০৬:১২ পি.এম
বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত রোগীদের পরিদর্শন করেছেন বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২টায়, তিনি বান্দরবান সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন হাম রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেছেন। পরে হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
এ সময় জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেছেন, হামে আক্রান্ত রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হলে বান্দরবান সেনা জোনের ‘মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস)’-এর মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগী স্থানান্তরের জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স সুবিধাও প্রদান করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন