০৬:৫৮ পি.এম
রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডের সুধা সদনের পরিত্যক্ত এলাকা থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে স্থানীয়রা ভবনের অভ্যন্তরে এক যুবককে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে ধানমন্ডি থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত মো. শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।
আরও পড়ুন: উত্তরখানে তরুণী সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার, স্বামী আটক
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা হয়। প্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: শেখ হাসিনা ফাঁসির আসামি, সাধারণ ট্রাভেলার নন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন