০৪:৪২ পি.এম
নরসিংদীর মাধবদী পৌরসভায় একই দিনে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এখানে এক কিশোরী (১৩) এবং এক বাকপ্রতিবন্ধী (২২) তরুণীকে ধর্ষণের বিষয়টি অভিযোগে রয়েছে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (১ জুলাই) দুপুরে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৩০ জুন) রাতে প্রতিবন্ধী তরুণীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। অভিযুক্ত যুবক আওলাদ হোসেন বর্তমানে পলাতক রয়েছেন।
এদিকে সোমবার (২৯ জুন) দুপুরে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে ধর্ষণের এই ঘটনা ঘটেছে বলে অভিযোগে বলা হয়েছে। অভিযুক্ত যুবক আওলাদ হোসেন বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: সাপাহারে ১০ জন হাফেজকে সংবর্ধনা
অভিযোগ সূত্রে পুলিশ জানায়, সোমবার আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তারপর ওই কিশোরীর মাধ্যমে গ্রামের বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেন আওলাদ।
এই ঘটনার পর জানাজানি হলে বাকপ্রতিবন্ধী তরুণীর মা, ১০-১২ জন এলাকাবাসীসহ থানায় আওলাদ হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। কিশোরী এবং তরুণী দুজনকেই নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে ডাক্তারি পরীক্ষা করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। কিশোরী ও তরুণীর জবানবন্ধি, ডাক্তারি পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযুক্ত যুবক এখনও পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: গোমস্তাপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন