০২:১০ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি মাদকসহ মামুনুর রশিদ নামের একজনকে আটক করেছে। এই অভিযানের সময় ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ এবং ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মামুনুর রশিদ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের খলিলের পুত্র।
মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতভর অভিযান চালিয়ে মুসলিমপুর এলাকা থেকে মামুনুর রশীদকে আটক করা হয়। এ সময় উদ্ধার করা হয় ভারতীয় নেশাজাতীয় ৩১০ বোতল এসকাফ সিরাপ, ১টি সিএনজি এবং ১টি ব্যবহৃত মোবাইল ফোন।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
অন্যদিকে, তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাইসাইকেল আটক করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, ৩টি পৃথক অভিযানে আটককৃত আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামলের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন