ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে সতর্ক করল ইরান


মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোকে সতর্ক করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন সামরিক ঘাঁটি যেসব দেশে রয়েছে, সেই দেশগুলোর জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা সেনা মোতায়েন থাকলে সেসব দেশকে সম্ভাব্য ‘সমতুল্য পাল্টা জবাবের’ জন্য প্রস্তুত থাকতে হবে।

বাহিনীটি একই সঙ্গে ওই দেশগুলোর সরকারকে নাগরিকদের সুরক্ষায় জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানায়।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

তাসনিম নামক ইরানের আধা-সরকারি বার্তা সংস্থার প্রতিবেদনে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করেছে যে, বিভিন্ন দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জন্য ‘লঞ্চপ্যাড’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফল স্বরূপ, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া এবং বেসামরিক প্রতিরক্ষা ইউনিটগুলোকে সক্রিয় করা।

বিবৃতিতে বলা হয়েছে, “যেসব দেশের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্যবহার করা হচ্ছে, তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করা এবং সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রয়োজন।”

আইআরজিসি দাবি করেছে যে, তাদের স্থল বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক লজিস্টিকস কেন্দ্র ক্যাম্প আরিফজানে হামলা চালিয়েছে।

তাদের দাবি অনুযায়ী, ওই হামলায় মার্কিন সেনাসদস্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে, তবে কতজন হতাহত হয়েছেন বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

একই সময়ে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে যে, হামলায় ঘাঁটির রাডার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এছাড়া সেখানে একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ড্রোন পরিচালনা ও সংরক্ষণ কেন্দ্রও ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কুয়েত বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আইআরজিসির ধারাবাহিক হামলার দাবি এবং মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোর প্রতি সরাসরি হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

বিশেষ করে কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, সেসব দেশও সম্ভাব্য সংঘাতের ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেতে পারে বলেও মনে করছেন পর্যবেক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো বাঁধের ১৬ গেট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


কাপ্তাই হ্রদে বাড়ছে পানি, খুলে দেওয়া হলো বাঁধের ১৬ গেট

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট নিরাপত্তার উদ্দেশ্যে ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। এর ফলে, কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে কর্ণফুলী নদীতে।

শনিবার (১৮ জুলাই) বেলা ১১টা ২০ মিনিটে গেটগুলো খুলে দেওয়া হয়েছে। উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যাপ্রবণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এই জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন সকালে, কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল ১০৪ দশমিক ০৮ এমএসএল (মিনস সি লেভেল), যা হ্রদের সর্বাধিক পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক সময়ের ভারী বৃষ্টিপাতের কারণে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিপৎসীমায় পৌঁছানোর পূর্বেই এই গেট খুলে দেওয়া হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানিয়েছেন, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সজাগ দৃষ্টি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ে ৬ ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হয়েছে। ইনফ্লো আরও বৃদ্ধি পেলে গেটগুলো পর্যায়ক্রমে আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

বর্তমানে, কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের একটি কর্মসূচি হিসেবে পাঁচটি ইউনিট চালু রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করছে।

অন্যদিকে, স্পিলওয়ে খোলার সম্ভাব্য ঘোষণার পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিউবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সৌদি ক্লাবে খেলতে পারেন রোনালদো, বিশ্বকাপের সামর্থ্য নেই’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


‘সৌদি ক্লাবে খেলতে পারেন রোনালদো, বিশ্বকাপের সামর্থ্য নেই’

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল ঘিরে যখন ফুটবল বিশ্ব পুরোপুরি ভাবনায়, তখন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও একটি বিস্ফোরক মন্তব্য করে আলোচনার মোড় ঘুরিয়ে দিয়েছেন। তিনি পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে কড়া মন্তব্য করেছেন।

রোনালদো ফেনোমেনন হিসেবে পরিচিত এই ব্রাজিলিয়ান যুক্তি দেন যে, সিআরসেভেনের বর্তমানে যে শারীরিক অবস্থা, তা আর বিশ্বকাপের মতো কঠোর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপযোগী নয়।

তিনি বলেন, “সময়ের সাথে সাথে বিশ্বের তাবড় ফুটবলারদের শারীরিক সক্ষমতা ফুরিয়ে আসে।” রোনালদো ফেনোমেনন আরো উল্লেখ করেন, “বয়সের অমোঘ প্রভাব মাঠের পারফরম্যান্সে সুস্পষ্টভাবে ধরা পড়ে।”

এর পাশাপাশি তিনি বলেছিলেন, “একটি সময় আসে যখন আপনার শরীরই আপনাকে জানিয়ে দেয় যে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমি মনে করি, ক্রিস্তিয়ানো এবং নেইমার—দুজনেই এখন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে শরীরের বিরুদ্ধে সংগ্রাম করা খুব কঠিন।”

ক্রিস্তিয়ানো রোনালদো সম্পর্কে কিংবদন্তি আরো বলেন, “হয়তো সৌদি আরবের লিগে খেলার মতো মান এখনও তার আছে, তবে বিশ্বকাপে খেলা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি কঠিন। কারণ সেখানে প্রতিযোগিতার মান থাকে আকাশচুম্বী। ফুটবলের প্রতি আপনার ভালোবাসা, আবেগ বা খেলার তীব্র ইচ্ছা কিছুই শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আপনার শরীর।”

রোনালদো নিজেও জোর দিয়েছেন, “আমি নিজেও তো খেলা চালিয়ে যেতে পারি না। কারণ আমার মস্তিষ্ক যেভাবে খেলার পরিকল্পনা করে, শরীর সেভাবে সাড়া দিতে পারে না।”

চলমান ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। সেই স্বপ্নভঙ্গের ম্যাচের মাধ্যমে এবারের বিশ্বমঞ্চে ৪১ বছর বয়সী রোনালদোর অভিযান শেষ হয়। আল-নাসরের এই ফরোয়ার্ড জাতীয় দল থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণাও করেননি। ফলে ফুটবল মহলে জোর জল্পনা চলছে যে, ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপেও হয়তো পর্তুগালের জাতীয় দলে দেখা যাবে এই গোলমেশিনকে।

এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে ক্রিস্তিয়ানোর তিনটি গোল রয়েছে। এর মধ্যে গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে দুটি এবং শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে একটি পেনাল্টি থেকে করেছিলেন। বর্তমানে বুট জোড়া তুলে রাখার নির্দিষ্ট কোনো সময় এখনও ঠিক করেননি, তবে ক্রিস্তিয়ানোর চোখ এখন পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার দিকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রথযাত্রায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা, ঘরে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


রথযাত্রায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা, ঘরে মিলল হাত-পা বাঁধা নারীর মরদেহ

ঝালকাঠিতে একটি ভবন থেকে উদ্ধার করা হয়েছে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা পেঁচানো অবস্থায় এক নারীর মরদেহ। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাড়ির বিভিন্ন ফ্লাটের মালামাল নিয়ে গেছে। ঘরের মালামাল তছনছ করে দুর্বৃত্তরা।

শুক্রবার এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম মলিনা রায়। ৪৫ বছর বয়সী ওই নারী নিচতলা ফ্লাটে তার মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, জেলা শহরের টিএনটি সড়কের একটি তিন তলার বাড়ির তিনটি ফ্লাটের লোকজন রথযাত্রার উপলক্ষে সকালে গ্রামের বাড়িতে চলে যায়। কিন্তু নিচতলায় মলিনা রায় নামে মধ্যবয়সী এক নারী বাসায় থেকে যান। সন্ধ্যায় যখন ওই নারীর মেয়ে পুজা রায় বাড়িতে ফিরেন, তখন তিনি তার মাকে ঘরের মেঝেতে হাত-পা বাঁধা এবং মাথায় বস্তা পেঁচানো অবস্থায় দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে তার মাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এসময় তিনটি ফ্লাটের সবগুলোতেই দেখা যায় দরজা, জানালা ও তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের মালামালও তছনছ অবস্থায় পাওয়া যায়। তিন ফ্লাট থেকেই স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঝালকাঠি সদর থানার ওসি মো. মাহামুদ হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডোপ টেস্টে পজিটিভ হয়ে , ৩ মাসের নিষেধাজ্ঞায় নেওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


ডোপ টেস্টে পজিটিভ হয়ে , ৩ মাসের নিষেধাজ্ঞায় নেওয়াজ

ডোপ টেস্টে নিষিদ্ধ গাঁজার সংশ্লিষ্ট উপাদানের উপস্থিতি ধরা পড়ায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে আইসিসি ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে। গতকাল (১৭ জুলাই) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সত্যতা নিশ্চিত করেছে এক বিবৃতিতে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন দেওয়া নমুনায় কার্বক্সি-টিএইচসির উপস্থিতি ধরা পড়ে। এটি গাঁজার মনঃপ্রভাবকারী উপাদান টিএইচসির একটি বিপাকজাত উপাদান হিসেবে পরিচিত এবং আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালা অনুযায়ী 'সাবস্ট্যান্স অব অ্যাবিউজ' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, নেওয়াজ ডোপিং বিধির লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি এটাও প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে নিষিদ্ধ উপাদানটি তিনি ক্রীড়া পারফরম্যান্স বৃদ্ধির উদ্দেশ্যে ব্যবহার করেননি।

অপরাধের গুরুত্ব বিবেচনায় নেওয়াজকে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা ১ মে থেকে কার্যকর হবে, কারণ তিনি সেই দিন স্বেচ্ছায় অস্থায়ী নিষেধাজ্ঞা গ্রহণ করেন।

নিষেধাজ্ঞার আওতায় ইতোমধ্যে আড়াই মাস কাটিয়েছেন নেওয়াজ। পূনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে সম্মত হওয়ায় তার অস্থায়ী নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে ডোপিং বিধিমালা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি থেকে ১ মে পর্যন্ত নেওয়াজের ব্যক্তিগত পারফরম্যান্সের সব রেকর্ড বাতিল করেছে আইসিসি।

বর্তমানে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে অবস্থান করছেন নেওয়াজ। গল গ্যালান্টসের হয়ে তিনি এবার খেলছেন। নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় এখন খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা নেই তার। গতকাল অলরাউন্ড পারফরম্যান্সে তিনি দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%