০৭:০২ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমসকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন যখন বাস্কেটবলের সর্বকালের সেরা খেলোয়াড় সম্পর্কে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।
হোয়াইট হাউসে যখন বাস্কেটবলের প্রসঙ্গ উত্থাপিত হয়, তখন জেমসের নাম আসে। লেব্রন জেমস, যিনি দুই দফায় ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সে ১১ বছর, মিয়ামি হিটে ৪ বছর এবং লস অ্যাঞ্জেলস লেকার্সে ৮ বছর কাটিয়েছেন, শুক্রবার ফিলাডেলফিয়া ৭৬’য়ার্সের দলে যোগ দেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্পকে যখন সর্বকালের সেরা খেলোয়াড়ের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি জানান, ‘মাইকেল জর্ডানই সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়।’ ৬৩ বছর বয়সি মাইকেল জর্ডান ১৯৯০-এর দশকে শিকাগো বুলসের হয়ে ৬টি এনবিএ শিরোপা জিতেছিলেন এবং পাঁচবার এনবিএর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় প্রচণ্ড ঝড়ে একজনের মৃত্যু, দেড়লাখ পরিবার বিদ্যুৎহীন
তিনি বলেন, ‘মাইকেল জর্ডান আমার বন্ধু। আমি তার সঙ্গে গলফ খেলি। সে সত্যিই একজন ভালো মানুষ। আমার মনে হয় লেব্রন একজন বর্ণবাদী। আবার হয়তো সে ট্রাম্পকে পছন্দ করে না। আমি একটা বিষয় জানি না। আমি শুধু তাদেরই পছন্দ করি, যারা আমাকে পছন্দ করে। তাই আমার মতে, মাইকেল জর্ডানই সর্বকালের সেরা।’
ট্রাম্পের এই মন্তব্যের কোন জবাব এখনও দেননি লেব্রন জেমস। কিংবদন্তি এই খেলোয়াড় বরাবরই ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে তিনি একাধিকবার ট্রাম্পের সমালোচনা করেন এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন, জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন