০৩:২০ পি.এম
সাম্প্রতিক সময়ে স্কুল প্রাঙ্গণে জাদুঘর স্থাপন নিয়ে গ্রেগরিয়ান স্কুল অ্যান্ড কলেজের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে টিজিএস।
“রক্ষা এবং সংরক্ষণ” -স্লোগানকে ধারণ করে সেন্ট গ্রেগরি স্কুলের অমূল্য ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে দি গ্রেগরিয়ান সোসাইটি-টিজিএস। এটি দেশের কোনো বিদ্যালয়ের মধ্যে প্রথম জাদুঘর তৈরি করার একটি যুগান্তকারী পদক্ষেপ।
একদল নিবেদিত সাবেক গ্রেগরিয়ানদের অনেকদিনের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফলস্বরূপ গড়ে উঠেছে গ্রেগরিয়ান জাদুঘর।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ
নির্মাণাধীন জাদুঘরটি স্কুল প্রাঙ্গণে থাকবে এবং এর আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৩ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি, টিজিএস জাদুঘর নির্মাণের লক্ষ্যে গ্রেগরিয়ান স্কুল অ্যান্ড কলেজের সাথে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন টিজিএসএর সহ-সভাপতি, ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মো. হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ, স্কুলের শিক্ষকবৃন্দ এবং টিজিএস-এর অন্যান্য সদস্যগণ।
দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ বিশ্বের বিভিন্ন দেশে থেকে জাদুঘর নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরোনো স্কুলটির ইতিহাস সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে তারা বিশেষ ভূমিকা রাখবে বলে তাদের বিশ্বাস।
আরও পড়ুন: বিএনপির শোভাযাত্রা উপলক্ষে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন