ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দিল বোর্ড


এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ২ প্রশ্নে আপত্তি, ব্যাখ্যা দিল বোর্ড

চলমান এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের প্রশ্নপত্রে ‘ভুল’ ছিল বলে অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা। বিষয়টি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসংগতি প্রমাণিত হলে শিক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা একটি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে ওঠা অভিযোগ বোর্ড কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

এছাড়া জানানো হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে এমন ব্যবস্থা গ্রহণ করা হবে যাতে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হবে।

একই সঙ্গে বিষয়টি নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের দুটি প্রশ্ন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও অভিযোগ ছড়িয়ে পড়েছিল। এর পরিপ্রেক্ষিতে আন্তঃশিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাখ্যা এবং আশ্বাস প্রদান করা হলো।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ এম


আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে রয়েছে। ম্যাচটি শুরু হওয়ার আগেই ফলাফল সম্পর্কিত আলোচনা নতুন মাত্রা যোগ করেছেন প্রখ্যাত ক্রীড়া জ্যোতিষী জর্জিও আরমাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে আরমাস দাবি করেছেন, নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়ের মধ্যেও ম্যাচের নিষ্পত্তি ঘটবে না। তার ধারণা, ফাইনালের টিকিটের ভাগ্য নির্ধারণ হবে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে।

আরমাস আরও জানান, তার পূর্বের একটি ভবিষ্যদ্বাণী ইতোমধ্যে সত্যে পরিণত হয়েছে। সেই কারণেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পেনাল্টি শ্যুটআউটের সম্ভাবনা নিয়ে কথা তুলেছেন। তিনি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে উদ্দেশ্য করে বলেন, এখন থেকেই পেনাল্টি ঠেকানোর প্রস্তুতি গ্রহণ করা উচিত।

তবে ম্যাচের চূড়ান্ত ফলাফল বা কোন দল জয়ী হবে সে বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই ক্রীড়া জ্যোতিষী। বরং তিনি বলেন, দুই দলের শক্তিমত্তা এতটাই কাছাকাছি যে ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়াতে পারে।

এদিকে, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকেও নিয়ে দিয়েছেন বিশেষ বার্তা। আরমাস বিশ্বাস করেন, এই গুরুত্বপূর্ণ সেমিফাইনালে মেসি তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিতে সক্ষম হতে পারেন।

জ্যোতিষীর এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার পূর্বের ভবিষ্যদ্বাণীর সাফল্যের কথা উল্লেখ করে নতুন দাবিকে গুরুত্ব দিচ্ছেন, আবার অনেকেই এটিকে নিছক অনুমান বলেই মনে করছেন। তবে সব মিলিয়ে সম্ভাব্য পেনাল্টি শ্যুটআউটের পূর্বাভাস ম্যাচটিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, জর্জিও আরমাসের এই মন্তব্য জ্যোতিষভিত্তিক পূর্বাভাস। ম্যাচের প্রকৃত ফলাফল মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে।

সূত্র: মার্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ এম


ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে তিনি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করা হয় এবং জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি আরও বলেছেন, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দে

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মোসাদ্দেক হোসেন। সেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার আইসিসির জুন মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

জুন মাসের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মোসাদ্দেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ভারতের অধিনায়ক শুভমান গিল এবং নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথ। এই তিনজনের মধ্য থেকে একজনকে মাসসেরা হিসেবে ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণভাবে ছন্দে ছিলেন মোসাদ্দেক। তিনটি ম্যাচে ১৫৭ রান করেছেন তিনি, এবং আউট হয়েছেন মাত্র একবার। ফলে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে ১৫৭ এবং স্ট্রাইক রেট ১১৬.২৯। সিরিজের প্রথম ম্যাচে তিনি ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন এবং এই ম্যাচে বল হাতে ২ উইকেটও নেন। সেই ম্যাচের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও লাভ করেন। শেষ পর্যন্ত তিনি পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন।

অন্যদিকে, শুভমান গিল আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি এবং ওয়ানডে সিরিজে ২৩৮ রান করার ফলে এই তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে, মেয়েদের বিভাগে স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, ভারতের শ্রী চারানি এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালের আগে যে কারণে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ এম


সেমিফাইনালের আগে যে কারণে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পরে, সোমবার তিনি দলের নিয়মিত অনুশীলনে অংশ নেননি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অনুশীলনের পরিবর্তে পুনরুদ্ধারমূলক (রিকভারি) কার্যক্রমে সময় কাটিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচের ধকল কাটিয়ে সেমিফাইনালের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।

নকআউট পর্বে আর্জেন্টিনাকে টানা দুইটি ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে নামতে হয়; যার ফলে দলের খেলোয়াড়দের ওপর বাড়তি শারীরিক চাপ পড়েছে। মেসি এ ক্ষেত্রেও ব্যতিক্রম নন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে গোল করতে পারেননি মেসি। তবে আলেক্সিস মাক আলিস্তারের প্রথম গোলের আক্রমণ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অতিরিক্ত সময় শুরুর আগেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনাল নিশ্চিত করে।

ম্যাচ শেষে মেসি জানান, টানা কঠিন লড়াইয়ের কারণে পুরো দলই ক্লান্ত। তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দ্রুত সেরে ওঠার বিষয়ে তিনি আশাবাদী।

মেসি বলেন, "আমরা ক্লান্তি অনুভব করছি, তবে যতটা সম্ভব ভালোভাবে নিজেদের পুনরুদ্ধার করব। এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। ফাইনালে ওঠার জন্য আমরা সর্বস্ব উজাড় করে দেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%