ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা


হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি তেলবাহী ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে।

এ ঘটনায় শুক্রবার যুক্তরাজ্যের নৌ বাণিজ্য বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) তথ্য প্রদান করেছে।

সংস্থাটি জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ট্যাংকারটিতে এই হামলা ঘটেছিল। এতে ট্যাংকারটির সামান্য ক্ষতি হয়েছে। তবে জাহাজের সব কর্মী নিরাপদ ও অক্ষত রয়েছেন। এই ঘটনার ফলে পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর জানানো হয়নি।

আরও পড়ুন: ঐক্যের সরকার চান নেতানিয়াহু, ইসলামপন্থিদের সঙ্গে জোট গঠনে হুঁশিয়ারি

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে চরম অচলাবস্থা বিরাজ করছে। প্রতিদিনের স্বাভাবিক ১৩০-১৪০টি জাহাজের পরিবর্তে বর্তমানে হাতে গোণা কয়েকটি মাত্র জাহাজ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

ইরান জলপথটি নিজেদের নিয়ন্ত্রণে দাবি করলেও যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করেছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ট্যাংকারেও হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ বাড়ানোর তাগিদ ক্রীড়ামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৫ পি.এম


তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ বাড়ানোর তাগিদ ক্রীড়ামন্ত্রীর

দেশের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ। এই তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগও বাড়ানোর তাগিদ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক।

শুক্রবার (১৪ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজিত ছায়া সংসদে এ আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়ে মন্ত্রী বলেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে এফডিসিতে আয়োজন করা হয় ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক ছায়া সংসদ। সেখানে তরুণদের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক নিয়ে আলোচনা উঠে আসে।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগের ভিত্তিতে নয়, যুবশক্তিকে কাজে লাগাতে বেসরকারি খাতকেও সামনে আসতে হবে।

এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিয়েছেন মন্ত্রী। আর্ন প্রজেক্টসহ নানা উদ্যোগকে কাজে লাগিয়ে যুবদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানান তিনি।

সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে সম্পৃক্ত করে তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপরও জোর দিয়েছেন মন্ত্রী।

ছায়া সংসদের সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ উল্লেখ করেছেন, বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। তারুণ্যের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং দেশের উন্নয়নে যুবশক্তির ভূমিকা নিয়ে দুই দলের বিতার্কিকদের যুক্তি-পাল্টা যুক্তিতে জমে ওঠে প্রতিযোগিতা। শেষ পর্যন্ত বিতর্কে ‘হ্যাঁ’ পক্ষ জয়ী হয়ে বিজয়ের মুকুট ওঠে সরকারি দলের মাথায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি প্রকৃতির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি একই সঙ্গে ভারি বর্ষণের আশঙ্কা করছে।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আগামীকাল শনিবার সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা মামলায় কারাগারে আইভি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৮ পি.এম


নাশকতা মামলায় কারাগারে আইভি

নাশকতা মামলার কারণে আইভি খাতুন নুপুরকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বুধবার দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত আইভি খাতুন বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শহরের শিববাটি এলাকার বাসিন্দা।

ওসি ইব্রাহীম বলেন, ‘নুপুরের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া তিনি মোবাইল ফোনের মাধ্যমে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। নুপুরের ফেসবুক আইডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পর্কিত অনেক পোস্ট রয়েছে। এসব বিষয় নিশ্চিত হয়ে আমরা তাকে গ্রেপ্তার করেছি।’

আইনি প্রক্রিয়ার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ নয়: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, শিক্ষা একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। বিতর্ক, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম এবং ছাত্র আন্দোলনও শিক্ষার্থীদের শেখার গুরুত্বপূর্ণ অংশ।

গণতান্ত্রিক রাজনৈতিক বাস্তবতায় শিক্ষা ও ছাত্র আন্দোলনকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। তবে দখলদারিত্ব ও অন্যের অধিকার হরণের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান থাকতে হবে।

শুক্রবার (১৪ আগস্ট) ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দীন খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বিতর্কের সময় কোনো বিষয়ে বিপক্ষ অবস্থান নেওয়ার অনুশীলন শিক্ষার্থীদের নিজেদের বিশ্বাস ও ধারণাকে প্রশ্ন করতে শেখায়।

এর মাধ্যমে বাস্তব জীবনে বিভিন্ন বিষয়ে যুক্তিনির্ভরভাবে চিন্তা করার দক্ষতা তৈরি হয়, যা ভবিষ্যৎ কর্মজীবনেও কাজে লাগে।

ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

 

প্রতিমন্ত্রী বলেছেন, ‘ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন।

’

তিনি বলেন, ‘একজন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমার যদি কোনো কাজ করার সুযোগ থাকে, অবশ্যই আমি সেটা করব।’ এ সময় তিনি কলেজের ভবিষ্যৎ কার্যক্রমে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।

 

তিনি আরো বলেন, ঢাকা কলেজের সঙ্গে তার ব্যক্তিগত ও আবেগের সম্পর্ক রয়েছে। তিনি নিজেকেও এ কলেজের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন পর কলেজে এসে বর্তমান অবকাঠামো দেখে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেন।

বিশেষ করে কলেজের অডিটোরিয়ামসহ পুরো ক্যাম্পাসের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান করার প্রয়োজন রয়েছে।

ঢাকা কলেজের বিশেষ অবস্থানকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর কেন্দ্রে অবস্থিত হওয়ায় প্রতিষ্ঠানটি দেশের মানুষের বেশি মনোযোগ আকর্ষণ করে।

একই সঙ্গে তুলনামূলকভাবে ভালো ফল করা শিক্ষার্থীদের একটি বড় অংশ এখানে ভর্তি হয়। এই সুবিধাজনক অবস্থানকে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ তৈরি করতে ব্যবহার করা উচিত।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামান। এছাড়া দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত বিতার্কিকসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%