ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে : চিফ হুইপ


‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে : চিফ হুইপ

ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬ : জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান তার রচিত ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মাধ্যমে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি প্রকাশ করেছেন, তা অব্যাহত থাকা উচিত।

আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ শীর্ষক গ্রন্থের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, লেখক তার গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে উপস্থাপন করেছেন। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দুই সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেননি। তিনি এই দেশকেই তাঁর একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের লেখক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, “আমি লিখি লেখক হওয়ার জন্য নয়। মাধবীর (কাল্পনিক নাম) কাছে আমি লিখি আমার নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালো লাগা, উপেক্ষার দহন ও অবহেলা—এসব কিছু যখন আমাকে পোড়ায়, তখন আমি লিখি।”

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল মন্তব্য করেন, একজন রাজনীতিবিদ হয়েও এই বইটি পাঠক সমাজে যে পরিমাণ সাড়া তৈরি করেছে, সাম্প্রতিক সময়ে কোনো লেখকের বই এতটা সাড়া ফেলতে সক্ষম হয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং শিরীন সুলতানা।

অনুষ্ঠানে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং দুর্বা গ্রুপের চেয়ারম্যান এ কিউ এম ডি আহমেদ সুমন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শেষ

অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।

অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন, পুঁথি পাঠ, কবিতা পাঠ, গান ও নৃত্য পরিবেশন করা হয়। এতে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবির কলাভবনে ছাত্রদল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি,স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ এম


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাবির কলাভবনে ছাত্রদল নেতার উদ্যোগে বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে কলাভবন চত্বরে নিমগাছ রোপণ করা হয়। এ সময় আয়োজক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে ছাত্রদলের নেতা-কর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩২ এম


জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : হুমায়ুন কবির

সিলেট, ৪ সেপ্টেম্বর ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে। বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।   

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে পারস্পরিক সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু চীন নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ জোরদার হচ্ছে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই।

তিনি বলেন, জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। কোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেই জাতীয় স্বার্থের বিষয়টি উপেক্ষা করা হবে না।

ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। গত ১৫ বছরে দেশে অসংখ্য মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে। 

ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ যেমন অন্য দেশ থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি ভারতও বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না-এটাই বাংলাদেশের প্রত্যাশা।

এর আগে, শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসেন  হুমায়ুন কবির। তিনি হজরত শাহজালাল (র.) এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুইপ বকুলের কণ্ঠ নকল করে এআই প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ এম


হুইপ বকুলের কণ্ঠ নকল করে এআই প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের কণ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে হুবহু ক্লোন বা নকল করে আর্থিক প্রতারণার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল। এ ঘটনায় দলীয় নেতাকর্মী, সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিশেষ সতর্কবার্তা ও আহ্বান জানানো হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অসৎ চক্র +১(৯২৯)২২৩-৩৪২৭ নম্বরটি ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় হুইপ রকিবুল ইসলাম বকুলের কণ্ঠস্বর হুবহু নকল করছে। এরপর উক্ত নম্বর থেকে ফোন দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিকভাবে আর্থিক লেনদেনের দাবি জানানো হচ্ছে। হুইপ রকিবুল ইসলাম বকুল স্পষ্ট করে জানিয়েছেন, ওই মার্কিন (+১) নম্বরটির সঙ্গে তাঁর কোনোপ্রকার সম্পৃক্ততা নেই।

 

কোনো ধরনের বিভ্রান্তিকর ফোনকল বা আর্থিক লেনদেনের ফাঁদে না পাড়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত অফিশিয়াল যোগাযোগ নম্বর নিশ্চিত করা হয়েছে।

জানানো হয়, +৪৪৭৭৭৪২৬১২৯০ এবং +৪৪৭৯৩২৯১০৬৬৩—এই দুটি আন্তর্জাতিক নম্বর এবং সরকারি ০১৩০৯ ২৪২৮৬৪ নম্বর ব্যতীত তাঁর আর কোনো নম্বর নেই।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, প্রযুক্তিভিত্তিক এ জালিয়াতি ও প্রতারক চক্রের অপতৎপরতা বন্ধে ইতোমধ্যে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে ১৩৬ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ এম


ডিএমপির মিরপুর বিভাগের অভিযানে ১৩৬ জন গ্রেফতার

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ১৩৬ জনকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল।

আজ ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গতকাল বৃহস্পতিবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের মধ্যে কাফরুল থানা পুলিশ ৩৪ জন, পল্লবী থানা পুলিশ ৩২ জন, মিরপুর থানা পুলিশ ২৫ জন, দারুস সালাম থানা পুলিশ ২৫ জন, শাহ আলী থানা পুলিশ ১৪ জন এবং ভাষানটেক থানা পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%