০১:৪৯ পি.এম
পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পিটিআইয়ের আট নেতাকে, যার মধ্যে রয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত আটজন নেতা বর্তমানে পুলিশের সুরক্ষামূলক হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে সোহেল আফ্রিদি উল্লেখযোগ্য।
এছাড়া, পুলিশি হেফাজতে আছেন খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর।
রোববার, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকারের পতনের পর, সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সংঘাত ও অস্থিতিশীলতার পেছনে ইরান দায়ী: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
রোববার খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর জরুরি অবস্থা ও গভর্নরের শাসন কার্যকর করা হয়।
সূত্র: জিও নিউজ
আরেএ
আরও পড়ুন: যুক্তরাজ্যে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সেনা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন