০৪:৫৫ পি.এম
বগুড়ার গাবতলীতে একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন। এর ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে চার যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সুখানপুকুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘঠে। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে অল্পের জন্য বড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। মুহূর্তের মধ্যে দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এই ঘটনায় অন্তত চারজন আহত হন।
আরও পড়ুন: ময়মনসিংহে দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও প্রাণনাশের হুমকি
খবর পেয়ে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানিয়েছেন, কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের দায়িত্ব ও কার্যক্রম পর্যালোচনা করা হবে।
আরও পড়ুন: ২৭৬ কোটি টাকার ঋণখেলাপি মামলায় সাবেক মন্ত্রী জাবেদসহ ৬ জনের পাঁচ মাসের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন