ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

স্মার্ট শ্রেণিকক্ষ ও আধুনিক কম্পিউটার ল্যাব পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা


স্মার্ট শ্রেণিকক্ষ ও আধুনিক কম্পিউটার ল্যাব পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট (HEAT) প্রজেক্টের আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে শ্রেণিকক্ষ আধুনিকায়ন এবং একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এই আধুনিকায়নের পুর্বে বৃহস্পতিবার (১৩ আগস্ট) আধুনিকায়ন করা শ্রেণিকক্ষ এবং কম্পিউটার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

আধুনিকায়নের অধীনে শ্রেণিকক্ষগুলোতে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা, ডিজিটাল বোর্ড এবং ইন্টারনেট সুবিধা সংযুক্ত করা হয়েছে। তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ব্যবহারে উপযোগী আধুনিক সুবিধাসম্পন্ন একটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘Ethics, Discipline & Good Governance: Strengthening Institutional Excellence Through the HEAT Project’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

আরও পড়ুন: প্রকাশ্যে জাতীয় সংগীত অবমাননা করলেন পরীমণি, শাস্তি কী হবে?

উপাচার্য বলেন, "হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী তোমরা খুবই সৌভাগ্যবান। তোমরা অত্যন্ত আধুনিক, শীতাতপনিয়ন্ত্রিত, ডিজিটাল ও স্মার্ট শ্রেণিকক্ষ পেয়েছ। তোমরা প্রথম শ্রেণির কর্মকর্তার মতো শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে ক্লাস করার সুযোগ পেয়েছ। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির অনেক কর্মকর্তাই এখনো শীতাতপনিয়ন্ত্রিত কক্ষ পাননি।"

তিনি আরও বলেন, "তবে যে আধুনিক শ্রেণিকক্ষ তোমরা পেয়েছ, তা রক্ষা করার দায়িত্ব তোমাদের। শ্রেণিকক্ষগুলোকে শুধু স্বল্প সময়ের জন্য নয়, দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী হিসেবে বিবেচনা করতে হবে।"

আরও পড়ুন

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, "প্রশ্ন করতে জানতে হবে এবং শিক্ষকদের প্রশ্ন করতে হবে। প্রশ্ন না করলে পুরোপুরি জ্ঞানার্জন সম্ভব নয়। না জানা বা বুঝতে না পারা কোনো দোষের বিষয় নয়। বরং না বুঝতে পারলে তা স্বীকার করে প্রশ্ন করে জেনে নেওয়াই নৈতিকতা।"

তিনি বলেন, "পড়াশোনা শেষ করে সবাই সরকারি চাকরি পাবে—এমন নয়। বেসরকারি খাতে অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কাজ করতে গিয়ে তোমাদের যেন কোনো সমস্যা না হয়, সে বিষয় বিবেচনা করে সিলেবাস নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। তোমরা যেন দক্ষ জনশক্তি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।"

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রজেক্টের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ময়মনসিংহ ক্যান্টনমেন্টের স্টাফ অফিসার গ্রেড-১ লেফটেন্যান্ট কর্নেল আকন মো. মেহেদি ডাইয়ান, পিএসসি এবং হিট প্রজেক্টের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিট প্রজেক্টের এসপিএম ড. মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন: মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাজু আহমেদ, এএসপিএম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং, ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনা নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্যসচিব মো. আবুল বাশারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, প্রচারণা কিংবা পোস্টার-ব্যানার প্রদর্শনকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক, যা আইন ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, ঘটনার দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে হবে এবং প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসাথে ভবিষ্যতে যেন ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনা বা প্রচার করা না হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

কুবি ছাত্রদল নিরাপদ, সুশৃঙ্খল, শিক্ষাবান্ধব ও রাজনৈতিক সহিংসতামুক্ত ক্যাম্পাস গড়তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃঢ় ও নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করে।

আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, গত জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ফলে আইন অনুযায়ী তাদের রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।

তিনি আরও জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং এর আশপাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে প্রতিহত করা হবে।

সম্প্রতি ঘোষিত ছাত্রলীগের কমিটিতে যাদের নাম এসেছে, তাদের মধ্যে অনেককে সাধারণ শিক্ষার্থীরা চেনেন না এবং তারা ক্যাম্পাস বা স্থানীয় এলাকার বাসিন্দাও নন বলে দাবি করেন তিনি।

শুভ আরও বলেন, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসের অভ্যন্তরে বা এর ১০০ গজের মধ্যে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুষ্ঠু শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে সাধারণ শিক্ষার্থী, কুবি ছাত্রদল এবং অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠন ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতা প্রতিহত করবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, ১২ আগস্ট দিবাগত রাতে, অর্থাৎ ১৩ আগস্টের প্রথম প্রহরে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে পোস্টার সাঁটানোর অভিযোগ ওঠে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে।

এ ঘটনায় শুক্রবার যুক্তরাজ্যের নৌ বাণিজ্য বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) তথ্য প্রদান করেছে।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ট্যাংকারটিতে এই হামলা ঘটেছিল। এতে ট্যাংকারটির সামান্য ক্ষতি হয়েছে। তবে জাহাজের সব কর্মী নিরাপদ ও অক্ষত রয়েছেন। এই ঘটনার ফলে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে চরম অচলাবস্থা বিরাজ করছে। প্রতিদিনের স্বাভাবিক ১৩০-১৪০টি জাহাজের পরিবর্তে বর্তমানে হাতে গোণা কয়েকটি মাত্র জাহাজ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ইরান জলপথটি নিজেদের নিয়ন্ত্রণে দাবি করলেও যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ট্যাংকারেও হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ বাড়ানোর তাগিদ ক্রীড়ামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ বাড়ানোর তাগিদ ক্রীড়ামন্ত্রীর

দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ। এই তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও বাড়ানোর তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক।

শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়ে মন্ত্রী বলেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজন করা হয় ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ। সেখানে তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক নিয়ে আলোচনা উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের ভিত্তিতে নয়, যুবশক্তিকে কাজে লাগাতে বেসরকারি খাতকেও সামনে আসতে হবে।

এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। আর্ন প্রজেক্টসহ নানা উদ্যোগকে কাজে লাগিয়ে যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।

সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করে তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপরও জোর দিয়েছেন মন্ত্রী।

ছায়া সংসদের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উল্লেখ করেছেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবশক্তির ভূমিকা নিয়ে দুই দলের বিতার্কিকদের যুক্তি-পাল্টা যুক্তিতে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত বিতর্কে ‘হ্যাঁ’ পক্ষ জয়ী হয়ে বিজয়ের মুকুট ওঠে সরকারি দলের মাথায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি প্রকৃতির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি একই সঙ্গে ভারি বর্ষণের আশঙ্কা করছে।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল শনিবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%