়নি। ফলে একসময় তার মনে প্রকৌশলকে পুরুষদের পেশা হিসেবে দেখার ভুল ধারণা তৈরি হয়েছিল। কিন্তু গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি ভালোবাসা সেই সীমাবদ্ধতা অতিক্রম করতে তাকে সাহস জুগিয়েছে। নিজের মেধা, যোগ্যতা ও স্বপ্নের প্রতি অবিচল থেকে তিনি এগিয়ে গেছেন।

আরও পড়ুন: মোসাদের অপহরণ ও হত্যার চাঞ্চল্যকর তথ্য: তুরস্কে ইরানি জেনারেল

ঈশ্বরদীর সেই কিশোরী আজ নাসার গবেষণাগারে কাজ করছেন মহাকাশের অজানা জগৎ সম্পর্কে নতুন তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে। তার গবেষণার মাধ্যমে ভবিষ্যতে গ্রহ-উপগ্রহের পরিবেশ বিশ্লেষণ এবং মহাকাশে বৈজ্ঞানিক অনুসন্ধানের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

মাহমুদা সুলতানার এই অর্জন শুধুমাত্র তার ব্যক্তিগত সাফল্যের কাহিনি নয়; এটি বাংলাদেশের জন্যও গর্বের। বিশেষ করে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী তরুণীদের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার পথচলা প্রমাণ করে, স্বপ্ন দেখার সাহস, অধ্যবসায় ও মেধা থাকলে বাংলাদেশের মাটিতে বেড়ে উঠেও বিশ্ববিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণায় অবদান রাখা সম্ভব।

এমই

আরও পড়ুন: ২০০ সন্ত্রাসী প্রস্তুত, অমিতাভ ও অভিষেক বচ্চনকে হত্যার হুমকি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে।

১৬ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহীদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫ সালের চতুর্থ বর্ষ স্নাতক (সম্মান) নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন দুপুর ১২টায় পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার নির্ধারিত সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। এছাড়াও পরীক্ষার্থীদের মানতে হবে চার নির্দেশনা।

প্রবেশপত্র বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের স্টুডেন্ট পোর্টালে নিজ নিজ রেজিস্ট্রেশন পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হয়েছে। এছাড়াও ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রবেশপত্রে পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের

দ্বিতীয় দিনের খেলা দক্ষিণ আফ্রিকার দাপটের মধ্যে দিয়ে চলছিল। বাংলাদেশের বোলারদের প্রায় ৪০ ওভার অপেক্ষা করিয়ে দ্বিতীয় উইকেটে ২০২ রানের জুটি গড়েন জোবায়ের হামজা ও মার্কস অ্যাকারম্যান। স্বাগতিকদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে শেষ বিকেলে মুমিনুল হক ও হাসান মাহমুদের কল্যাণে বাংলাদেশ কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে।

জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের তুলনায় তারা এখনো ১১৩ রানে পিছিয়ে রয়েছে। হাতে রয়েছে ৬ উইকেট।

দিনের শুরুতেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। মার্করাম ৮ বলে ৪ রান করে ফিরেছেন। এভাবে ভেঙে যায় দক্ষিণ আফ্রিকার ৫ রানের উদ্বোধনী জুটি।

এরপর বাংলাদেশের জন্য অপেক্ষা ছিল দীর্ঘ উইকেটখরা। পঞ্চম ওভারে জোবায়ের হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলতে গিয়ে হাসান একটি জোরালো আবেদনের পরও আম্পায়ার নো বলের সংকেত দেন। পরে দেখা যায়, বলটি নিশ্চিতভাবেই লেগ স্টাম্পে আঘাত করত। নো বলের কারণে হামজা বেঁচে যান।

এরপর অ্যাকারম্যানকে নিয়ে হামজা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। দুজন মিলে গড়ে তোলেন ২০২ রানের বিশাল জুটি। এর মধ্যে ১২৫ বল খেলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাকারম্যান। অন্য প্রান্তে হামজাও সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন।

এই সময়ের মধ্যে হাসান একটি দুর্ঘটনার মুখোমুখি হন। ১৬তম ওভারে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে বল হাতে ফসকে কপালে আঘাত পান। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওভার শেষ করেন। কিছু সময়ের জন্য মাঠ ছাড়লেও পরে ফিরে আসেন।

দীর্ঘ সময় উইকেট না পাওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বোলিংয়ে পরিবর্তন আনেন। বল তুলে দেন মুমিনুল হকের হাতে। শেষ পর্যন্ত এই পার্টটাইম বোলারই ভাঙেন ২০২ রানের জুটি। মুমিনুলের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে ৮৩ রানে ফেরেন হামজা।

এরপর মাঠে আসেন হাসান মাহমুদ। সেঞ্চুরি তুলে নেওয়া অ্যাকারম্যান দ্রুত রান বাড়াতে গিয়ে হাসানকে আক্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু হাসানকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দেন এই ওপেনার। ১৬৪ বলে ২১ চার ও এক ছক্কায় ১৫৭ রান করে তিনি ফিরে যান।

অ্যাকারম্যানকে ফেরানোর পর হাসান থামিয়েছেন ম্যাথু ব্রিটকিকেও। ৫৯তম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই মিডল অর্ডার ব্যাটার। ১৭ বলে মাত্র ২ রান করে ফিরেছেন তিনি। হাসানের দুই আঘাতে ১১ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা আবারও চাপে পড়ে।

একপর্যায়ে বড় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া স্বাগতিকদের শেষ বিকেলে বাংলাদেশ বোলিংয়ে আরেকটু চাপে ফেলেছে। দিন শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪ উইকেটে ২৮৭। ১১৩ রানের লিড এখনো বাংলাদেশের হাতে রয়েছে। তৃতীয় দিনে এই ব্যবধান কমিয়ে স্বাগতিকদের দ্রুত অলআউট করতে পারলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হবে শান্তদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাত, বাবা-মেয়ে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাত, বাবা-মেয়ে গ্রেফতার

ফতুল্লা থানা পুলিশ বাবা ও মেয়ে দুজনকে গ্রেফতার করেছে, অভিযোগ রয়েছে যে তারা এনএসআই ও পরিবার পরিকল্পনা অফিসে চাকরি দেওয়ার নামে এক পরিবারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন আমজাদ হোসেন (৬০) এবং তার মেয়ে মোছা. লাকী আক্তার। ফতুল্লা থানার ওসি মাহবুবু আলম জানিয়েছেন যে, রোববার (১৫ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

লাকি আক্তার, দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. নিজাম উদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলেছিলেন, নিজেকে এনএসআইয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে। ২০২১ সালের মাঝামাঝি সময়ে, তিনি নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং তার মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ সময়, আমজাদ হোসেন চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে টাকা-পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

২০২১ সালের ১০ মে থেকে ২০১৬ সালের ৫ এপ্রিলের মধ্যে বিভিন্ন সময় চাকরি দেওয়ার আশ্বাসে নিজাম উদ্দিনের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ করেন। চাকরির জন্য চাপ দিলে, লাকি আক্তার এনএসআইয়ে একটি ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রদান করেন এবং এনএসআই কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে তাকে ব্যবহার করেন।

চলতি বছরের ৯ জুলাই, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ আবিদ হোসেনকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এই ঘটনায় রাজপাড়া থানায় মামলা দায়ের হয় এবং আবিদ হোসেন দীর্ঘদিন জেলে ছিলেন।

পরে, প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন সময়ে ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ ১৩ নভেম্বর বিকালে টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্তদ্বয় টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং অভিযোগকারীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

এ ঘটনায়, নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা থানায় প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বাবাকে ও মেয়েকে গ্রেফতার করে আদালতে পাঠায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ত্রিদেশীয় শূন্যরেখায় ৮ সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


বান্দরবানে ত্রিদেশীয় শূন্যরেখায় ৮ সন্দেহভাজন আটক

বান্দরবানে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারত মিজোরামের ত্রি পিলার শূন্য সীমা রেখায় সন্দেহজনক হিসেবে আটজন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি)। তাদের মধ্যে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই সদস্যও রয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় পিলার সীমান্তবর্তী স্থান থেকে আটক করা হয়। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে লে. কর্নেল মো. হাসান শাহরিয়া, রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক, বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন- ঝিনাইদহ জেলার মো. আব্দুল আহাদ (২২), বরগুনার মো. হাসান ছিহাব (২৮), ঢাকার মো. নাহিদ হাসান আশিক (৩৩), ঢাকার এস ইসলাম সোহেল (৩৮), ভোলার মো. হোসেন শরিফ (২৯), চট্টগ্রামের মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবানের স্থানীয় ম্রো সম্প্রদায়ের রাংও মুরুং (২৫) ও উনরয় মুরুং (৩০)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের মাধ্যমে ৬ জনের একটি দল থানচি হয়ে ত্রি-পিলার সীমানায় প্রবেশ করে। পরে তারা বাংলাদেশ সীমানা অতিক্রম করে ত্রিসীমানায় জিরো লাইনে ঢুকে পড়ে। খবর পেয়ে রুমার ৯ বিজিবির সদস্যরা তাদেরকে ৬৩/৬৪ সীমান্ত পিলারের শূন্যরেখা থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুড়ি, তাঁবু, শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে আটককৃতদের সেখানে যাওয়ার কারণ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। লে. কর্নেল মো. হাসান শাহরিয়া জানান, তদন্ত শেষে বিষয়টি পরিষ্কার হবে।

তিনি আরও বলেন, বৈধ পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ছাড়া আন্তর্জাতিক সীমান্তের কাছে সন্দেহজনক অবস্থানে থাকার কারণে তাদের পাসপোর্ট আইন অনুযায়ী আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের পুলিশে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ সীমান্ত লঙ্ঘন ও সীমান্ত অপরাধ প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%