ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ


ঢামেকের জরুরি বিভাগের পাশে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের গেটের পাশের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছনে ওই নারীকে তিনি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে উদ্ধার করা হয় এবং জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রজন্মকে অপরাধী নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: ফখর উদ্দিন এমপি

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

তিনি আরও বলেছেন, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে ওই নারীর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ এম


আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় মোসাদ্দে

প্রায় চার বছর পর জাতীয় দলে ফিরে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মোসাদ্দেক হোসেন। সেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার আইসিসির জুন মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

জুন মাসের সেরা ক্রিকেটার হওয়ার জন্য মোসাদ্দেকের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ভারতের অধিনায়ক শুভমান গিল এবং নিউজিল্যান্ডের পেসার ন্যাথান স্মিথ। এই তিনজনের মধ্য থেকে একজনকে মাসসেরা হিসেবে ঘোষণা করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট ও বল—দুই বিভাগেই দারুণভাবে ছন্দে ছিলেন মোসাদ্দেক। তিনটি ম্যাচে ১৫৭ রান করেছেন তিনি, এবং আউট হয়েছেন মাত্র একবার। ফলে তার ব্যাটিং গড় দাঁড়িয়েছে ১৫৭ এবং স্ট্রাইক রেট ১১৬.২৯। সিরিজের প্রথম ম্যাচে তিনি ৭০ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন এবং এই ম্যাচে বল হাতে ২ উইকেটও নেন। সেই ম্যাচের জন্য তিনি ম্যাচসেরার পুরস্কারও লাভ করেন। শেষ পর্যন্ত তিনি পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ‘ম্যান অব দ্য সিরিজ’ হয়েছেন।

অন্যদিকে, শুভমান গিল আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি এবং ওয়ানডে সিরিজে ২৩৮ রান করার ফলে এই তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে, মেয়েদের বিভাগে স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, ভারতের শ্রী চারানি এবং ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালের আগে যে কারণে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ এম


সেমিফাইনালের আগে যে কারণে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিট খেলার পরে, সোমবার তিনি দলের নিয়মিত অনুশীলনে অংশ নেননি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অনুশীলনের পরিবর্তে পুনরুদ্ধারমূলক (রিকভারি) কার্যক্রমে সময় কাটিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো ম্যাচের ধকল কাটিয়ে সেমিফাইনালের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।

নকআউট পর্বে আর্জেন্টিনাকে টানা দুইটি ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিটের লড়াইয়ে নামতে হয়; যার ফলে দলের খেলোয়াড়দের ওপর বাড়তি শারীরিক চাপ পড়েছে। মেসি এ ক্ষেত্রেও ব্যতিক্রম নন।

সুইজারল্যান্ডের বিপক্ষে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে গোল করতে পারেননি মেসি। তবে আলেক্সিস মাক আলিস্তারের প্রথম গোলের আক্রমণ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অতিরিক্ত সময় শুরুর আগেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। পরে, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা সেমিফাইনাল নিশ্চিত করে।

ম্যাচ শেষে মেসি জানান, টানা কঠিন লড়াইয়ের কারণে পুরো দলই ক্লান্ত। তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দ্রুত সেরে ওঠার বিষয়ে তিনি আশাবাদী।

মেসি বলেন, "আমরা ক্লান্তি অনুভব করছি, তবে যতটা সম্ভব ভালোভাবে নিজেদের পুনরুদ্ধার করব। এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। ফাইনালে ওঠার জন্য আমরা সর্বস্ব উজাড় করে দেব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়ীয়ায় অবৈধ জালের দৌরাত্ম্য: খাল-বিল ও নদী অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের দুর্ভোগ; মৎস্য বিভাগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, মঠবাড়ীয়া (পিরোজপুর)

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ এম


মঠবাড়ীয়ায় অবৈধ জালের দৌরাত্ম্য: খাল-বিল ও নদী অবরুদ্ধ, জলাবদ্ধতায় কৃষকের দুর্ভোগ; মৎস্য বিভাগের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে অবাধে অবৈধ জাল ব্যবহারের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে দেশীয় প্রজাতির মাছের পোনা নিধন এবং মৎস্যসম্পদ ধ্বংসের ঘটনাও উদ্বেগজনক হারে বেড়েছে বলে স্থানীয়দের দাবি।
অভিযোগে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং বলেশ্বর নদীর তুষখালী থেকে সাংরাইল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে গড়া জাল, চড় গড়া জাল, বেহুন্দী জাল, বোডা জাল ও চায়না দুয়ারি জাল পেতে নদী, খাল ও বিল প্রায় সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল ব্যাহত হওয়ায় কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং বীজতলা ও ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ জালের মাধ্যমে প্রতিনিয়ত বিপুল পরিমাণ দেশীয় মাছের পোনা ধ্বংস হচ্ছে। ফলে একদিকে যেমন মৎস্যসম্পদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে কৃষকরাও ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয়দের আরও অভিযোগ, সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে মাসিক অর্থের বিনিময়ে নদীতে অবৈধভাবে জাল পেতে মাছ ধরার সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার আগে বিভিন্ন মাধ্যমে তথ্য ফাঁস হওয়ায় অভিযানের দিন জেলেরা জাল সরিয়ে ফেলেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী কৃষকদের দাবি, একাধিকবার বিষয়টি উপজেলা মৎস্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মঠবাড়ীয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জনবল ও অর্থসংকটের কথা উল্লেখ করে বলেন, পর্যাপ্ত জনবল না থাকায় সব স্থানে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, জেলেদের জন্য সরকারি খাদ্য সহায়তা (ভিজিএফ) বিতরণে মৎস্যজীবী সমিতির প্রতিনিধিকে সম্পৃক্ত করার নির্দেশনা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। তাদের দাবি, সমিতির প্রতিনিধিদের বাদ দিয়ে ইচ্ছামতো তালিকা প্রস্তুত ও চাল বিতরণ করা হচ্ছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, উপজেলার বিভিন্ন স্থানে প্রকাশ্যে অবৈধ জাল বিক্রি হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে অবৈধ জালের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় কৃষক, জেলে ও সচেতন নাগরিকরা অবিলম্বে অবৈধ জালের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা, জলাশলগুলো অবমুক্ত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


নিষেধাজ্ঞা অমান্য করে সিজার, তুরস্কে শতাধিক চিকিৎসককে বহিষ্কার

সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রসূতিদের সিজার অপারেশন করায় তুরস্কের পর্যটননগরী আন্তালিয়ায় শতাধিক চিকিৎসক ও প্রসূতি বিশেষজ্ঞকে সাময়িকভাবে পেশা থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার, এ তথ্য নিশ্চিত করেছে আন্তালিয়াভিত্তিক চিকিৎসকদের সংগঠন ‘আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স’।

সংগঠনটি জানিয়েছে, সাময়িক বহিষ্কারের পাশাপাশি সংশ্লিষ্ট চিকিৎসকদের কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কিছু চিকিৎসককে আর্থিক জরিমানার শিকার হতে হয়েছে, এবং কিছু চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অন্যদের বাধ্যতামূলক প্রসবসংক্রান্ত প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির ক্রমহ্রাসমান জন্মহার বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সরকার ২০২৫ সালে ‘পরিবার দশক’ নামে ১০ বছর মেয়াদি একটি কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জরুরি স্বাস্থ্যগত প্রয়োজন ছাড়া প্রসূতিদের সিজার অপারেশন নিষিদ্ধ করা হয়েছে। সরকার এই নীতির মূল উদ্দেশ্য ছিল স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করা।

তুরস্ক উন্নত ও উচ্চ-মধ্যম আয়ের ৩৮টি দেশের জোট অর্গানাইজেশন অব ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-এর সদস্য। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ওইসিডিভুক্ত দেশগুলোর মধ্যে তুরস্কেই সিজার অপারেশনের মাধ্যমে সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রতি বছর জন্ম নেওয়া শিশুর ৬১ দশমিক ৫ শতাংশই সিজার অপারেশনের মাধ্যমে জন্ম নেয়।

আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ান্স তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে জানিয়েছে, সারা দেশে সিজারিয়ান অপারেশনের উচ্চ হার বিবেচনায় নিয়ে প্রসূতি বিশেষজ্ঞদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সতর্কবার্তা, বিভাগীয় তদন্ত, সাময়িক বহিষ্কার এবং বাধ্যতামূলক প্রসবপূর্ব প্রশিক্ষণের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সূত্র : সাউথ চায়না মর্নিংপোস্ট ও টার্কিশ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%