০৪:২৯ পি.এম
যাত্রীদের দীর্ঘকালীন অপেক্ষা পূরণ করতে, বাংলাদেশ রেলওয়ে আগামী ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন আন্তঃনগরধর্মী কমিউটার ট্রেন ‘অভিযাত্রী কমিউটার’ চালু করতে যাচ্ছে। নতুন এই ট্রেন চালুর ফলে গোপালগঞ্জসহ ওই রুটের বিভিন্ন এলাকার যাত্রীদের যাতায়াত সহজ এবং দ্রুততার সাথে হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেন্ডেন্ট (পশ্চিম), রাজশাহীর কার্যালয় থেকে গতকাল (মঙ্গলবার) এক অফিস আদেশ জারি করা হয়েছে, যেখানে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ আগস্ট ১৩৬ নম্বর ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ট্রেনটি ঢাকার জন্য দুপুর ২টা ৩০ মিনিটে ছাড়বে এবং সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
ফিরতি ট্রেন ১৩৫ নম্বর, গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকা উদ্দেশ্যে ছাড়বে এবং রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রেনটি বিভিন্ন স্টেশন যেমন কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিকারপুর, ভাঙ্গা জংশন ও নগরকান্দায় যাত্রাবিরতি করবে। অপর দিকে, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনটি মহেশপুর, কাশিয়ানী জংশনসহ নির্ধারিত স্টেশনগুলোতে থামবে।
রেলওয়ের তথ্যমতে, ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেনটির মোট চলাচলের দূরত্ব ১৮৮ কিলোমিটার।
প্রতি শনিবার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকবে। জয়দেবপুর কমিউটারের আট কোচবিশিষ্ট রেক দিয়ে ট্রেনটি পরিচালিত হবে এবং রেকের বেইজ, ওয়াটারিং ও ক্লিনিংয়ের কাজ ঢাকায় সম্পন্ন করা হবে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
নতুন ট্রেনটি নির্বিঘ্নে পরিচালনার জন্য বাংলাদেশ রেলওয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছে।
এর মধ্যে রয়েছে টিকিট বিক্রির ব্যবস্থা, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের সময়সূচি জানানো।
রেলওয়ে কর্তৃপক্ষের আশা, নতুন ‘অভিযাত্রী কমিউটার’ চালুর ফলে গোপালগঞ্জ এবং ফরিদপুরসহ এ রুটের বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন মাত্রা যোগ হবে।
আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, এমপির গাড়িবহরে হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন