ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাশেই আবেদন করুন


প্রভিডেন্ট ফান্ডসহ এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাশেই আবেদন করুন

এভারকেয়ার হাসপাতাল ঢাকা (পূর্বের: অ্যাপোলো হাসপাতাল ঢাকা) একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বেসরকারি হাসপাতালটি কুক/সহকারী কুক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীদের সিভি, এনআইডি এবং সার্টিফিকেটের ফটোকপিসহ আগামী ১২ নভেম্বর তারিখের মধ্যে এভারকেয়ার হাসপাতাল ঢাকা- মেইন গেটের কর্মরত সিকিউরিটি গার্ডের নিকট জমা দিতে হবে।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন।

আরও পড়ুন: সংশোধিত এডিপিতে পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করেছে সরকার

এক নজরে এভারকেয়ার হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা

পদের নাম: কুক/ সহকারী কুক

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন: ২৭৩ জনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই আবেদন করা যাবে

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ

অন্যান্য যোগ্যতা: বাংলা/চাইনিজ খাবার প্রস্তুতির দক্ষতা থাকতে হবে

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন: মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকের চাপায় অটোচালক নিহত

কর্মক্ষেত্র: হাসপাতালে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা

আরও পড়ুন: ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে, তাপমাত্রা অপরিবর্তিত

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: কাজ করার জন্য ইউনিফর্ম, ডিউটিরত সময়ে খাবার, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা সুবিধা, উৎসব বোনাস, গ্রুপ লাইফ ইন্সুরেন্স, বাৎসরিক প্রফিট শেয়ারিং।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬

আরও পড়ুন: নভোএয়ারে চাকরিতে প্রভিডেন্ট ফান্ডসহ মিলবে যেসব সুবিধা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যালন ডি’অর সমীকরণে নাটকীয় মোড়, কেইন-ইয়ামাল নাকি অন্য কেউ?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৭ পি.এম


ব্যালন ডি’অর সমীকরণে নাটকীয় মোড়, কেইন-ইয়ামাল নাকি অন্য কেউ?

ব্যালন ডি’অর ঘোষণা যত দ্রুত এগিয়ে আসছে, ততই সমীকরণটি আরও জটিল হয়ে উঠছে। ব্যালনের সংক্ষিপ্ত তালিকায় একের পর এক তারকার নাম উঠে আসলেও, ভবিষ্যদ্বাণীভিত্তিক বাজার এবং পারফরম্যান্স বিশ্লেষণের দিক থেকে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বার্সেলোনার ১৯ বছর বয়সী স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামালের নাম।

ভবিষ্যদ্বাণীভিত্তিক বিভিন্ন সূচক অনুযায়ী, ৩৩ বছর বয়সী কেইনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা বর্তমানে প্রায় দুই-তৃতীয়াংশ বা ৬৬ শতাংশ। অন্যদিকে ইয়ামালের সম্ভাবনা ২৮ শতাংশ। বাকি সম্ভাবনাটি ঝুলছে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং রেকর্ড আটবারের বিজয়ী লিওনেল মেসির দিকে।

বিশ্বকাপের ফাইনালের আগে রেসে ফেভারিট ছিলেন রেকর্ড আটবারের ব্যালনজয়ী লিওনেল মেসি। তবে বিশ্বকাপ শেষে দৃশ্যপট পাল্টে যায়। ইয়ামাল বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেও, ফাইনালে গোল বা অ্যাসিস্ট করতে না পারায় তার সম্ভাবনায় কিছুটা ভাটা পড়ে। ফাইনালের সেই ম্যাচে প্রতিপক্ষের গোলমুখে সর্বোচ্চ চারটি শট নিয়েছিলেন তিনি। মরশুমজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা এই তরুণ ফাইনালে একটি গোল পেলেই হয়তো ব্যালনের শক্ত দাবিদার হয়ে উঠতেন।

সর্বোচ্চ মাসসেরা

খেলোয়াড়দের পারফরম্যান্সের ধারাবাহিকতা বিচারে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার (ইএসএম) ‘টিম অব দ্য মান্থ’-এর হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গত মৌসুমে এই সেরা একাদশে সর্বাধিক ৮ বার জায়গা করে নিয়েছেন কেইন। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া ৭ বার এবং ডেকলান রাইস ও মাইকেল ওলিসে ৬ বার করে জায়গা পান। তবে গোলরক্ষক রায়া চূড়ান্ত ব্যালনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাননি। এছাড়া তালিকায় থাকা এমবাপ্পে ৫ বার এবং আর্লিং হালান্ড ৪ বার মাসসেরা দলে ছিলেন।

গোল ও অ্যাসিস্টের খেলা

অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, ইউরোপীয় ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে গোল এবং অ্যাসিস্টের মোট অবদানে সবাইকে ছাড়িয়ে গেছেন কেইন। বায়ার্নের এই ফরোয়ার্ড গত মৌসুমে সর্বোচ্চ ৬৪টি গোলে (গোল ও অ্যাসিস্ট) সরাসরি ভূমিকা রেখেছেন। ৬০টি গোলে অবদান রেখে দ্বিতীয় স্থানে আছেন এমবাপ্পে। পরবর্তীতে রয়েছেন মাইকেল ওলিসে (৫২), হালান্ড (৫০), লুইস দিয়াজ (৪১) ও লামিনে ইয়ামাল (৩৮)। ‘এডজাস্টেড গোল ও এক্সপেক্টেড অ্যাসিস্ট’-এর সূচকেও কেইন (৫১.১৬) ও এমবাপ্পে (৫০.৮৬) সবার ওপরে।

বিশ্বকাপে একক আধিপত্য মেসির

ম্যাচসেরার হিসাব করলে ২০২৬ বিশ্বকাপে একক দাপট দেখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। রানার্সআপ হলেও আসরে সর্বোচ্চ ৫ বার ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন তিনি। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ৪ বার এবং এমবাপ্পে, হালান্ড ও ভিনিসিয়ুস জুনিয়র ৩ বার করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কেইন ও ইয়ামাল উভয়ই ২ বার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।

যেভাবে নির্ধারিত হবে বিজয়ী

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০টি দেশের ১০০ জন সাংবাদিককে নিয়ে গঠিত জুরি বোর্ড এই পুরস্কারের বিজয়ী নির্বাচন করবেন। প্রতি সদস্য তাদের পছন্দের ১০ জন খেলোয়াড়কে ক্রমানুসারে ১৫, ১২, ১০, ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট দেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রধানত ৩টি মানদণ্ড বিবেচনা করা হবে—ব্যক্তিগত পারফরম্যান্স ও ম্যাচ নির্ধারণে ভূমিকা, দলগত সাফল্য এবং মাঠের জেনুইন খেলোয়াড়সুলভ আচরণ ও ফেয়ার প্লে।

সব হিসাব-নিকাশের খাতা বন্ধ হবে আগামী সোমবার রাত ১টায় (বাংলাদেশ সময়)। লন্ডনের আড়ম্বরপূর্ণ জাঁকজমক অনুষ্ঠানে ফুটবল বিশ্বের নতুন রাজার হাতে উঠবে কাঙ্ক্ষিত এই ট্রফি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার খুলনায় যুবদল নেতা রামিম বিশ্বাস গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


এবার খুলনায় যুবদল নেতা রামিম বিশ্বাস গুলিবিদ্ধ

খুলনায় একের পর এক গুলির ঘটনার মধ্যে এবার তেরখাদায় রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রামিম বিশ্বাস (৩২) হাবিবুর বিশ্বাসের পুত্র, যিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন রামিম। প্রধান সড়কে পৌঁছালে আইনাল মোল্লার বাড়ির সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধের জেরে খুলনা নগরীতে গুলিতে দুজন নিহত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের কাছে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। এ অভিযানে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড এবং দুটি মানিব্যাগও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের ইউসুফ আলী (৫০)।

এসআরবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের যৌথ আভিযানিক দল মুকিম মার্কেটের দোকানে অভিযান চালায়। এই অভিযানের ফলে তিনজনকে জাল টাকাসহ গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড এবং দুটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমস বন্ড হওয়ার পরবর্তী দৌড়ে টার্নার-লোডেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


জেমস বন্ড হওয়ার পরবর্তী দৌড়ে টার্নার-লোডেন

জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’ আবারও পর্দায় ফিরে আসছে। নতুন ০০৭ তারকা নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে স্ক্রিন টেস্ট শুরু করতে যাচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ‘ভ্যারাইটি’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অভিনেতা ক্যালাম টার্নার এবং জ্যাক লোডেন।

এদিকে, এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা অভিনেতাদের প্রতিনিধিরা এখনও কোনো মন্তব্য করেননি। নতুন জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন খ্যাতনামা পরিচালক ডেনিস ভিলেনিউভ। পুরো কাস্টিং এবং অডিশন প্রক্রিয়া পরিচালনা করছেন বিখ্যাত কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড। চলতি বছরের শেষের আগেই আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।

‘স্লো হর্সেড’ সিরিজের স্কটিশ তারকা জ্যাক লোডেনের নাম নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান ইঙ্গিত দিয়েছেন যে, লোডেন সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। তবে এই বিষয়ে লোডেনের স্ত্রী, অভিনেত্রী সায়োরসি রোনান জানিয়েছেন, বন্ড হওয়ার বিষয়টি তাদের পারিবারিক আলোচনার বিষয় নয়।

চলতি বছরের শুরু থেকেই বন্ড চরিত্রের জন্য ক্যালাম টার্নার ছিলেন পছন্দের তালিকায়। এমনকি তার স্ত্রী এবং জনপ্রিয় গায়িকা দুয়া লিপা বন্ডের থিম সং গাইবেন—এমন গুঞ্জনও শোনা গিয়েছে। তবে বার্লিন চলচ্চিত্র উৎসবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে মন্তব্য করতে অস্বীকৃতি জানান টার্নার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%