০৬:১৩ পি.এম
তরুণদের সৃজনশীলতা এবং স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরার উদ্দেশ্যে ‘রাইজ অ্যাবাভ অল’ অনুষ্ঠানে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো দুই ক্যাম্পাস অ্যাম্বাসেডরকে সম্মাননা প্রদান করেছে। অপো রেনো১৫ এফ ফাইভজি ব্যবহার করে ফটোগ্রাফি ও কনটেন্ট তৈরিতে তাঁদের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে তরুণদের নেতৃত্ব, ব্যক্তিগত দক্ষতা ও ক্ষমতায়নবিষয়ক আয়োজন ‘রাইজ অ্যাবোভ অল ১০এক্স’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার, দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণ করেন পাঁচ হাজার তরুণ-তরুণী। এই আয়োজনের দশম আসরে বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, বিনোদন অঙ্গনের তারকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ উপস্থিত ছিলেন।
সম্মাননা পাওয়া দুই শিক্ষার্থী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী ইউসুফ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিবিএ শিক্ষার্থী সুজানা। অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা তুলে দেন অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের হেড অব ব্র্যান্ড মো. নাজিমুদ্দৌলা নিলয়।
আরও পড়ুন: টিভিতে দেখা যাবে ইনস্টাগ্রাম রিলস, নতুন সুবিধা চালু
অনুষ্ঠানে ইউসুফ রেনো১৫ এফ ফাইভজির অরোরা ব্লু ডিজাইনের প্রশংসা করেন। তাঁর মতে, ভিন্ন ভিন্ন আলোতে ফোনটির রঙের পরিবর্তন এবং নান্দনিকতা একে আকর্ষণীয় করে তুলেছে।
অন্যদিকে, সুজানা ফোনটির ক্যামেরা, ব্যাটারি এবং পপআউট ফিচার ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, একবার পূর্ণ চার্জ দেওয়ার পর ফোনটি প্রায় দুই দিন ব্যবহার করতে পেরেছেন। টানা প্রায় তিন ঘণ্টা ব্যবহারের পরও ব্যাটারির চার্জ ৯৫ শতাংশ থেকে কমে ৮৬ শতাংশে নেমেছিল। এ ছাড়া পপআউট ফিচারের মাধ্যমে জটিল এডিটিং ছাড়াই সহজে আকর্ষণীয় ছবি তৈরি করা যায় বলে জানান তিনি।
অনুষ্ঠানে অপো একটি ব্র্যান্ড এক্সপেরিয়েন্স স্টল স্থাপন করে। সেখানে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির স্মার্টফোন, আইওটি পণ্য এবং অন্যান্য স্মার্ট ডিভাইস ব্যবহারের সুযোগ পান। স্টলে ফ্ল্যাগশিপ ফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ইমেজিং প্রযুক্তিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত, অতিথিদের উপস্থিতি এবং জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজের সরাসরি সংগীত পরিবেশনা অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স দিয়ে ধারণ করা হয়।
আরও পড়ুন: চীন বাজারে আনছে নতুন উড়ন্ত গাড়ি, লাগবে না রানওয়ে
অপো জানিয়েছে, রেনো১৫ এফ ফাইভজির মাধ্যমে তরুণদের সৃজনশীলতা ও আত্মপ্রকাশে উৎসাহিত করার পাশাপাশি ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই তাদের লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন