০৮:৪৯ পি.এম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের এমনভাবে কাজ করতে হবে, যেন তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তান মনে করেন। শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো করেই শিক্ষা দিতে হবে।
তাদেরকে নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর মিরপুরে পিটিআই মিলনায়তনে অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় বিষয়ে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
শিক্ষামন্ত্রী জানান, সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে এবং তিনি শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়া, শিক্ষকদের দক্ষতা উন্নয়নের জন্য আরও উন্নত প্রশিক্ষণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নতুন প্রজন্ম নিয়ে এহছানুল হক মিলন বলেন, আমাদের তরুণ প্রজন্ম অনেক সময় বিপথগামী হয়ে যায়। লেখাপড়া ছেড়ে দিয়ে মোবাইল ও মাদকাসক্ত হয়ে পড়ে। এ জন্য প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছেন।
তাদের আনন্দময় শিক্ষা এবং খেলাধুলার মধ্য দিয়ে ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমরা দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছি। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে এর উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
মন্ত্রী আরো বলেন, স্কুলের প্রতি বাচ্চাদের আকৃষ্ট করতে সরকার বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করছে। এ ছাড়া, মিডডে মিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
তরুণ প্রজন্মের উন্নয়ন ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন