ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা


মালদ্বীপে অসুস্থ প্রবাসীদের দেশে ফেরাতে হাইকমিশনের মানবিক সহায়তা

বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে অবস্থানরত অসুস্থ ও বিপদগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের নিরাপদে দেশে ফেরানোর জন্য মানবিক সহায়তা প্রদান করেছে। এই সহায়তার অংশ হিসেবে কয়েকজন প্রবাসীকে বিমান টিকিটও প্রদান করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে বানাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্ত অসুস্থ প্রবাসীদের হাতে টিকিট তুলে দেন। অনুষ্ঠানে হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহও উপস্থিত ছিলেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রবাসীদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: সাভারে এক রাতে তিনটি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো

সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কুমিল্লার চান্দিনার নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন এবং একই জেলার মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

হাইকমিশনার নাজমুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, 'বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি আমাদের জাতীয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। জীবন জীবিকার জন্য যারা প্রবাসে পরিশ্রম করছেন, তাদের অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য মানবিক সংকটের সম্মুখীন হলে তা আমাদের জন্য গভীর উদ্বেগ ও শোকের বিষয়। বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের প্রয়োজনের মুহূर्तে মানবিক সহায়তা, চিকিৎসা, নিরাপত্তা ও নিরাপদে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।'

তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে তাদের নিরলস প্রচেষ্টা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আস্থা, নিরাপত্তাবোধ এবং দেশের প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি করেছে। সংকটময় সময়ে প্রবাসীদের পাশে দাঁড়ানো বাংলাদেশ সরকারের মানবিক ও দায়িত্বশীল নেতৃত্বের উজ্জ্বল প্রতিফলন।'

বাংলাদেশ হাইকমিশন আরও জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীর কল্যাণ ও অধিকার রক্ষায় তারা ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন: ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, হাসপাতালে ভর্তি”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


“সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, হাসপাতালে ভর্তি”

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

জোভান লেখেন, "কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে।"

তিনি উল্লেখ করেন, "রাস্তায় আমরা অনেক সময় ভাবি, আরেকটু স্পিডে গেলে কী হবে? বা আমি তো ভালোই চালাই। কিন্তু দুর্ঘটনা কখন, কিভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না।"

জোভান অতিরিক্ত সতর্কতা অবলম্বনের উপরে জোর দেন, "কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।"

তিনি আরো বলেন, "বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“নদীতে গোসলে গিয়ে ২ শিশুর নিখোঁজের ঘটনা যমুনায়”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


“নদীতে গোসলে গিয়ে ২ শিশুর নিখোঁজের ঘটনা যমুনায়”

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে, উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো—উপজেলার রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই গ্রামের শামীম মিয়ার ছেলে ওসমান (৮)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, তীব্র গরমের কারণে দুপুরের সময় ৪ থেকে ৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে, নদীর তীব্র স্রোতে ইসমাইল ও ওসমান তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়।

তবে এর আগেই দুই শিশু নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে, ডুবুরি ইউনিটও উদ্ধারকাজে যোগ দেয়।

এদিকে, দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নদীর তীরে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বিএনপির ব্যাপক প্রস্তুতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


মালয়েশিয়ায় বিএনপির ব্যাপক প্রস্তুতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরের প্রেক্ষিতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যাপক প্রস্তুতির কাজ চলছে। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়ার বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে তুলকালাম সৃষ্টি করেছে।

নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে, আগামী ২১ জুন সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সফরসূচির অন্তর্ভুক্ত হিসেবে, ওই রাতেই তিনি সেখানে বসবাসরত প্রবাসী পেশাজীবীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করতে পারেন।

পরদিন, অর্থাৎ ২২ জুন সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠক শেষে তিনি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

দ্বিপাক্ষিক বৈঠকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রবাসী কর্মীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশটিতে ব্যাপক প্রস্তুতির কাজ শুরু করেছে।

দলীয় নেতাকর্মী এবং সাধারণ প্রবাসীরা ইতোমধ্যেই দেশটির প্রধান প্রধান শহরগুলিতে বরণ কর্মসূচি সম্পন্ন করার দিকে এগিয়ে যাচ্ছেন। সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন এবং অনেকেই মনে করছেন যে, এই সফরটি অত্যন্ত ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা আশা করছেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারের উন্নয়ন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরে মালয়েশিয়া হলো বিদেশী কর্মসংস্থানের দ্বিতীয় বৃহৎ গন্তব্য। এই কারণে, দেশটিতে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো, কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক বোঝাপড়া আরও জোরদারকল্পে প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরো জানান, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের বৈধকরণের জন্য এই সফরে বিশেষ অনুরোধ জানানো হতে পারে। পাশাপাশি কর্মী প্রেরণের ক্ষেত্রে সকল ধরনের দুর্নীতি এবং সিন্ডিকেট রোধে মালয়েশিয়া সরকারের সঙ্গে কার্যকর আলোচনা করা হবে।

বর্তমানে, দেশটিতে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত আছেন এবং তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই বাস্তবতা অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়া বেছে নেয়াকে সরকার অত্যন্ত সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হাইকমিশনারের সঙ্গে এ সময় পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগালও উপস্থিত ছিলেন।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিতে চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তানের উন্নত শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে।

এসময় হাইকমিশনার গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্য সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। তিনি জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করবে। এর মধ্যে ৭৪ জন ইতোমধ্যে পাকিস্তানে গমন করেছেন। আগামীতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরো বেশি মেধা বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ চলমান রয়েছে।

এছাড়াও পাকিস্তানের হাইকমিশনার একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদার করার আহ্বান জানান।

আলোচনার এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরে পাকিস্তানের ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%