০৬:১৭ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নরসিংদীর বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে বেলাবো প্রেসক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন নিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আজিজ সারতাজ জায়েদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তারুজ্জামান,
আরও পড়ুন: রুয়েটে তামার তার চুরির সময় হাতেনাতে যুবক আটক
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতাউর রহমান বাচ্চু,আবুল কালাম আজাদ,বেলাবো বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ জয়নাল আবেদীন।
এছাড়াও অনুষ্ঠানে বেলাবো প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দসহ উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওত হোসেন বকুল এর এনজিওগ্রাম করার পর তাঁর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। ১৫ নভেম্বর ২০২৬ (রোববার) বিকেল সাড়ে ৪টার
আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর
দেশের একটি বেসরকারি হাসপাতালে হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।স্বাস্থ্যমন্ত্রী দেশের সকল মানুষের কাছে দোআ চেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন