০৫:০৩ পি.এম
আজ রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে। এই ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল। তবে, ব্রাজিল ফেভারিট হিসেবে মাঠে নামবে। কোচ আনচেলত্তি এক ঝাঁক তারকা নিয়ে দল সাজাবেন।
এছাড়া, এই ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন রাফিনিয়াও। কিন্তু লুকাস পাকেতাকে নিয়ে আনচেলত্তির দুশ্চিন্তা রয়েছে।
তবে নরওয়েকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ, হাল্যান্ড এবং ওডেগারদের মতো তারকা ফুটবলাররা মাঠে দারুণ পারফরম্যান্স করবে। গ্রুপ পর্ব থেকেই তারা দুর্দান্ত ফুটবল খেলে সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে।
আরও পড়ুন: মহেশখালীতে হচ্ছে আরও ৩টি এলএনজি টার্মিনাল
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, এডারসন, রায়ান, ম্যাথেউস কুনিহা ও ভিনিসিয়ुस জুনিয়র।
নরওয়ের সম্ভাব্য একাদশ: ওরইয়ান নাইল্যান্ড, মার্কুস হোমগ্রেন পেডারসেন, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আয়ের, ডেভিড উলফ, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওডেগোর, আলেকজান্ডার সোরলোথ, এরলিং হালান্ড ও আন্তোনিও নুসা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন