০৭:৫৯ পি.এম
মো. মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে এবার তিনি দল পরিবর্তন করে সৌদি আরব জাতীয় ফুটবল দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই পরিবর্তনের ক্ষেত্রেই তিনি দুধ দিয়ে গোসল করেছেন।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে আখাউড়ার পবিত্র মাজার খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে প্রকাশ্যে একটি সেভেন আপের বোতলে দুধ ভরে সৌদি আরবের সমর্থকেরা তাকে দুধ দিয়ে গোসল করিয়ে সৌদি আরব দলে নিয়ে আসেন।
এই সময় মিন্টু মিয়া নিজেকে পবিত্র বলে ঘোষণা করে ব্রাজিল দল ত্যাগ করেন। গোসলের শেষে তার সতীর্থরা সৌদি আরব জাতীয় দলের জার্সি পরিয়ে স্থানীয়দের নিয়ে সৌদি আরবের পক্ষে একটি আনন্দ মিছিল করেন।
আরও পড়ুন: নরসিংদী শিবপুরে ১১ লাখ ৮৫ হাজার টাকার ভুয়া ব্যান্ডরোল জব্দ, গ্রেফতার ২
সৌদি আরবের সমর্থক মিন্টুর বন্ধুরা জানিয়েছেন, তারা স্থানীয় বাজার থেকে প্রতি লিটার খাটি গরুর দুধ ৮০ টাকা দরে দুই লিটার দুধ সেভেন আপের বোতলে ভরে সবার সামনে মিন্টুর মাথায় ঢেলে তাকে গোসল করিয়েছেন। এই ঘটনায় এলাকার সবাই হাসির মুখরিত হয়ে ওঠেন। অনেকে এই ঘটনাকে পাগলামি বলে আখ্যায়িত করেন।
দল পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে সৌদি আরবের নতুন সমর্থক মো. মিন্টু মিয়া জানান, ‘ব্রাজিল নিঃসন্দেহে ফুটবল বিশ্বে একটি জনপ্রিয় ও পরাশক্তি দল। তবে তারা একটি অমুসলিম দেশ এবং তারা বিশ্বে মুসলিম হত্যায় জড়িত বলে আমি মনে করি। তাই বিবেকের তাড়নায় আমি ব্রাজিলের সমর্থন থেকে চিরতরে সরে এসেছি। এখন থেকে আমি আজীবন সৌদি আরবের ফুটবল দলকে সমর্থন জানাব।’ নতুন সমর্থনের ঘোষণা আরও জোরালো করতে তিনি বৃহস্পতিবার (১১ জুন) সকালে ৫০০ ফুট দৈর্ঘ্য সৌদি আরবের পতাকা প্রদর্শনের পরিকল্পনার কথাও জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন